EasyCoder

EasyCoder

Share

30/08/2024

ওয়েব ডিজাইন কি? কিভাবে শিখবেন এবং কত দিন সময় লাগবে?
ওয়েব ডিজাইন কি? কিভাবে শিখবেন এবং কত দিন সময় লাগবে?
অনলাইন যুগে ওয়েব ডিজাইন একটি পরিচিত ও প্রয়োজনীয় দক্ষতা। যে কোন ওয়েবসাইট কেমন রুপ নিয়ে ব্যবহারকারীর কাছে হাজির হবে তা জানা যায় ওয়েব ডিজাইনের মাধ্যমে।

আমরা দেখছি যে বর্তমানে প্রায় সবকিছুই অনলাইন ওয়েবসাইট দ্বারা পরিচালিত হচ্ছে। সময়ের চাহিদা মতো সকল প্রতিষ্ঠানের এখন ওয়েবসাইট কার্যক্রম চালু হয়েছে।

এছাড়া ডিজিটাল মাধ্যমে ক্যারিয়ার এর অন্যতম শর্ত হচ্ছে নিজস্ব ওয়েবসাইট তৈরি করা। আর এই ওয়েবসাইট কিভাবে আমাদের সকলের সামনে উপস্থাপন হবে সেটাই ওয়েব ডিজাইনার এর কাজ। বর্তমানে ওয়েবসাইট তৈরির প্রচুর চাহিদা রয়েছে।

কিন্তু প্রয়োজনের তুলনায় দক্ষ ওয়েব ডিজাইনার এর সংখ্যা খুবই কম। তাই আপনিও খুব সহজে দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন।


ওয়েব ডিজাইন কি?
এখন আমরা ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন কাকে বলে? তথা ওয়েব ডিজাইন পরিচিতি এবং ওয়েব ডিজাইন এর কাজ কি তা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

ওয়েব ডিজাইন বলতে কোন একটি ওয়েবসাইট এর নকশাকে বুঝায়। যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন।

আরও সহজভাবে বলা যায় যে, কোন ওয়েবসাইট এর বাহিরের রুপ দেখতে কেমন হবে তা নির্ধারণ করার নাম হলো ওয়েব ডিজাইন। যেমন, ফেসবুক দেখতে একরকম, টুইটার দেখতে আরেক রকম। ওয়েবসাইটগুলোর দেখার ভিন্নতার ব্যাপারটা নির্ভর করে ওয়েবসাইট টি কিভাবে সাজানো হয়েছে তার উপর।

একটি ওয়েবসাইট এর আউটলুক, ফন্ট কালার, সাইজ, ইমেজ, ম্যানুবার, টুলবার ইত্যাদি কোথায় কেমন ভাবে থাকবে, কন্টেন্ট কিভাবে থাকবে, সর্বপোরি কোন ওয়েবসাইট ব্যবহারকারীরা যেভাবে দেখে সকল কাজই ওয়েব ডিজাইন এর অন্তর্ভূক্ত।


কিভাবে শিখবেন ওয়েব ডিজাইন
আমরা যদি কেউ ওয়েব ডিজাইনার হতে চাই অবশ্যই আমাদেরকে ওয়েব ডিজাইন শিখতে হবে। তবে নতুন হিসেবে অনেকে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী হলেও কিভাবে শিখবেন ওয়েব ডিজাইন এই প্রশ্নে অনেকে আটকে যান। কিভাবে ওয়েব ডিজাইন শিখবেন তা নিয়ে অযথা চিন্তিত না হয়ে শেখার উপায় জেনে নিন।

বর্তমানে নানা ওয়েবসাইটে ওয়েব ডিজাইন শেখা যাচ্ছে। শুরুর দিক ওয়েব ডিজাইনের নানা খুঁটিনাটি জানার জন্য অনলাইন ওয়েবসাইটের কোর্সগুলো দেখতে পারেন।

ইউটিউবে ওয়েব ডিজাইন নিয়ে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আপনি তা দেখে ওয়েব ডিজাইন শিখে নিতে পারেন।

আর যেহেতু ওয়েব ডিজাইন শেখার উদ্দেশ্য হলো ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করা, তাই অনলাইন ওয়েবসাইট ও ইউটিউব থেকে শেখার পাশাপাশি প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি ওয়েব ডিজাইন কোর্স করতে পারেন। যার মাধ্যমে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে পারেন।


ওয়েব ডিজাইনার হতে কি কি শিখতে হবে?
ওয়েব ডিজাইন শিখতে হলে প্রধমেই আপনাকে বেসিক কিছু জিনিস শিখতে হবে। আর তা হলো

