Tangail Textile Engineering College

Tangail Textile Engineering College

Share

20/12/2025

দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ফরেনাররা কি কি কারণে বাংলাদেশীদের তুলনায় এগিয়ে থাকে?

আকমল হোসেন
২য় ব্যাচ,
টাঙ্গাইল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ।

Photos from Tangail Textile Engineering College's post 30/07/2025

📢 ভর্তি বিজ্ঞপ্তি – টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 🎓

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষা নিতে আগ্রহী? আপনার স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ এসেছে!

টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

✅ যারা বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ড (BTEB) অধিভুক্ত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন, তারা আবেদন করতে পারবেন।

🖥️ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

📆 আবেদনের শেষ তারিখ: [১২/০৯/২০২৫]

📌 বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: [https://btec.portal.gov.bd/]

🎯 সুযোগ থাকতেই আবেদন করুন এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে!

20/06/2025

মার্চেন্ডাইজিং ক্যারিয়ারটা মেয়েদের জন্য কতটুকু সুবিধাজনক বা অসুবিধাজনক হতে পরে ? মেয়েরা কি এই গার্মেন্ট টেক্সটাইল সেক্টরে নিজেদের জন্য যথাযোগ্য জায়গা করে নিতে পারে ? যেহেতু মেয়েদের জন্য টেক্সটাইল সম্পর্কে অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করে থাকে, তাই বিষয়টি সম্পর্কে আমার কাছে অনেক মেয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রীরা জানতে আগ্রহী । সেই উদ্দেশ্যে লেখা আমার ক্ষুদ্র জ্ঞান ও বাস্তবতা অভিজ্ঞতা দিয়ে বুঝানোর চেষ্টা করলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আমি নিশ্চিত এই লেখার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন মতামত শেয়ার করবেন ।

🌸 টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে নারীদের সম্ভাবনা:

টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প আমাদের দেশের অর্থনীতির প্রাণ। এই শিল্পে নারীদের অবদান শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং অনন্য।
রুট লেভেল থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত—নারীদের শ্রম, মেধা ও দক্ষতার ছোঁয়া রয়েছে বাংলাদেশের প্রায় ৮০% রপ্তানি আয়ের প্রতিটি স্তরে।

📌 ইতিহাস বলছে, ১৯৭৭ সালেই এই সেক্টরে দেশের প্রথম নারী কর্মচারী কাজ শুরু করেন। আজ হাজারো মেয়ে এই শিল্পে নিজেদের অবস্থান তৈরি করেছে—কারও হাত ধরে এসেছে পরিবর্তন, কেউ আবার হয়ে উঠেছে অনুপ্রেরণা।

আমার অভিজ্ঞতায় আমি নিজ চোখে দেখেছি:
কোয়ালিটি কন্ট্রোল, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন, কর্পোরেট হাউজ, বিজনেস ডেভেলপমেন্ট—প্রতিটি জায়গায় মেয়েরা আজ নেতৃত্ব দিচ্ছে, দক্ষতার সঙ্গে।

✅ নারীরা ভালো করছে—এবং আরও ভালো করবে—যেসব বিভাগে:

নারীদের ধৈর্য, বিশ্লেষণ ক্ষমতা, গুছিয়ে কাজ করার দক্ষতা এবং সুন্দর যোগাযোগ—এই গুণগুলো বিশেষ করে নিচের বিভাগগুলোতে তাদের অগ্রগামী করছে:

1 .🧵 Textile Marketing

2. 📦 Merchandising

3. 🌍 Business Development

4. 🔬 Testing & Lab

5. 🏢 Buying House / Liaison Office

6. 🧑‍💼 Factory Corporate Operations

7. 🔎 Research & Development (R&D)

📊 তথ্য ও বাস্তবতা:

বাংলাদেশে বর্তমানে ৪৫টিরও বেশি টেক্সটাইল ও গার্মেন্টস বিষয়ক বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট রয়েছে, যেখানে প্রতি বছর গড়ে ১৫০০–২০০০ ছাত্রী ভর্তি হচ্ছে।
বর্তমানে মেয়েদের উপস্থিতি মোট শিক্ষার্থীর ৩০%-৪০%, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

