BNP Supporters Network
10/06/2026
স্মৃতিতে অম্লান শহীদ জিয়া: জেডআরএফ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধন!
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ ১০ জুন ২০২৬ (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)-এর উদ্যোগে আয়োজিত ‘মাসব্যাপী বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করেন জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।
সবুজ বাংলাদেশ বিনির্মাণ আর আগামীর বিজ্ঞানী গড়ে তোলার এই মহতী উদ্যোগে শামিল হোন আপনিও।
Bangladesh Nationalist >>>
, ,
Mansura Alam 🇧🇩✌🏽
, ,