Human Care
13/05/2026
A Celebration of Human Potential!
We are thrilled to officially announce the Special Ability Summit 2026. This landmark event is dedicated to showcasing brilliance, fostering inclusion, and redefining what it means to lead with heart.
Join us as we come together to celebrate the incredible talents of our community.
Date: 19 May 2026, Tuesday
Venue: Aman Ullah Convention Center, Sylhet
Organized by: Human Care
In Collaboration with: Trope Events
Let’s build a future where every ability is celebrated!
10/05/2026
02/04/2026
ভিন্ন মনন, এক পৃথিবী:
সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
"ভিন্ন মনন, এক পৃথিবী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ সিলনেট আইটি কনফারেন্স হল রুমে হিউম্যান কেয়ার-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।
হিউম্যান কেয়ার-এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট এম. জি. রব্বানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের পরিচালক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (ইএনটি) ডা. নূরুল হুদা নাঈম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অটিজম কোনো রোগ নয়, এটি একটি স্নায়বিক ভিন্নতা। অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
আলেয়া ফেরদৌস তুলি - সহ-সভাপতি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সাইমা সুলতানা চৌধুরী - পরিচালক, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
লিমি চৌধুরী, পরিচালক, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বিলকিস সুমি - সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট বিভাগীয় কমিটি।
সেলিনা চৌধুরী - প্রকাশক, সিলেট ভয়েস।
মনিকা ইসলাম - সাধারণ সম্পাদক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট বিভাগীয় কমিটি।
ফেরদৌসী রহমান - ফাউন্ডার, ফেরদৌসী কেক।
হেনা রানী দে - অধ্যক্ষ, শাহজালাল রাগিব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট।
অমিতা সিংহ - সদস্য, সিলেট জেলা প্রেসক্লাব।
মাসুদা সিদ্দিকা রুহী - লেখিকা ও সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ সিলেট।
আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিউম্যান কেয়ার-এর সেক্রেটারি সৈয়দা শারমিন ফাতেমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রুবেন চন্দ্র দাস, আপাসেন ইন্টারন্যাশনাল এর কো-অর্ডিনেটর স্বর্ণাময়ী সরকার এবং পরিবেশ আন্দোলনের কর্মী রেজাউল কিবরিয়া।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক (সুন্দরম সিলেট) এমএসএ মাসুম খান এবং এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএ)-এর পরামর্শদাতা রিফাত আরা রিফা।
বক্তারা সিলেটে অটিজম আক্রান্ত শিশুদের শিক্ষাদান ও থেরাপির সুযোগ বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের ওপর বিশেষ জোর দেন। হিউম্যান কেয়ার এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অঙ্গীকারবদ্ধ।
#হিউম্যান_কেয়ার #অটিজম_সচেতনতা #সিলেট
02/04/2026
Today is World Autism Awareness Day!
This year’s theme,
"Autism and Humanity
Every Life Has Value,"
reminds us that inclusion isn’t just a nice gesture it’s a human right.
Every mind works differently, and those differences are what make our world vibrant. Let’s move beyond just "knowing" about autism and start truly valuing the unique perspectives neurodivergent individuals bring to our lives every day.
Click here to claim your Sponsored Listing.