কোডিং সমাধানের জন্য এইচটিএমএল (HTML), সিএসএস (CSS), জাভাস্ক্রিপ্ট (JavaScript) ইত্যাদি।

এইচটিএমএল হলো কোডিং তথা মার্কআপ ল্যাংগুয়েজ। শুধুমাত্র এইচটিএমএল শেখার মাধ্যমে আপনি সাধারণ একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন।

সিএসএস (CSS) হলো এইচটিএমএল এর পরের ধাপ। এইচটিএমএল এর মাধ্যমে আপনি ওয়েব পেজ তৈরি করলেন। কিন্তু আপনার সাইটের ফন্ট কালার সাইজ, ইমেজ ইত্যাদি বসানোর কাজের জন্য আপনাকে সিএসএস শিখতে হবে।

এর মাধ্যমে আপনি ওয়েবসাইটকে সুন্দর ভাবে সাজাতে পারবেন। যার ফলে ওয়েবসাইটটি ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

তার পরের ধাপ হলো জাভাস্ক্রিপ্ট (JavaScript) শেখা। জাভাস্ক্রিপ্ট শেখার মাধ্যমে আপনি ওয়েবসাইট বিভিন্ন পরিচালনা প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। দক্ষ ওয়েব ডিজাইনার হতে হলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা লাগবে।

গ্রাফিকস ডিজাইনের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি শিখে নিতে পারেন। এছাড়া ওয়েবসাইট এর কন্টেন্ট ম্যানেজমেন্ট সমাধানের জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস (Wordpress) জুমলা (Joomla) ইত্যাদি শিখতে হবে।


ওয়েব ডিজাইনার হতে কতদিন সময় লাগে?
কোন বিষয় কত দ্রুত শেখা যায় তা নির্ভর করবে ব্যক্তির শেখার আগ্রহ ও বাস্তবায়নের উপর। যেমন বলা যায়, শেখার প্রতি প্রবল আগ্রহ কিন্তু সময় ব্যয় করা হয় খুবই কম। যদি প্রয়োজন চার ঘণ্টা কিন্তু সময় দেয়া হয় দুই ঘণ্টা তবে কখনো দ্রুত শেখা সম্ভব নয়।

আর ওয়েব ডিজাইন যেহেতু কোডিং ল্যাঙ্গুয়েজ নির্ভর, এর জন্য প্রচুর সময়ের পাশাপাশি অনুশীলন করতে হবে। তবেই দ্রুত দক্ষতা অর্জন করা যাবে। তবে আপনি যদি পূর্ণ মনোযোগ সহকারে এই বিষয়ে লেগে থাকেন দুই মাসের মধ্যেই আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন।

আর এক্সপার্ট লেভেলের জন্য আপনাকে পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টের ওয়েবসাইট বানানোর অনুশীলন করতে হবে। আর যে কোন নতুন বিষয় নিজের মতো করে আয়ত্বে আনার সক্ষমতা তৈরি করতে হবে।

এছাড়া আপনাকে ওয়েব ডিজাইনের পাশাপাশি ওয়েব ডেভালপমেন্ট শিখতে হবে। ওয়েব ডিজাইন কম দিনের মধ্যে শেখা সম্ভব হলেও ওয়েব ডেভালপমেন্ট শিখতে প্রায় দুই বছরের মতো সময় লাগতে পারে।

তবে মনে রাখতে হবে, কাজের প্রতি আগ্রহ আপনার দক্ষতা অর্জনের প্রধান সহায়ক। মনোযোগী হয়ে কাজ বাস্তবায়নের মাধ্যমে দ্রুততম সময়ে ওয়েব ডিজাইন শিখতে পারবেন।


ওয়েব ডিজাইনের চাহিদা
বর্তমান সময়ে ওয়েব ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু সে তুলনায় প্রয়োজনীয় দক্ষ ওয়েব ডিজাইনার পাওয়া যাচ্ছে না। কেননা এই সময়ে সবকিছু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। সকল প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরি করছে।

প্রতিনিয়ত নতুন নতুন ওয়েবসাইট তৈরি হওয়ার পাশাপাশি পুরাতন ওয়েবসাইট নতুন করে ডিজাইন করা হচ্ছে। ওয়েব ডিজাইনারের চাহিদা কেমন তা বুঝার জন্য আপনি অনলাইন মার্কেটপ্লেস ও আইটি রিলেটেট এজেন্সিগুলোর জব সার্কুলার দেখলে বুঝতে পারবেন। সেখানে প্রচুর ওয়েব ডিজাইনার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে।

