OneSign
উম্মত। উম্মতে মুহাম্মদী ﷺ । এই কথাটা মুখে বলা অত্যন্ত সহজ। কিন্তু এর অর্থ কী ? আপনি একজন নবীর উম্মত। আপনি বাংলাদেশি উম্মত না ইন্ডিয়ান উম্মাত এটা জরুরি না আপনি উনার উম্মাত এটা জরুরি। এই উম্মাত হওার দাবি হচ্ছে আজ ফিলিস্তিনে যে ম্যাসাকার হচ্ছে তার জন্য আমার মন কাদা লাগবে। আমি কানাডায় থাকি আর মেরিকায় এমন ভাবে কাদা লাগবে যে আমার ঘরেই বুঝিও বোমাটা পড়ল। যেন আমার কেউ বোমার আঘাতে বিদ্ধ হলো । না হলে এক দেহ কেমনে হলো? উম্মত দাবি করছি কিন্তু উম্মত হতে পারছি না। হাউজে কাউসার থেকে পান করতে উন্মুখ কিন্তু যোগ্যতা অর্জনে বেখবর।
"তোমাদের মধ্যে ওই ব্যাক্তি সর্বোত্তম যে দুনিয়ার স্বার্থে আখিরাতকে ত্যাগ করে না এবং আখিরাতের জন্য দুনিয়াকেও ত্যাগ করে না এবং মানব সমাজের জন্যও বোঝা হয় না ।" - ফাইজুল কাদির ৩/ ৪৯৯।
সুবাহানাল্লাহ কত সুন্দর ব্যাক্তিত্য গঠনের উপদেশ । দিজ ইজ ব্যালান্স। সর্বোত্তম ও যোগ্য ব্যাক্তির বৈশিষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত সিম্পল করে তুলে ধরেছেন ।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এমন নির্দেশ দিচ্ছেন না যে তুমি বৈরাগী হয়ে যাও , আখেরাতের পেছনে যখন ছুটতেই হবে সেখানেই যেতে হবে, দুনিয়া ছেড়ে দাও ।
দুনিয়া আখেরাত গড়ার স্থান ; দুনিয়াকে আখেরাতের স্বার্থেই হাসিল করতে হবে । দুনিয়াকে বরবাদ করে দিয়ে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা মোটেই উচিৎ নয় । প্রয়োজনমত দুনিয়া কামাই করা তাওয়াক্কুল বিরুদ্ধ নয় । বরং হাত গুটিয়ে বসে না থেকে ফিকির করা তবে দুনিয়ার উপর অত্যধিক নির্ভরশীল না হওয়ার নাম তাওয়াক্কুল।
লুকমান হাকিম এর তার ছেলের প্রতি উপদেশ দিয়ে বলেছিলেন – প্রয়োজন মত দুনিয়া অর্জন করো । অতিরিক্ত সম্পদ আখেরাতের জন্য সঞ্চয় করো । একেবারে দুনিয়া বিমুখ হয়ো না । নিজেকে অন্যের ঘাড়ে বোঝা হিসাবে চাপিও না ।
তবে ফাইনাল কথা একটাই দুনিয়াকে আমাদের মধ্যে প্রবেশ করার সুযোগ দেয়া যাবে না , নিজেকে মনিটরিং এর উপর রাখতে হবে যেন দুনিয়া হাসিল করতে গিয়ে আখেরাত বরবাদ না হয়ে যায় ।
Click here to claim your Sponsored Listing.