NU Roshid

NU Roshid

Share

Photos from NU Roshid's post 13/06/2026

আগামীকাল অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে বক্তব্য প্রদান করবেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

ইতোমধ্যে তিনি যুক্তরাজ্যে পৌঁছেছেন। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মে একজন বাংলাদেশি ছাত্রনেতা বিশেষ করে ইসলামি আন্দোলনের নেতার অংশগ্রহণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা।

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে যে ছাত্রনেতারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, সাদিক কায়েম তাঁদের অন্যতম। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব এবং কৌশলগত ভূমিকা অসাধারণ ছিল। কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যেও ছাত্রসমাজকে সংগঠিত রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া যে কোনো তরুণ নেতার জন্যই সম্মানের বিষয়। বিশেষ করে বাংলাদেশের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন নেতার জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের একজন প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমের এই অংশগ্রহণ সংগঠনের কর্মী-সমর্থকদের কাছেও গর্বের বিষয় । তিনি সেখানে বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র নেতৃত্ব এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

আল্লাহ তাআলা তাঁর সফরকে কল্যাণময় করুন এবং তাঁকে সত্য ও প্রজ্ঞার সঙ্গে বক্তব্য উপস্থাপনের তাওফিক দান করুন।

ইনশাআল্লাহ।

Photos from NU Roshid's post 12/06/2026

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত International Muslim Youth Forum 2026-এ অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী।

বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই ফোরামে তরুণ নেতৃত্ব, মুসলিম বিশ্বের সমসাময়িক চ্যালেঞ্জ, শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ফোরামে বক্তব্য প্রদান করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি তরুণ প্রজন্মের ভূমিকা, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক পরিসরে মুসলিম যুবসমাজের করণীয় বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

বাংলাদেশের একজন তরুণ ছাত্রনেতার আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্ব এবং বৈশ্বিক সংলাপে সম্পৃক্ততা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আল্লাহ তাআলা তাঁদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং উম্মাহর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ।

Photos from NU Roshid's post 08/06/2026

আগামীকাল সংসদে ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত আলোচনা হবে।

বিরোধী দলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইসলামী ব্যাংক প্রসঙ্গে বক্তব্য দেওয়ার জন্য সংসদে নোটিশ জমা দিয়েছেন।

ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক সরকারের অহেতুক নিয়ন্ত্রণ, এস আলমকে মালিকানা ও নিয়ন্ত্রণের প্রশ্ন, গ্রাহকদের উদ্বেগ এবং দেশের অর্থনীতিতে এর প্রভাব সব মিলিয়ে বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে।

আগামীকালের অধিবেশনে জামায়াত এই ইস্যু কতটা জোরালোভাবে উপস্থাপন করতে পারে, সরকারের অবস্থানের জবাব কী হয়, এবং সংসদীয় বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর।

দেখা যাক, আগামীকাল সংসদে ইসলামী ব্যাংক ইস্যুতে কী বার্তা আসে।

Photos from NU Roshid's post 02/06/2026

জামায়াত-শিবির যদি তাদের শহীদদের স্মরণ করে, তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। শহীদ আব্দুল মালেককে স্মরণ করা স্বাভাবিক এবং প্রত্যাশিত। প্রশ্ন হলো, শিবির যদি তাদের আইকনিক শহীদ আব্দুল মালেককে নিয়ে কথা না বলে, তাহলে কাকে নিয়ে বলবে?

অন্যদিকে, এনসিপি ও বিএনপি মহলে তোফায়েল আহমেদকে ইতিবাচকভাবে উপস্থাপনের প্রবণতাও দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সে বিষয়ে খুব বেশি আলোচনা বা সমালোচনা চোখে পড়ে না। বরং মূল টার্গেট হয়ে ওঠে জামায়াত ও শিবির।

এতে মনে হয়, এনসিপি বিএনপি গোষ্ঠীর রাজনীতির কেন্দ্রবিন্দু কোনো কর্মসূচি "জামায়াত-শিবির বিরোধিতা"কেই প্রধান রাজনৈতিক কৌশল হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে।

শিবির ও জামায়াত তাদের শহীদ নেতাকর্মীদের স্মরণ করলে সেটাকে "ইস্যু বানানো" বলা হবে, আর অন্য পক্ষ খুনি তোফায়েলদের রাজনৈতিক ব্যক্তিত্ব মহিমান্বিত করলে সেটি স্বাভাবিক হিসেবে গ্রহণ করা হবে এ ধরনের দ্বৈত মানদণ্ড মানুষ সহজেই বুঝতে পারে।

আসলে এনসিপি বিএনপিসহ সবাই জামায়াত শিবিরের রাজনীতি শেষ করতে চায়। তারা ভুলে লীগসহ বামপন্থীরা সবাই এটা চাইত কিন্তু আল্লাহ ইচ্ছা ও সময়ের পরিক্রমায় তারাই হারিয়ে গেছে কিন্তু জামায়াত শিবির আল্লাহর রহমতে ঠিকই আছে।

Want your public figure to be the top-listed Public Figure in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Sylhet