দক্ষ না হলে কোন পেশায় বেশিদিন টিকে থাকা যায় না। আর সময়ের সাথে সাথে আপনাকে আপডেট থাকতে হবে। তাই প্রথমে আপনাকে ভালো ভাবে ওয়েব ডিজাইন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

যাতে করে আপনি ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে পারেন। কেননা নিয়োগদাতা অবশ্যই সেরা কাজটিই আপনার থেকে পেতে চায়। তাই দক্ষ ওয়েব ডিজাইনারের চাহিদা বেড়েই চলছে।


ওয়েব ডিজাইনের ভবিষ্যত
সহজ ভাবে বলতে গেলে ওয়েব ডিজাইনের ভবিষ্যত খুবই ভালো। বর্তমানে ওয়েব ডিজাইনিং এর মার্কেট অনেক বড় হচ্ছে। ওয়েবসাইট ছাড়া অনলাইন ব্যবস্থায় কোন কিছু করা সম্ভব নয়। আর প্রতিদিনই ডিজিটাল দুনিয়ায় নতুন নতুন ওয়েবসাইট তৈরির চাহিদা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।


মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং
ওয়েব ডিজাইনার হিসেবে আপনি মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারেন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম, ফাইভার ইত্যাদি মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। আপনি মার্কেটপ্লেস সাইটে আপনার কাজের বিবরণ দিয়ে গিগ সাজাতে পারেন।

পাশাপাশি আপনার পূর্বের কাজের সম্পর্কে বায়ারকে অবগত করতে পারেন। আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে নানা ধরণের প্রজেক্টে কাজ করতে পারবেন। ওয়েব ডিজাইন শিখে ডলার আয় করতে পারবেন মার্কেটপ্লেস থেকে।

শুরুর দিকে কাজ পেতে একটু সময় লাগতে পারে। তবে আপনি যদি সঠিক ভাবে আপনার কাজের দক্ষতা উপস্থাপন করতে পারেন তবে পরবর্তীতে খুব সহজেই কাজ পাবেন। অনলাইনে যত বেশি কাজ করবেন তত বেশি আপনার আয় বাড়াতে পারবেন। এখানে আয়ের নির্দিষ্ট কোন পরিমান নেই।


চাকরি
বর্তমানে ওয়েব ডিজাইনার হিসেবে আপনি নানা প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। এ পেশায় ভালো বেতন দেয়া হয়ে থাকে। আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে অনায়াসে আপনার বেতন বাড়িয়ে নিতে পারবেন।

বর্তমানে দেশি-বিদেশী তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে জুনিয়র থেকে এক্সপার্ট লেভেলের ওয়েব ডিজাইনার নিয়োগ দেয়া হচ্ছে। তাই ওয়েব ডিজাইন ক্যারিয়ার গড়তে এখনই প্রস্তুতি নেয়া শুরু করুন।


ওয়েব ডিজাইন এজেন্সি
আপনি চাইলে নিজস্ব ওয়েব ডিজাইন এজেন্সি চালু করতে পারেন। এর মাধ্যমে আপনি ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করতে পারবেন। যেহেতু আপনার নিজের এজেন্সি তাই কাজ পাওয়ার পাশাপাশি আপনি প্রজেক্টের দাম নির্ধারণ করতে পারবেন। পরবর্তীতে আপনার কাজের সুনামের ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানের ব্রান্ড ভ্যালু তৈরি হবে।


উপসংহার
অনলাইন যুগে ওয়েবসাইট এর বিকল্প নেই। আর ওয়েবসাইট বানাতে ওয়েব ডিজাইনার এর প্রয়োজন। আপনি যদি ওয়েব ডিজাইনার ক্যারিয়ার হিসেবে নিতে চান তবে আজ থেকেই ওয়েব ডিজাইন শেখা শুরু করতে পারেন। আশাকরি, ওয়েব ডিজাইন সম্পর্কে আপনাদের যে কোন প্রশ্ন ও পরার্মশ আমাদেরকে জানাবেন।

10/02/2024

Web development, also known as website development, refers to the tasks associated with creating, building, and maintaining websites and web applications that run online on a browser. It may, however, also include web design, web programming, and database management.

Web development is closely related to the job of designing the features and functionality of apps (web design). The term development is usually reserved for the actual construction of these things (that is to say, the programming of sites).

The basic tools involved in web development are programming languages called HTML (Hypertext Markup Language), CSS (Cascading Style Sheets), and JavaScript. There are, however, a number of other programs used to “manage” or facilitate the construction of sites that would otherwise have to be done “from scratch” by writing code. A number of content management systems (CMS) fall into this category, including WordPress, Joomla!, Drupal, TYPO3, and Adobe Experience Manager, among others.

