E-LearnEx

E-LearnEx

Share

18/08/2024

কিছু রিসোর্স শেয়ার করছি যেখান থেকে যেকোনো স্কিল ফ্রিতেই শিখতে পারবেন 🆓

প্রথমত, কিছু শিখতে গেলে কোন প্ল্যাটফর্ম থেকে শিখছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসেবে আমার প্রায়োরিটি লিস্টে থাকবে YouTube, Udemy, SkillShare, Coursera এবং টরেন্ট সাইটগুলো...

YouTube
YouTube-এ সবকিছুই ফ্রি, তবে অনেকেই জানেন না কিভাবে একটি কোর্স বা প্লেলিস্ট খুঁজে পেতে হয়। এজন্য একটি সহজ ট্রিক হলো: কোর্সের নাম সার্চ করে "Filters" এ ক্লিক করে "Type" থেকে "Playlist" সিলেক্ট করে দেওয়া। যেমন, "Web Development" সার্চ করে প্লেলিস্ট সিলেক্ট করলে অনেক ভালো কোর্স প্লেলিস্ট আকারে চলে আসবে।

Udemy
Udemy-তে কোর্সগুলো অনেক দামি। প্রাইস দেখে অনেকেই ভয় পেয়ে যান। সেক্ষেত্রে একটি সহজ সমাধান হচ্ছে টরেন্ট সাইট থেকে কোর্স নামানো। ফ্রি কোর্স পাওয়ার আরেকটি উপায় হলো ১০০% ফ্রি কুপন / ডিসকাউন্টের কোর্স নেওয়া।

SkillShare
যদি একদম বেসিক থেকে কিছু শিখতে চান, তাহলে SkillShare একটি দারুণ প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটে ইয়ারলি ২৪ ডলারে সাবস্ক্রিপশন নিতে হয়।

ইন্টারনেটে সার্চ করলেই বিভিন্ন কুপন পাবেন, যেগুলো ব্যবহার করে ১-৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারবেন। তখন বারবার নতুন ইমেইল ব্যবহার করে আনলিমিটেড কোর্স করতে পারবেন।

Coursera
Coursera-তে কোর্সগুলো দুটি উপায়ে ফ্রি-তে পাওয়া যায়। Audit অপশনে শুধু ফ্রি ক্লাস করতে পারবেন। Financial Aid-এর জন্য আবেদন করলে ফ্রি ক্লাস, প্রজেক্ট এবং সার্টিফিকেটও পাবেন।

NUB-on Coursera Campus Program 21/09/2020

Coursera হচ্ছে বিশ্বের অন্যতম নামকরা একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি হাজার হাজার স্পেশালাইজড কোর্স করতে পারবেন। তবে হ্যা কোর্সে এনরোলমেন্ট এবং কোর্স সার্টিফিকেট পেতে আপনাকে গুনতে হবে ৫০-১০০ ডলারের বেশি প্রতি কোর্সে।কিন্ত করোনাকালীন এই দুর্যোগ মুহুর্তে কোর্সেরা–Covid19 দ্বারা প্রভাবিত বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের Coursera “Campus Response Initiative” মাধ্যমে কোর্স ক্যাটালগে বিনামূল্যে কোর্স করার সুযোগ করে দিচ্ছে।
বিশ্বব্যাপীCovid-19-এর প্রকোপ বাড়ায় বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার প্রেক্ষিতেCoursera (Online learning platform) Coursera campus Program প্রোগ্রাম চালু করেছে । যাতে করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা শিক্ষার সাথে সংযুক্ত থাকতে পারে।আপনারা হয়ত অনেকেই জানেন যে, বাংলাদেশের অল্প কিছু বিশ্ববিদ্যালয় এই সুবিধার আওতায় আছে।
নিবন্ধিত শিক্ষার্থীরা 4000 টিরও বেশি কোর্স করতে পারবে। "আগে আসলে আগে পাবেন" ভিত্তিতে এই প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফ্রী তে কোর্স করে সার্টিফিকেট অর্জন করতে পারবে।
এই প্রোগ্রামে বিশ্বের Top Ranked ১৬০+ বিশ্ববিদ্যালয় (including Harvard,MIT, UC San Diego, Yale University, Johns Hopkins University, UC Irvine, Michigan University, Illinois, Duke, Arizona State, Princeton, , Stanford University, University of London, Toronto University etc.) এবং ৩০+ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের (including Google, IBM etc) কোর্স রয়েছে।
এখানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কলা, মানবিক, সমাজ বিজ্ঞানসহ জ্ঞানের বিভিন্ন শাখার অনেকগুলো কোর্স সীমিত সময়ের জন্য বিনামূল্যে অফার করা হয়েছে। high quality কোর্সের পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট যেমন ওয়েব ডিজাইন, গিটার, বিদেশী ভাষা শিক্ষা, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি কোর্সও রয়েছে। পড়ালেখার বাহিরেও প্রোগ্রামিং, ফটোগ্রাফি, মিউজিক, ড্রইং থেকে শুরু করে সব বিষয়ের কোর্স পাওয়া যাবে এখানে। নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে বন্ধের এই সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ।
September 30, 2020 পর্যন্ত অ্যাক্সেস থাকবে।
কোর্সেরার এই প্রোগ্রামটি সবার জন্যই উন্মুক্ত। সুতরাং যে কেউ যদি প্রকৃতই আগ্রহী হয়ে থাকেন, তাহলে তাকেও এই প্রোগ্রামের আওতায় ফ্রিতে কোর্স করার সুযোগ করে দিন। প্রোগ্রামটিতে Invitation পেতে দয়া করে নিচের ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

NUB-on Coursera Campus Program Coursera হচ্ছে বিশ্বের অন্যতম নামকরা একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি হাজার হাজার স্পেশালাইজড কোর্স .....

Want your school to be the top-listed School/college in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Sylhet