Sylhet Insight
07/03/2026
সিলেটে সিরাত অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন: ২০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টাস্থ ইউনিভার্সাল কলেজ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো বইয়ের পাতা আয়োজিত ‘সিরাত অলিম্পিয়াড ২০২৬’-এর পুরস্কার বিতরণী। দীর্ঘ আড়াই মাসের নিরলস প্রচেষ্টায় আয়োজিত এই জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানটি গত ৫ মার্চ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, "বর্তমান তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে বই পড়ার কোনো বিকল্প নেই। সর্বস্তরের মানুষের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির জন্য ‘বইয়ের পাতা’ যে উদ্যোগ নিয়েছে, তাকে আরও বেগবান করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা. হোসাইন আহমদ, ফেইথ আইটির চিফ অপারেশন অফিসার জনাব শফিকুল ইসলাম রাজন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক রাজন, অনন্য স্কুলের প্রিন্সিপাল জহিরুল আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইয়াসির আরাফাত।
উল্লেখ্য যে, গত ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সিরাত অলিম্পিয়াডে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপে মেধা যাচাই শেষে সেরা ৬০ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজক সংগঠন ‘বইয়ের পাতা’-র পক্ষ থেকে জানানো হয়, হারানো জ্ঞানভাণ্ডার পুনরুজ্জীবিত করতে এবং একটি জ্ঞানদীপ্ত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই অলিম্পিয়াডের আয়োজন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই দীর্ঘ সফরের সমাপ্তি ঘটলেও বই পড়ার এই আন্দোলন সারা বছরব্যাপী অব্যাহত থাকবে।
জকিগঞ্জে ইট কান্ডে পরিকল্পিত ভাবে জামায়াত কর্মী ফাঁসানো হয়েছে , যা বললেন ইউপি চেয়ারম্যান
জাতীয় নির্বাচনে কিছু কিছু আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে: সারজিস আলম
04/03/2026
ক্যাম্পাসের বন্ধুপ্রতিম সংগঠনসমূহের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
04/03/2026
এনসিপির সিলেট বিভাগীয় ইফতার মাহফিল...
Click here to claim your Sponsored Listing.