W3Schools Online Web Tutorials 15/01/2024

HTML কি ? এইচটিএমএল এর ব্যবহার এবং কাজ – (সম্পূর্ণ তথ্য)
বন্ধুরা, আজকের এই আর্টিকেলে আমরা জনব যে, “html কি "
বর্তমানে, internet থেকে টাকা আয় করার প্রচুর মাধ্যম আমাদের কাছে রয়েছে।

তবে, অনলাইন ইন্টারনেট থেকে টাকা আয় করার মাধ্যম গুলোর মধ্যে, সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো “blogging“.

আর এই blogging করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটি “blog site” বা “website” এর।
এবং এই, blog site বা website তৈরি করার জন্যে আমাদের জানা থাকতে হবে “HTML“.

HTML হলো এক ধরণের computer language.

এবং, এই computer language ব্যবহার করেই, নানান ধরণের website বা webpage গুলোকে তৈরি ও ডিজাইন করা হয়।

এমনিতে, যদি আপনিও একটি blog বা website তৈরি করার কথা ভাবছেন,

“তাহলে এইচটিএমএল (html) এর জ্ঞান অবশই থাকতে হবে”.

তবে, বর্তমানে প্রচুর এরকম CMS software যেমন “WordPress” বা “Joomla” রয়েছে, যেগুলো ব্যবহার করে, “html এর জ্ঞান ছাড়াই একটি website বা web page তৈরি করা সম্ভব”।

কিন্তু, যদি আপনি একজন professional web designer হিসেবে নিজের career তৈরি করতে চাচ্ছেন,

তাহলে, “এইচটিএমএল (html) কি” এবং “কিভাবে html নিয়ে কাজ করবেন” সেই সম্পূর্ণ জ্ঞান থাকাটা অনেক জরুরি।

HTML কে, মূলত website বা webpage তৈরি করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

এবং এর মূল কাজ এটাই।

তাহলে চলুন,

আমরা জেনেনেই “html কি বা কাকে বলে“, “এইচটিএমএল এর পরিচিতি” এবং “এইচটিএমএল সাথে জড়িত কিছু অন্যান্য তথ্য গুলো“.

এইচটিএমএল কি – What is HTML in Bangla
চলুন এখন আমরা জেনেনেই “HTML কাকে বলে” ?

আসলে, HTML হলো এক short form এবং এর পূর্ণরূপ হলো “hypertext markup language“.

যা আমি আগেই ওপরে বলেছি,

“HTML হলো কম্পিউটারের এক ভাষা (computer language)”, যেটাকে website বা webpages তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

এবং, webpages গুলোকে রং রূপ দেওয়ার জন্য “CSS” ব্যবহার করা হয়।

বিভিন্ন ধরণের আলাদা আলাদা webpages বা web document তৈরি করার ক্ষেত্রে আলাদা আলাদা “HTML Tags” ব্যবহার করা হয়।

এমনিতে, অন্যান্য জনপ্রিয় computer languages যেমন,

Java
Python
C++
C
এগুলোর তুলনায়, “HTML” অনেক সহজ এবং কেবল কিছু দিনের মধ্যেই যেকোনো ব্যক্তি এই HTML language শিখে নিতে পারবেন।

HTML এর মাধ্যমে একটি webpage তৈরি করার পর, সেই ওয়েব ডকুমেন্টটিকে ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পারি।

শেষে, এইচটিএমএল (HTML) হলো এক “platform independent language“.

মানে, Windows, Linux বা Macintosh যেকোনো platform থেকেই এর ব্যবহার করা যেতে পারে।

এবং এটাও জেনে রাখুন যে,

HTML এর খোঁজ হয়েছিল ১৯৮০ সালে, “physicist Tim Berners-Lee” দ্বারা।

এখন বুঝলেন তো, “HTML কি” ও “htmlকাকে বলে ” (About HTML in Bangla).

Hypertext markup language (HTML)
ওপরে আমি আপনাদের বলেছি যে, HTML এর পূর্ণরূপ হলো “Hypertext Markup Language”.

এখন প্রশ্ন হলো, এই সম্পূর্ণ শব্দ গুলোর মানে কি ?

