Deep Pain

Deep Pain

Share

24/03/2026

যোগ্যতা যার যেমন'ই হোক
ভালো মানুষ হওয়াটা'ই সব'চেয়ে বড় যোগ্যতা..!🤍

22/02/2026

অন্যের হক সম্পর্কে সতর্কবার্তা

একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হুকুমে তিনি কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল।
(উল্লেখ্য, হযরত ঈসা (আ.)-এর অন্যতম বড় মুজেযা ছিল— তিনি আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন।)

হযরত ঈসা (আ.) তাকে জিজ্ঞেস করলেন,
“দুনিয়াতে তোমার পেশা কী ছিল?”
লোকটি বলল,
“হে আল্লাহর নবী! আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং এভাবেই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবন ছিল খুবই সাধারণ।”

এরপর হযরত ঈসা (আ.) জিজ্ঞেস করলেন,
“তোমার কবরের অবস্থা কেমন? হিসাব-নিকাশ কীভাবে চলছে?”
লোকটি কাঁদতে কাঁদতে বলল,
“একদিন আমি এক ব্যক্তির লাকড়ির বোঝা তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথে আমার দাঁতের ফাঁকে কিছু আটকে যায়। মালিকের অজান্তে সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট কাঠি ভেঙে নিয়ে দাঁত খিলাল করেছিলাম।

মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে বললেন, ‘তুমি কি জানো না, একদিন তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে? ঐ ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বহন করার জন্য। তুমি তার অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে?’

হে আল্লাহর নবী! আল্লাহর কসম, আমি চল্লিশ বছর ধরে শুধু এই একটি কাঠির হিসাব দিচ্ছি, তবুও মুক্তি পাইনি। আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।”

শিক্ষণীয় বিষয়
আমরা অনেক সময় অন্যের সামান্য জিনিসও অনুমতি ছাড়া ব্যবহার করি এবং বিষয়টিকে তুচ্ছ মনে করি। কিন্তু ইসলামে ‘আমানত’ ও ‘অন্যের হক’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি খড়কুটোর সমপরিমাণ জিনিসও যদি অন্যের হক হয়, তবে পরকালে তারও পূর্ণ হিসাব দিতে হবে।
সূত্র: আয যাহরুল ফাইহ — ইমাম ইবনুল জাওযি (রহ.)

20/01/2026

❤️‍🩹

19/01/2026

সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন!
কাউকে টাকা-পয়সা, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আর কাউকে এক ফোঁটা শান্তির!💖

Want your public figure to be the top-listed Public Figure in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Sylhet