True writting world R.S.R

True writting world R.S.R

Share

23/05/2026

👉মেয়ের স্থায়ী ঠিকানা.......,✍️RSR

একটি নিষ্ঠুর নির্মম চরম বাস্তবতা মেয়েদের জীবনের মাঝে লুকিয়ে আছে যা মেয়েরা খুব স্বাভাবিকভাবেই বাস্তবতার আলোকে মেনে নিয়েছে।এইটাই মেয়েদের জীবন।

মেয়েরা বাবার বাড়িতে বাবার ঘর এবং শশুড়/স্বামীর বাড়িতে স্বামীর ঘর এই দুইটা ঘর তৈরি করতে কত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে।কিন্তু দুঃখের বিষয় হলো এই দুইটি ঘরের কোনোটিই সেই মেয়ের জন্য হয়না।একটি সময়পর মেয়েরা এই দুইটি ঘরেই হয়ে যায় পর।বাবা/ভাইয়ের বাড়িতে হয়ে ওঠে আত্নীয় এবং শশুড় বাড়িতে রয়ে যায় পরের মেয়ে হয়েই।

এর থেকেও আশ্চর্যের বিষয় হলো যে ঘরটার জন্য মেয়ের আর কোনরূপ কষ্ট ও করতে হয়না।অন্যরা পরিশ্রম করে তৈরি করে এমনকি মেয়েটি জানতেই পারলোনা ঘর‍টি কিভাবে হচ্ছে বা হলো কিন্তু সেই ঘরটিই হয় মেয়েদের একমাত্র আপন ও স্থায়ী ঠিকানা।মেয়েদের ভাগ্যটা যে কী খুবই অদ্ভুত তাই না!...✍️RSS

20/05/2026

এর শেষ কখন হবে?হবে?নাকি আদৌ হবেনা?এই প্রশ্নের উত্তর জাতির জানা নেই।এই উত্তর জানা জাতির এখন সময়ের দাবি।জাতি বিপরীত জবাব দেয়ার পূর্বে উচিত জবাবটা আশা রাখি ক্ষমতাসীনরাই দিয়ে দিবেন।

16/05/2026

হে আমার রব!
তুমি বিনে কিছুই নেই আমার
কিন্তু আমি বিনে এই পুরো পৃথিবীর
যা কিছু আছে সবই তোমার।✍️RSR

Want your public figure to be the top-listed Public Figure in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Lalabazar
Sylhet