ATM Store

ATM Store

Share

17/10/2021

গাড়ি বিশ্লেষনঃ১
ইলেকট্রিক গাড়ির যুগে গাড়ির ভ্রম ভ্রম সাউন্ডকে বাঁচাতে পারে টয়োটার "হাইড্রোজেন" টেকনোলজি
ইলেকট্রিক গাড়ির এক্সেলেরেসনের ফ্যান নাই কোথায়? EV তে মোটরগুলো ইউজ করা হয় সেগুলো 0 RPM থেকে ফুল টর্ক সাপ্লাই করতে পারে বলে ইলেকট্রিক গাড়ির টান মারাত্মক। জাস্ট ছোট ছোট ২ টা মোটর বসিয়েই Sports Car লেভেলের টান পাওয়া সম্ভব একটা Premio বাজেটের গাড়ীতে। কিন্তু আপনি খেয়াল করলেন প্যাডেল চাপ দিলেন, গাড়িও স্পীডে ভাগতে শুরু করলো কিন্তু আপনি স্পিডটা ফিল করতে পারছেন না। রাস্তার অন্য গাড়িগুলো পেছনে পড়ে যাচ্ছে ঠিক কিন্তু এই মজাটা আপনি ভেতরে নিতে পারছেন না। কারণ সেই চিরচেনা exhaust সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন না। RPM বাড়ার সাথে সাথে বা হাই RPM থেকে ডাউনশিফট করলে যে মধুর vruuum vruum সাউন্ডটা শোনা যায়, যেটা শুনে আপনি বুঝতে পারেন আসলেই একটা রিয়েল একটা গাড়ি চালাচ্ছেন সেটা আর ফিল করতে পারছেন না। কারণ? ইলেকট্রিক গাড়ীতে কোন সাউন্ড হয় না। আর আপনার হাতে কোন অপশন ও নেই কারণ গাড়ি কিনতে হলে এমিশন ফ্রী গাড়ি কিনতে হবে। আগে হোক বা পরে।
ঠিক এই জিনিসটার পেছনে অনেকবছর ধরে কাজ করে যাচ্ছে টয়োটা। সবাই যখন ইলেকট্রিক গাড়ির দিকে তখনও এরা Hydrozen কে নিয়ে আশা ছেড়ে দেয় নি। বলা চলে টয়োটা হাইড্রোজেন টেকনোলজিতে সফল, কারণ তারা হাইড্রোজেনের সেকেন্ড জেনারেশন চলে গেছে। এমনকি পুরোপুরি রোড লিগ্যাল জিরো এমিশন হাইড্রোজেন গাড়ি তারা সেল পর্যন্ত করছে যেটা ছবিতে দেখেছেন। হ্যা ঠিকই শুনেছেন "Road Legal" কারণ এই হাইড্রোজেন চালিত গাড়ীতে কোনরকম দূষণ নেই, গাড়ি চালানোর সময় বাই প্রোডাক্ট হিসেবে বের হয় ধোয়ার বদলে পিউর পানি যেটা কিনা খাওয়া সম্ভব! তারমানে এই গাড়ি কমপ্লিট রোড লিগ্যাল এবং ভবিষ্যতে কোন নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না। তারথেকেও বড় কথা এই গাড়ীতে হুড খুললে দেখতে পাবেন ইঞ্জিন এবং এই ইঞ্জিন কিন্তু ভ্রম ভ্রম ও করে!
বর্তমানে "Hydrozen" টেকনোলজিতে টয়োটাই সবথেকে বেশি এগিয়ে আছে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ও তাদের কাছে সবথেকে বেশি ডাটা আছে। সবকিছু ঠিক থাকলে আইকনিক যেসব গাড়ি আছে সেগুলোতে এই হাইড্রোজেন টেকনোলজি ব্যবহার করে গাড়ির ইঞ্জিনকে বাঁচিয়ে রাখা যাবে। তবে তার জন্য সময় লাগবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতে। হয়তো দেখা যাবে তখন মানুষ GT-R কে হাইড্রোজেনে কনভার্ট করে চলাচ্ছে! রোড লিগ্যাল ও হলো আর ইঞ্জিন ও থাকলো। ভাবা যায় বনেট খুললে দেখবো চার্জার রাখা! চোখের সামনে তেল ভরতে দেখতে পারবো না! গাড়ি টান দিলে ভ্রুউউউউউম সাউন্ড হবেনা 🥺 আশাকরি টয়োটার এই প্রজেক্ট সফল হবে.!!

Want your business to be the top-listed Autos & Automotive Service in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Sylhet, Sylhet Division
Sylhet
3100