MukiT
25/06/2026
ঈমান ভঙ্গের ১০টি প্রধান কারণ:
১. আল্লাহর ইবাদতে শরিক করা: আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা বা গায়রুল্লাহর নামে পশু জবাই করা।
২. মধ্যস্থতাকারী ধরা: আল্লাহ এবং নিজের মাঝে কাউকে মাধ্যম বানিয়ে তাদের কাছে সুপারিশ বা সাহায্য প্রার্থনা করা।
৩. কাফির-মুশরিকদের কাফির মনে না করা: অমুসলিম বা মুশরিকদের কুফরি নিয়ে সন্দেহ পোষণ করা বা তাদের ধর্মমতকে সঠিক মনে করা।
৪. নবীজির (সা.) সুন্নতের চেয়ে অন্য আদর্শকে উত্তম মনে করা: রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত পথের চেয়ে অন্য কোনো বিচারব্যবস্থা বা আদর্শকে শ্রেয় মনে করা।
৫. ইসলামের বিধানকে ঘৃণা করা: ইসলামের কোনো হুকুম বা বিধানকে অপছন্দ বা ঘৃণা করা (যদিও ব্যক্তি নিজে তা পালন করে)।
৬. ধর্ম নিয়ে উপহাস করা: ইসলাম, রাসুল (সা.), পরকাল বা আল্লাহর নির্দেশিত কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা।
৭. জাদুবিদ্যা চর্চা করা: জাদু করা, শিখানো বা জাদুর মাধ্যমে অসাধ্য সাধন করার চেষ্টা করা।
৮. ইসলামের শত্রুদের সাহায্য করা: মুসলমানদের বিরুদ্ধে কাফির বা ইসলামবিদ্বেষীদের সরাসরি সমর্থন ও সহায়তা দেওয়া।
৯. শরিয়তের বাইরে চলার সুযোগ আছে বলে বিশ্বাস করা: কেউ যদি মনে করে যে হযরত খিজির (আ.) যেমন মুসা (আ.)-এর শরিয়তের ঊর্ধ্বে ছিলেন, তেমনি কিছু মানুষের জন্য ইসলামের শরিয়ত পালন না করলেও চলবে।
১০. ইসলাম বিমুখতা: দ্বীন শিক্ষা না করা এবং দ্বীনের মৌলিক বিধিবিধান থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেওয়া।
কীভাবে স্ত্রীকে নেককার হিসাবে গড়ে তুলবেন⁉️
১. তাকে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের জন্য উৎসাহিত করবে।
২. কুরআন তিলাওয়াতের ব্যাপারে যত্ন নেওয়ার তাগিদ দেবে।
৩. প্রতিটি কাজের মাসনুন দুআ, সকাল-সন্ধ্যা ও নামাযের পরের আযকারগুলো আদায়ের ব্যাপারে যত্ন নেওয়ার তাগিদ দেবে।
৪. তাকে সদাকা করার প্রতি উৎসাহিত করবে।
৫. বিভিন্ন উপকারী দ্বীনি ও ইসলামি বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করবে।
৬. ঈমান ও আমলের প্রতি উৎসাহ প্রদানকারী বিভিন্ন লেকচার ও আলোচনা শোনাবে এবং তা শোনার প্রতি উদ্বুদ্ধ করবে।
৭. তাকে নেককার ও উত্তম সঙ্গী নির্বাচন করে দিতে হবে— যার সাথে সে বসবে, অবসর সময়ে উত্তম উত্তম কথা বলবে এবং একসাথে হাঁটতে বের হবে।
৮. তাকে খারাপ ও অকল্যাণকর বিষয় থেকে ফিরিয়ে রাখবে
এবং এগুলো আসার সকল পথ বন্ধ করে দেবে।
তাকে খারাপ মানুষের সাথে মিশতে দেবে না,
খারাপ জায়গায় যেতে দেবে না।
একজন নেককার স্ত্রী, তার স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ।
তবে একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত নেককার হতে পারবে না,
যতক্ষণ পর্যন্ত ৪টি কাজ সঠিকভাবে করতে না পারবে—
পাঁচ ওয়াক্ত নামাজ
রমজান মাসের রোজা
নিজের লজ্জাস্থানের হেফাজত
(অর্থাৎ আল্লাহ্র বিধান অনুযায়ী পরিপূর্ণভাবে পর্দা করা)
স্বীয় স্বামীর আনুগত্য ✨💖
রাসূল (ﷺ) বলেছেনঃ
“সম্পূর্ণ পৃথিবী সম্পদ।
আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী।” 🌸
[বুখারী, মুসলিম, মিশকাত : ৩০৮৩]
রাসূল (ﷺ) বলেছেনঃ
“যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,
রমজান মাসের রোজা রাখে,
নিজের লজ্জাস্থান হেফাজত করে
এবং স্বীয় স্বামীর আনুগত্য করে—
সে নিজের ইচ্ছানুযায়ী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে।” 🌸
[আহমাদ, ১৫৯৩]
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sylhet
3191
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |