MAN AID MICRO FUND

MAN AID MICRO FUND

Share

Photos from MAN AID MICRO FUND's post 12/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🤍

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ—কিন্তু বাস্তবতা হলো এই আনন্দ সবার জীবনে সমানভাবে আসে না। আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার আছে, যারা ঈদের দিনেও অভাব-অনটনের সঙ্গে লড়াই করেন। অনেক বাবা-মা সন্তানের জন্য নতুন কাপড় কিনতে পারেন না, অনেক ঘরে ঈদের দিনেও ভালো খাবারের ব্যবস্থা থাকে না।

আল্লাহ তাআলা আমাদের অনেককে অন্যের পাশে দাঁড়ানোর সামর্থ্য দিয়েছেন। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসি, তাহলে অনেক মানুষের ঈদকে আনন্দময় করা সম্ভব, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, বিগত বছরের মতো ২০২৬ সালেও MAN AID MICRO FUND ঈদ সামগ্রী বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য—সবাই মিলে কিছু অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো।

আপনিও চাইলে এই মহৎ উদ্যোগের অংশ হতে পারেন, ইনশাআল্লাহ।

📅 ফান্ড সংগ্রহের শেষ তারিখ: ২৫ রমজান (১৫ই মার্চ)

📌 অর্থ পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01713583301 / 01869481956
নগদ: 01713583301 / 01869481956
ব্যাংক : NRB Commercial Bank (NRBC Bank)
Acc number: 011131400000218 (MD ABIR SIKDER)
Routing number: 260261184

📷 ছবিতে দেখুন বিগত বছরের কিছু উদ্যোগের মুহূর্ত।

আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আল্লাহ তাআলা আমাদের এই সামান্য প্রচেষ্টা কবুল করুন। আমিন। 🤍

Photos from MAN AID MICRO FUND's post 27/03/2025

: 08 (Cleared ✅)

আলহামদুলিল্লাহ 🤍 আলহামদুলিল্লাহ 🤍 আলহামদুলিল্লাহ

বিগত বছরগুলোর মতো এবারও MAN AID MICRO FUND এর ক্ষুদ্র প্রচেষ্টা ছিল এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানো, ঈদের আনন্দে তাদেরও সামিল করা। আমরা জানি, আমাদের এই প্রচেষ্টা যথেষ্ট নয়, কিন্তু হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে চেষ্টা করেছি।

ইনশাআল্লাহ, আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে সামনের দিনে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখি। 🤲

আপনার ঈদ আনন্দময় হোক, আর যারা কষ্টে আছে—তাদের জন্য আমরা সবাই মিলেমিশে ভালোবাসার হাত বাড়িয়ে দিই। ❤️

ঈদ মোবারক! 🌙

Photos from MAN AID MICRO FUND's post 31/12/2024

Cleared ✅ (31.12.2024)

আসসালামুআলাইকুম 🤍
আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সংগঠন (MAN AID MICRO FUND) হতে বিগত বছরের ন্যায় এবার ও অভাবগ্রস্ত কিছু সংখ্যক মানুষদের মধ্যে শীতকালীন বস্ত্র (কম্বল) প্রদান কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ।প্রথম থেকেই যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রদান করছি ☺️ আশা করি এভাবেই সবসময় পাশে থাকবেন ।
এভাবেই যেন ধীরে ধীরে আমাদের সাহায্যের পরিসর বৃদ্ধি করতে পারি। সকলের শুভকামনা ও দোয়া কামনা করছি 🤲

31/12/2024

Blanket Distribution @ Sakhipur Tangail

Photos from MAN AID MICRO FUND's post 30/03/2024

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ♥
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ 🌸
কথাটির সাথে সবাই আমরা প্রায় পরিচিত। তাই না?
কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে কথাটি সবার জন্য ঠিক খাটে না ☺ ঈদের খুশি আনন্দ উপভোগ ঠিক সবার জন্য হয়ে উঠে না। আল্লাহ তাআলা কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন কিংবা কাউকে তার বিপরীত ভাবে। যাদেরই দান সদকা করবার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ♥ তাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা এগিয়ে আসলেও হয়ত কিছু মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।
তাই বিগত দুই বছরের ন্যায় এইবারও আমরা সেই উদ্যোগ হাতে নিয়েছি পুনরায় আলহামদুলিল্লাহ♥ আপনিও এতে সমানভাবেই সামিল হতে পারেন ইনশাআল্লাহ🌹
ইনশাআল্লাহ MAN AID MICRO FUND এর সাথেই থাকবেন।
ফান্ড কালেক্ট করা হবে- #আগামী_২৫_রমজান_অবদি।

বিকাশ: 01713583301
নগদ : 01713583301 অথবা 01869481956

📷ছবিতে বিগত দুই বছরের উদ্যোগের কিছু অংশ ।

Photos from MAN AID MICRO FUND's post 27/12/2023

আসসালামুআলাইকুম 🤍
আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সংগঠন (MAN AID MICRO FUND) হতে বিগত বছরের ন্যায় এবার ও অভাবগ্রস্ত কিছু সংখ্যক মানুষদের মধ্যে শীতকালীন বস্ত্র (কম্বল) প্রদান কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ।প্রথম থেকেই যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রদান করছি ☺️ আশা করি এভাবেই সবসময় পাশে থাকবেন ।
এভাবেই যেন ধীরে ধীরে আমাদের সাহায্যের পরিসর বৃদ্ধি করতে পারি। সকলের শুভকামনা ও দোয়া কামনা করছি 🤲

Want your business to be the top-listed Transport Service in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Sakhipur Upazila
Tangail
1950