Break Up

Break Up

Share

03/10/2025
11/07/2025

তৃতীয় দফায় বদলি, কুলাউড়া থানার ওসি গোলাম আফসারকে এবার পাঠানো হচ্ছে হবিগঞ্জে

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে তৃতীয়বারের মতো বদলি করা হয়েছে। এবার সিলেট রেঞ্জ ডিআইজির সরাসরি নির্দেশে তাকে হবিগঞ্জ জেলায় স্থানান্তর করা হয়েছে।

এর আগেও ওসি গোলাম আফসারকে দুই দফায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে তিনি সেই আদেশ পালন না করে কুলাউড়া থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও বদলি নীতিমালার কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে চলছিল জোর আলোচনা। অনেকের মতে, দীর্ঘদিন একই থানায় দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। নিয়ম অনুযায়ী বদলি কার্যকর হলে থানার কার্যক্রমে জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ে।

ডিআইজির এবারের স্পষ্ট নির্দেশনার ফলে এবার বদলি আদেশ বাস্তবায়ন অনিবার্য বলে ধারণা করা হচ্ছে। ওসি গোলাম আফসারের দ্রুত হবিগঞ্জে যোগদান করার কথা রয়েছে।

এখন দেখার বিষয়, দীর্ঘ আলোচনা-সমালোচনার পর তিনি আদেশ মেনে সত্যিকার অর্থেই কর্মস্থল পরিবর্তন করেন কিনা।

Want your business to be the top-listed Media Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Kulaura
Sylhet