Success Route

Success Route

Share

19/03/2026

__এক ব্যক্তি প্রতি রাতে ‘আল্লাহ, আল্লাহ’ বলে যিকির করত। একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে বলল, “তুমি তো সারারাত ধরে ‘আল্লাহ, আল্লাহ’ বলে চিৎকার করছ। কিন্তু কই? আল্লাহর পক্ষ থেকে তো একবারও ‘লাব্বাইক’ (আমি হাজির ) উত্তর এলো না। আল্লাহর দরবার থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তবুও তুমি কেন নির্লজ্জের মতো ডেকেই যাচ্ছ?”

শয়তানের এই কথায় লোকটির মন ভেঙে গেল। সে ভাবল, “সত্যিই তো! আল্লাহ যদি আমাকে গ্রহণ করতেন, তবে কোনো একটা ইশারা তো অবশ্যই দিতেন।” দুঃখে সে যিকির বন্ধ করে দিল এবং মন খারাপ করে ঘুমিয়ে পড়ল।

স্বপ্নে সে হযরত খিজির (আ.)-কে সবুজ উদ্যানে দেখতে পেল। হযরত খিজির আ. তাকে জিজ্ঞেস করলেন:
“হে আল্লাহর বান্দা! তুমি হঠাৎ যিকির করা থামিয়ে দিলে কেন? তুমি কি আল্লাহকে ডাকতে অনুতপ্ত?”

লোকটি বলল, “আমি এত ডাকলাম, কিন্তু ওপাশ থেকে কোনো ‘লাব্বাইক’ (সাড়া) পেলাম না। তাই আমার ভয় হচ্ছে, আমি হয়তো আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত। তিনি হয়তো আমাকে চান না।”

হযরত খিজির (আ.) তাকে বললেন, “আল্লাহ তোমাকে এই কথাগুলো জানাতে বলেছেন,

‘তোমার এই 'আল্লাহ আল্লাহ' বলাটাই হলো আমার লাব্বাইক। তোমার মনের এই যে ব্যথা, আবেগ এবং জ্বালা এগুলো সব আমারই পাঠানো দূত। আমি তোমাকে তাওফিক দিয়েছি বলেই তুমি আমাকে ডাকতে পারছ।

‘তোমার এই ভয় এবং ভালোবাসা হলো আমার দয়ার রশি, যা দিয়ে আমি তোমাকে আমার কাছে ধরে রেখেছি।’

‘তুমি যতবার ‘ইয়া রব’ (হে প্রভু) বলো, প্রতিটি ডাকের ভেতরে আমার অসংখ্য ‘লাব্বাইক’ (আমি হাজির) লুকিয়ে থাকে।’

‘মূর্খ ও গাফেল মানুষদের আমি এই সুযোগ দিই না। তাদের মুখে ও হৃদয়ে আমি তালা লাগিয়ে দিই, যাতে তারা আমাকে ডাকতে না পারে। আমি ফেরাউনকে বিপুল ধন-সম্পদ ও রাজত্ব দিয়েছিলাম, কিন্তু তাকে কোনো দুঃখ-কষ্ট দিইনি। ফলে সে জীবনে একবারও ‘আল্লাহ’ বলে ডাকার প্রয়োজন অনুভব করেনি। সে নিজেকেই খোদা দাবি করেছিল।’

‘যে সম্পদ বা সুখ তোমাকে আমার কাছ থেকে ভুলিয়ে রাখে, তার চেয়ে সেই দুঃখ বা ব্যথা অনেক ভালো, যা তোমাকে গোপনে আমার কাছে নিয়ে আসে।’

✨ঘটনার শিক্ষনীয় দিক :
আমরা যে আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছি, এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদের ডাক শুনছেন এবং পছন্দ করছেন। উত্তর না এলেও ডাক থামানো যাবে না।

16/02/2026

❤️❤️❤️

11/02/2026

আমার ভোট, আমার অধিকার।
আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব—এটা আমার সাংবিধানিক অধিকার। আপনি যাকে খুশি তাকে দিন, তাতেও কোনো সমস্যা নেই। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই যে প্রত্যেক নাগরিকের মত প্রকাশ ও পছন্দের স্বাধীনতা আছে।

এই রাজনীতিতে কে সত্যিকার অর্থে যোগ্য, তা আমরা অনেক সময় পরিষ্কারভাবে বুঝতে পারি না। তবে একজন যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হলে আমাদের সচেতনভাবে ভোট দিতে হবে। তাই হ্যাঁ ভোটের পক্ষে থাকুন, এবং যাকেই ভোট দেন না কেন, ভালোভাবে ভেবে, যাচাই করে, দেশ ও মানুষের কল্যাণের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন।

আবার যেন একই ঘটনা পুনরায় না ঘটে, সেজন্য দায়িত্বশীল ও বিবেকবান হয়ে ভোট দিন।

08/02/2026

মানুষের নীরব দীর্ঘশ্বাস খুবই ভয়ংকর একটি বিষয়। সেই মানুষটি হয়তো আপনার কাছে কোনো প্রতিশোধ নেবে না, কিন্তু যখনই আপনার কথা আর আপনার দেওয়া কষ্ট তার মনে পড়বে, তখন অন্তর থেকে বের হওয়া সেই দীর্ঘশ্বাস আল্লাহর দরবারে নালিশ হয়ে পৌঁছে যাবে।

কারণ আল্লাহ সবকিছু দেখেন। আপনি যতই ভালো মুখোশ পরে থাকুন না কেন, অন্যায়ের শাস্তি এড়ানো যায় না। আর সেই শাস্তি অনেক সময় এই দুনিয়াতেই মানুষ পেয়ে যায়।

02/02/2026

Hope in your heart 🕊️
Faith in Allah
🌼 Sabar in your soul 🌼

✨ Because Allah can turn pain into peace in a moment. ✨

Want your school to be the top-listed School/college in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Culinary Team

Attire

Address

Moulvibazar
Sylhet
3200