এটাই প্রমাণ করে—টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন আর কেবল ছেলেদের জন্য নয়, বরং মেয়েদের জন্যও একটি সম্ভাবনাময় ক্যারিয়ার পথ।

মেয়েদের কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত:

১. 📚 বেসিক টেক্সটাইল জ্ঞান বিশ্ববিদ্যালয় জীবনেই পাকা করে ফেলতে হবে।
২. 💻 ডেস্ক ম্যানেজমেন্ট স্কিল—MS Word, Excel, PowerPoint ভালোভাবে জানতে হবে।
3. 🗣️ যোগাযোগ দক্ষতা (Communication)
4. 🤝 Negotiation ও Emotional Intelligence সহ People Skill
5. 🧪 Textile-related সফটওয়্যার (ERP, CAD, PLM ইত্যাদি)
6. 🌐 ইংরেজি ছাড়াও সম্ভব হলে অন্য ভাষার দক্ষতা

🌿 Environmental Science থেকে আসা মেয়েদের জন্য দারুণ সুযোগ:

বর্তমানে পরিবেশবান্ধব উৎপাদনের দিকে ধাবিত হওয়ায় Environmental Science, Chemistry, Environmental Engineering ইত্যাদি বিষয় থেকে আসা মেয়েদের জন্য তৈরি হচ্ছে নতুন সুযোগ:

1. ETP (Effluent Treatment Plant)

2. Sustainability Officer

3. Green Factory Audit

4. ZDHC & Compliance

5. CSR & Environmental Reporting

বিশেষ করে LEED Certified Green Factory গুলোতে মেয়েরা এখন পরিবেশ সচেতন নেতৃত্ব দিচ্ছেন।

🌟 আজকের মেয়েরা, আগামী দিনের লিডার:

নতুন গ্র্যাজুয়েটরা সাহসিকতার সঙ্গে ফ্রন্টলাইনে আসছেন। অনেকে এখন Buying House, Liaison Office কিংবা আন্তর্জাতিক ব্র্যান্ডে কাজ করছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আগামী ১০ বছরে টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরের নেতৃত্বে মেয়েরাই থাকবে।

BRAC University-এর মতো অনেক প্রতিষ্ঠান PGD ও স্পেশাল স্কলারশিপ প্রোগ্রামে নারীদের অগ্রাধিকার দিচ্ছে। অনেক কারখানা চাকরির বিজ্ঞপ্তিতে “নারীদের অগ্রাধিকার” উল্লেখ করছে।
পরিবর্তন আসছে—আলহামদুলিল্লাহ।

💬 একটি কথা মনে রাখা দরকার:

> ❝ ইন্ডাস্ট্রি কখনোই আপনাকে অভিনন্দন জানিয়ে জায়গা করে দেবে না।
আপনাকে নিজেই নিজের জায়গা তৈরি করে নিতে হবে—আপনার দক্ষতা, মনোযোগ ও কর্মনিষ্ঠার মাধ্যমে। ❞

সৃষ্টিকর্তা নারীদের যে সহিষ্ণুতা, আন্তরিকতা, বিশ্লেষণক্ষমতা দিয়েছেন—সেগুলোই আপনাদের মূল শক্তি।

🏡 পারিবারিক সাপোর্টের গুরুত্ব:

অনেক সম্ভাবনাময়ী মেয়ে পারিবারিক বাধার কারণে থেমে যায়। তাই পরিবারকেও এগিয়ে আসতে হবে—মেয়েদের স্বপ্নকে সম্মান জানাতে হবে, সুযোগ দিতে হবে।

🌺 শেষ কথা:

> ❝ পৃথিবীর যত কষ্টের কাজ আছে, নারীরা তা হাসিমুখে করতে পারে। ❞

আপনাদের সম্ভাবনা সীমাহীন।
সাহস নিয়ে এগিয়ে যান, চেষ্টা চালিয়ে যান। মনে রাখবেন—আপনি একা নন।
আমরা যারা আগে পথ তৈরি করেছি, আমরা আছি আপনাদের পাশে, আপনাদের জন্য।

সালাউদ্দিন
Advisor, Textiles and Garments Merchandise Blog (বুনন)

বুনন-Bunon Textile And Garments Merchandising

Want your university to be the top-listed University in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Kalihati
Tangail