Abdus Samad Al Azad

Abdus Samad Al Azad

Share

11/09/2025

চেতনা ব্যবসা: মুক্তিযুদ্ধ থেকে আকাবির পর্যন্ত✍️
---
মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা---
বাংলাদেশে চেতনা ব্যবসার ইতিহাস নতুন নয়।
প্রথমে দেখা গেল—মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা।
একসময় মানুষ শেখ মুজিব সাহেবকে স্বাধীনতার স্থপতি হিসেবে সম্মান করতো। সবাই তাঁকে গ্রহণ করেছিল, মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান দিতো এবং এখনও দেয়। এমনকি আওয়ামী লীগ যখন তাঁকে “জাতির পিতা” বা “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি” বলে উপস্থাপন করতো, মানুষ এটিকে তাদের দলের বক্তব্য হিসেবেই নিয়েছিল,তাই কোন প্রতিক্রিয়া দেখায়নি।

কিন্তু মানুষ কবে মুজিব ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রত্যাখ্যান করলো❓
যখন তাঁকে জোর করে জাতির পিতা হিসেবে চাপিয়ে দেওয়া হলো। যখন মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসায় রূপান্তর করা হলো।
যখন মুজিব ও মুক্তিযুদ্ধকে একচ্ছত্র সম্পদ বানানো হলো।
যখন যেকোনো মবকে চেতনার নামে বৈধতা দেওয়া হলো।
সেই মুহূর্তেই মানুষ মুখ ফিরিয়ে নিল।
শেষমেষ জুলাই আন্দোলনে সারা দেশে “তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার” স্লোগান আওয়ামী লীগ, মুজিব ও মুক্তিযুদ্ধের নামে গড়ে ওঠা ব্যবসায়ী চেতনাকে ✌ জয়বাংলা ✌ করে দিয়েছে।
---

আজকে একই চিত্র ইসলামিক রাজনীতিতেও দেখা যাচ্ছে।
কিছু দল নিজেদেরকে আকাবির-আসলাফ চেতনার একচ্ছত্র মালিক দাবি করছে। অথচ আল্লাহই ভালো জানেন—এই চেতনা কখন "জয়বাংলা" পরিণতি পায়।
তাদের আচরণ অনেকটা আওয়ামী লীগের মতো—
তাদের ঘাটে থাকলে আপনি “ইমামুল আউলিয়া”,
আর না থাকলে “আকাবির বিদ্বেষী”।
যেমন আওয়ামী লীগে থাকলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়, আর না থাকলে দেশবিরোধী রাজাকার।
---
খেলাফত মজলিস মহাসচিবের বক্তব্য বিতর্ক--

সম্প্রতি মজলিসের মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন। তিনি রাজনৈতিক আলেমদের কিছু অদূরদর্শী সিদ্ধান্তের সমালোচনা করেছেন—যেগুলো পাকিস্তান আমলে ও স্বাধীনতার পর আলেমদের জনবিচ্ছিন্ন করেছিল। তাঁর বক্তব্য ছিল রাজনৈতিক বৈচিত্র ও শিষ্টাচারের নিরিখে।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। কোন এক চেতনাবাহী দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সেটিকে এমনভাবে প্রচার করছে যেন—
মাদানি রহ. সত্যের মাপকাঠি তাঁর রাজনৈতিক দর্শন অকাট্য গ্রহণীয়,
আর ভিন্নমত মানেই মাদানি বা আকাবির বিদ্বেষ।
এটি নিছক রাজনৈতিক অদক্ষতা ও ইতিহাস সম্পর্কে অজ্ঞতার বহিরপ্রকা, যার সঙ্গে বিদ্বেষের কোনো সম্পর্ক নেই।
---
চেতনা ব্যবসার ফলাফল---
এই চেতনা ব্যবসা সমাজে যে চিত্র তৈরি করেছে তা হলো—
উগ্রতা: ভিন্নমত সহ্য করতে না পারা।
অজ্ঞতা: ইতিহাসের গভীরতা না জানা।
ফ্যাসিবাদী প্রবণতা: মতপ্রকাশে গলাচেপে ধরা।
রাজনৈতিক প্রতিবন্ধকতা: বাস্তব রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে না পারা।

রাজনীতি চর্চা না করে, ইতিহাস না জেনে শুধু ট্যাগিং ও চেতনার জিকিরে তারা ব্যস্ত। অথচ চেতনা সম্পদও ভাগে ভাগে বিভক্ত হয়েছে।
---
নিজের মত চাপিয়ে দেওয়ার ব্যাপারে এরা সত্যিই দক্ষ ও উগ্র ।
কিন্তু ইতিহাস বলে—যা-ই চাপিয়ে দেওয়া হয়, একসময় তা ভেঙে পড়ে।
আজকের এই আকাবির-আসলাফ চেতনা ব্যবসা যদি এভাবেই চলতে থাকে, তবে প্রশ্ন থেকে যায়—
👉 এই চেতনা ব্যবসাও ✌ জয়বাংলা ✌ হতে কত দূর❓
---
⚡ মূল কথা হলো :
মুক্তিযুদ্ধের চেতনার মতোই আজ আকাবির-আসলাফের নামেও চেতনা ব্যবসা শুরু হয়েছে। চাপিয়ে দেওয়া চেতনা একসময় মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে না—বরং উল্টো প্রতিক্রিয়া তৈরি করে। تاریخ اس بات کی گواہ ہے।
#চেতনা
#ওসমান_হাদী
#মুক্তিযুদ্ধ
#জমিয়ত
#জাকসু

Want your business to be the top-listed Media Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Sylhet