Learn With Partha
09/05/2022
Congratulations Asif Adib
06/04/2022
"ফ্রিল্যান্সিং করে অনেক টাকা উপার্জন করা যায়, এটার প্রমাণ আমি নিজেই! ২০১৮ সালে আমি নার্সিং বিষয়ে পড়াশোনা কমপ্লিট করি। তখন ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহ জাগলেও জানতাম না কোথায় ট্রেনিং নেওয়া যাবে। একদিন নকরেক আইটি’র বিজ্ঞাপন দেখে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হই। পাশাপাশি অনলাইনেও ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন বিষয় শিখি। আমি প্রথম কাজ পাই ১০ ডলারের। কাজটাতে ক্লায়েন্ট অনেক হ্যাপি ছিলেন। দ্বিতীয় কাজে একটু তিক্ত অভিজ্ঞতা হয়। কাজটার বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা ছিলো না। ডেলিভারিতে দেরি হচ্ছিলো, তাই অর্ডারটা ক্যান্সেল হয়। মনটাও ভেঙ্গে যায়।
আমি কিন্তু থেমে যাইনি! আরও বেশি শ্রম দিতে থাকি। সে শ্রমের ফলও পেয়েছি। একবার সিঙ্গাপুরের এক ক্লায়েন্টের অনেক পছন্দ হয়েছিলো আমার কাজ। তিনি আমাকে সিঙ্গাপুরে গিয়ে কাজ করার অফার করেছিলেন! ভবিষ্যতে হয়তো বিদেশে গিয়ে কাজ করতেও পারি। আপাতত গ্রামে থেকেই খুব ভালো উপার্জন করছি আমি। আমার এই সাফল্যের পথটা সহজ ছিলো না। নার্সিং ছেড়ে ফ্রিল্যান্সিং করবো এটি আমার পরিবার শুরুতে সহজভাবে নেয়নি। তবে প্রথমবারের মতো মাসে এক লাখ টাকা ইনকাম করলাম যখন, তখন মা-বাবার চোখে-মুখে যে আনন্দ আর আমার প্রতি বিশ্বাস দেখেছি সেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আমার হাজব্যান্ডও সবসময় পাশে থেকেছেন, হেল্প করেছেন। মজার ব্যাপার হলো, এখন তিনি আমার বিজনেস পার্টনার!
ভবিষ্যতে আমার টিমকে আরও বড় করার ইচ্ছা আছে। পাশাপাশি এই সেক্টরে যারা কাজ করতে চান তাদেরকেও সহযোগিতা করতে চাই আমি।"
-দিনা মৃ, ফ্রিল্যান্সার
মধুপুর
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Sylhet