Fuad's Diary

Fuad's Diary

Share

19/04/2026

রাজনীতি নিয়ে কথা না বলা সত্ত্বেও একটা বিষয় শেয়ার করতে হচ্ছে,

১. কিছু মানুষ চমককে 'aura' বানিয়ে ফেলছে।বিএনপির অন্যান্য ব্যক্তিরা কি এতটাই দূর্বল যে জামায়াতের রাজনীতিকে কাউন্টার করার জন্য এই চমককে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করতে হবে!সে কি বিএনপির একমাত্র ব্যক্তি, যাকে এইভাবে হাইপে তুলতে হবে?বিষয়টা বিরক্তিকর!

আবার বাংলাদেশ জামায়াতের ইসলামীর রাজনীতি পছন্দ করেনা বলে সেই ন্যারেটিভ দাঁড় করিয়ে হুদাই ওকে নিয়া ট্রল করারও কোনো যৌক্তিকতা নেই।এই দুটোই সমানভাবে বোকামি ও মূর্খতার পরিচয়।

২. বিচক্ষণ মানুষরা কি কখনও ভাববে যে, এই সময়ে রাজনীতিতে এলে চমক বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি কিংবা অন্য কোনো পার্টিতে যোগ দিবে?প্রশ্নই আসে না।বরং বলা যায়, সে নারীদের দাবি ও অধিকার নিয়ে কাজ করার দিকেই বেশি ঝুঁকবে!

৩.চমক স্মার্ট ও রাজনৈতিকভাবে সচেতন একজন নাগরিক।তার রাজনীতির প্রতি আগ্রহ আগেও লক্ষ্য করা গেছে।বলা যায়, আওয়ামী লীগ আরও ৫-১০ বছর থাকলে, তাদের রাজনীতিতেও যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতো না।যাইহোক,

৪.বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার সামনে একটি সুবর্ণ সুযোগ এসেছে।সেই সুযোগ কাজে লাগানোর জন্য তার রয়েছে ইচ্ছা, স্বার্থ, সুযোগ, সামর্থ্য ও সম্ভাবনা।তাই সে বিএনপির রাজনীতিতে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে।কারণ এই মুহূর্তে তার জন্য বিএনপিই সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে।বিষয়টা খুবই স্বাভাবিক।

সুতরাং, বিয়টাকে অস্বাভাবিকভাবে নিয়ে তাকে অতিরিক্ত হাইপে তুলারও কিছু নেই, আবার হুদাই নিচে নামানোরও কোনো যৌক্তিকতা নেই।বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করাটাই ব্যক্তিত্বহীনতার পরিচয়।

20/03/2026

Festivals always make you realise how lonely you actually are!😶

Want your public figure to be the top-listed Public Figure in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Chunarughat
Sylhet