MBSTU Science Club
18/01/2026
মাভাবিপ্রবি সায়েন্স ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে মাভাবিপ্রবির সম্মানিত ভিসি, প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র পরিচালক সহ ক্লাবের মডারেটর ও এডভাইজর স্যারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও সম্মাননা স্বরূপ উপহার প্রদান।
26/11/2025
ক্লাব ফেস্ট ২.০ তে MBSTUSC এর পক্ষ থেকে আকর্ষনীয় সব গেমস এর আয়োজন।
প্রতিযোগিদের(বিজয়ী) জন্যে রয়েছে আকর্ষনীয় পুরষ্কার....
25/11/2025
'সিসমিক টাইম বম্ব' ও বাংলাদেশ: প্রস্তুতি ও করণীয় (পর্ব-২)
• বর্তমান ঝুঁকির কেন্দ্রবিন্দু(ঢাকা শহর ও আশেপাশের অঞ্চল):
বাংলাদেশের মধ্যে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও, রাজধানী ঢাকা শহর এবং এর আশেপাশের এলাকাগুলোতে (যেমন: নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার) ক্ষয়ক্ষতির মাত্রা হবে সবচেয়ে ভয়াবহ। কারণ ঢাকা অঞ্চল রয়েছে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকায়, কিন্তু অপরিকল্পিত নির্মাণ ও বিশ্বের অন্যতম জনঘনত্ব এই ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
• ক্ষয়ক্ষতির ভয়াবহ মাত্রা:
২০২৩ সালে রাজউকের একটি গবেষণায় উঠে আসে যে, রাজধানী ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৮ লাখ ৬৪ হাজার ভবন, যা মোট বিল্ডিংয়ের প্রায় ৪০ শতাংশ, ধসে পড়তে পারে। এর ফলস্বরূপ, দিনের বেলায় ভূমিকম্প হলে আনুমানিক ২ লাখ ১০ হাজার এবং রাতে হলে ৩ লাখ ২০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। নরম মাটি, জলাশয় ভরাট করে আবাসন তৈরি এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ভূমিকম্প পরবর্তী সময়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও শর্ট সার্কিট থেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হবে, যা উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলবে। বিশেষ করে পুরান ঢাকার সরু গলি পথ ও দুর্বল অবকাঠামো উদ্ধারকারী দলগুলোর প্রবেশ কার্যত অসম্ভব করে তুলবে।
• মহাবিপর্যয় মোকাবিলায় আমাদের করণীয়
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে তিনটি ধাপে প্রস্তুতি নেওয়া জরুরি:
১. নির্মাণের সময় ও অবকাঠামো পর্যায়ে:
*জাতীয় বিল্ডিং কোড (BNBC) প্রয়োগ: কঠোরভাবে বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনীয় (Earthquake Resistant) কাঠামো নির্মাণ নিশ্চিত করা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা।
*ঝুঁকি নিরুপণ (Microzonation): ঢাকা ও এর আশেপাশের এলাকায় মাটির প্রকৃতি অনুযায়ী বিস্তারিত মাইক্রোজোনেশন করা এবং সেই গবেষণা অনুযায়ী নির্মাণশৈলীতে পরিবর্তন আনা।
*ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার/ধ্বংস: পুরান ঢাকাসহ সকল এলাকার ঝুঁকিপূর্ণ ও দুর্বল ভবনগুলো দ্রুত চিহ্নিত করে হয় সেগুলোকে শক্তিশালী করা, অথবা জনবসতি সরিয়ে দ্রুত অপসারণ করা।
২. সচেতনতা বৃদ্ধি করার উপায়:
>নিয়মিত মহড়া: স্কুল, কলেজ, অফিস এবং আবাসিক এলাকায় নিয়মিত ভূমিকম্প মহড়া (Drill) আয়োজন করা। এটি মানুষের মধ্যে আতঙ্ক কমিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
>জরুরি কিট: প্রতিটি পরিবারে টর্চলাইট, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, শুকনো খাবার ও পানীয়, হুইসেল, মাস্ক এবং প্রয়োজনীয় ঔষধ সহ একটি 'জরুরি ব্যাগ' প্রস্তুত রাখা।
>সতর্কতা বার্তা: গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বা অন্যান্য অ্যাপের মাধ্যমে ভূমিকম্পের প্রাথমিক সতর্কবার্তা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানো।
৩. বড় বিপর্যয়ের সময় যা মনে রাখা জরুরী:
শান্ত থাকা ও আশ্রয় গ্রহণ: আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। কম্পন শুরু হওয়ার সাথে সাথে 'ড্রপ, কভার, এবং হোল্ড অন' কৌশল অনুসরণ করুন:
√ মেঝেতে হাঁটু গেড়ে বসুন (Drop)।
√ মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন (Cover)।
√ কম্পন না থামা পর্যন্ত শক্ত করে ধরে রাখুন (Hold On)।
(অতিরিক্ত):
√ গ্যাস ও বিদ্যুৎ বন্ধ: কম্পন থামার পর সম্ভব হলে দ্রুত বিদ্যুৎ ও গ্যাসের মেইন সুইচ বন্ধ করুন, যাতে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়ানো যায়।
√ সতর্কতার সাথে বের হওয়া: কম্পন থেমে গেলে দ্রুত কিন্তু সতর্কতার সাথে ভবন থেকে বেরিয়ে
খোলা স্থানে আশ্রয় নিন। লিফট বা সিঁড়ির রেলিং ব্যবহার করা যাবে না।
√ গুজব পরিহার: ভূমিকম্প পরবর্তী সময়ে গুজবে কান দেওয়া থেকে বিরত থাকুন। সঠিক তথ্য ও নির্দেশনার জন্য একমাত্র সরকারি সংস্থাগুলোর ঘোষণা অনুসরণ করুন।
• উপসংহার: প্রস্তুত না হলে বিপদ অনিবার্য
ভূমিকম্প একটি নীরব ঘাতক, যা আগাম কোনো সতর্কতা দেয় না। এই মহাবিপর্যয়ের ঝুঁকি সম্পর্কে উদাসীন থাকার কোনো সুযোগ নেই। এখন সময় নিয়ম মানা, সচেতন হওয়া এবং সম্মিলিতভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা- যাতে প্রাকৃতিক এই দুর্যোগকে আমরা সর্বনিম্ন ক্ষয়ক্ষতিতে মোকাবিলা করতে পারি।
তথ্যসূত্র (২):
বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি প্রতিরোধ ও প্রস্তুতি: (Jagonews24 - April 2025) - ঢাকা শহরের ক্ষয়ক্ষতির মাত্রা, ভবন ধস ও প্রাণহানির পরিসংখ্যান।
ভূমিকম্প ঝুঁকি ও বাংলাদেশ: আমরা কতটা প্রস্তুত?: (Jagonews24 - Nov 2025) - পুরান ঢাকার পরিস্থিতি, অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞের মন্তব্য।
ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সতর্কতা ও সচেতনতায় গুরুত্বারোপ: (BSS News - Nov 2025) - বিল্ডিং কোড অনুসরণ, অপরিকল্পিত নগরায়ণ এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা।
__________________
✍️: ইসরাত জাহান আশা
এফটিএনএস (২০-২১)
ছবি: Ashraful Hasan Ëmåd
MBSTU Science Club
Click here to claim your Sponsored Listing.