Cricket
Coming BPL
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮ উইকেটে হেরে যাওয়ায় মোহাম্মদ হাফিজের তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। অদক্ষতার অভিযোগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয়ার দাবিও জানিয়েছে তারা।
বিশ্বকাপের মতো বড় আসরে ‘অদক্ষ’ হাফিজকে অধিনায়ক করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেছে পাকিস্তানের ‘দ্য নেশন’ পত্রিকা।
পত্রিকাটি লিখেছে, “খেলোয়াড়রা অতি আত্মবিশ্বাসী না হলে আর ফিল্ড প্লে¬সিং ভালো হলে পাকিস্তান হয়তো জিততে পারতো। বাজে ফিল্ডিংও দলের হারে ভূমিকা রেখেছে।”
হাফিজের সমালোচনা করে ‘দ্য নেশন’ লিখেছে, “সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নেয়ার সামর্থ্য হাফিজের নেই। বরং তিনি দুর্বোধ্য সিদ্ধান্ত নেন। সে সময় তাকে দেখায় একজন দ্বিধান্বিত অধ্যাপকের মতো। তিনি সঠিক বোলিং পরিবর্তন বা ফিল্ড প্লে¬সিং কিছুই পারেন না। তাকে অবশ্যই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া উচিৎ।”
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet
HADORPURBAZAR