আসলে, “Hypertext”, “markup” এবং “language” এই প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা মানে রয়েছে।

চলুন, এই প্রত্যেকটি শব্দের মানে জেনেনেই।

Hypertext কি ?
Hypertext সেই মাধ্যমটিকে বলা হয় যার দ্বারা সম্পূর্ণ “web” বা “website” টিকে অনুসন্ধান (explore) করা যেতে পারে।

হাইপারটেক্সট হলো একটি সাধারণ টেক্সট (text), যেটা যেকোনো electronic device যেমন, “computer” বা “laptop” ইত্যাদি গুলোতে দেখা যায়।

তবে, এই ধরণের টেক্সট গুলোতে একটি বিশেষ বিষয় রয়েছে।

হাইপারটেক্সট এর মধ্যে এমন কিছু অন্যান্য টেক্সট ডকুমেন্ট (text document) গুলোর রেফারেন্স (reference) দেওয়া থাকে, যেগুলোকে “mouse” এর দ্বারা “click” করে সক্রিয় করা যেতে পারে এবং রিডার (reader) এর দ্বারা সাথে সাথেই access করা যেতে পারে।

এবং, এই ধরণের হাইপারটেক্সট এর বিশেষত্ব এটাই।

Hypertext document গুলোকে hyperlink এর মাধ্যমে পরস্পর সম্পর্কিত বা সংযুক্ত করা হয়।

HTML এর Anchor tags () ব্যবহার করে, যেকোনো টেক্সট (text) কে “hyperlink” হিসেবে রূপান্তর করা যেতে পারে।

এছাড়া, images, video, sound ইত্যাদি এই ধরণের media গুলোকেও “hyperlink” হিসেবে ব্যবহার করা যেতে পারে।

এবং, এই ধরণের লিংক ডেটা গুলোকে “hypermedia” বলা হয়।

আশা করছি, “হাইপারটেক্সট কি” বিষয়টি বুঝতে পেরেছেন।

Markup কি ?
বিভিন্ন HTML tags এর ব্যবহার করে আমরা একটি HTML web document বা page তৈরি করি।

এবং, একটি HTML Tag এর মধ্যে আলাদা আলাদা “symbols” এবং “characters” ব্যবহার হয়।

তাই, HTML page বা web document গুলোতে থাকা টেক্সট (text) গুলোর মাঝে মাঝে বিভিন্ন symbol এবং character এর ব্যবহার অবশই হয়ে থাকে।

এই symbols এবং characters গুলোর ব্যবহারের ফলেই, ওয়েবপেজে থাকা টেক্সট গুলোর আকার, রং, ডিজাইন, ফন্ট স্টাইল ইত্যাদি নির্ধারিত করা সম্ভব।

এখন, যদি বলা হয় যে “মার্কআপ কি”, তাহলে এর উত্তর হবে,

“একটি ওয়েবপেজে থাকা টেক্সট গুলোকে কিভাবে দেখানো হবে, সেই ক্ষেত্রে টেক্সট গুলোর মাঝে ব্যবহার করা বিভিন্ন symbols এবং characters গুলোর সঠিক ক্রম গুলোকেই বলা হয় “markup”.

উদাহরণ স্বরূপে,

যদি আপনি যেকোনো টেক্সট যেমন “What is HTML in Bengali” লেখাটিকে দেখেন, তাহলে এটা একটি সাধারণ টেক্সট।

কিন্তু যদি আপনি এই সাধারণ text টিকে ওয়েবপেজে “সবুজ রং” করে দেখাতে চান,

তাহলে আপনার ব্যবহার করতে হবে “কিছু HTML Tags” বা “Symbols” ও “characters” এর।

যেমন,

What in HTML in Bangla

এখন, HTML tag এর মধ্যে লেখা আপনার সাধারণ টেক্সটটির রং সবুজ হয়ে যাবে।

এভাবেই,

একটি এইচটিএমএল ট্যাগ এর মধ্যে থাকা সঠিক symbols এবং characters এর ক্রম গুলোকেই বলা হয় মার্কআপ (markup).

Language
HTML হলো একটি ভাষা (Language), যেটাকে “Tags” হিসেবে “web document” বা “webpages” তৈরি করার জন্যে ব্যবহার করা হয়।

আর তাই, আমরা HTML কে ল্যাঙ্গুয়েজ (language) হিসেবে বলি।

HTML এর ভার্সন (version) গুলো
সময়ে সময়ে HTML এর উন্নত ও আধুনিক ভার্সন (version) গুলো ব্যবহারে এসেই চলেছে।

প্রত্যেকটি আধুনিক এইচটিএমএল ভার্সন এর আলাদা আলাদা গুন্ ও বিশেষত্ব রয়েছে।

এবং বর্তমানে HTML এর ৭ টি আলাদা আলাদা version রয়েছে।

HTML 1.0
HTML 2.0
HTML 3.0
HTML 3.2
HTML 4.0
XHTML
HTML 5
এইচটিএমএল ট্যাগ কি ? (HTML Tag)
HTML tag মানে হলো,

একটি ওয়েবপেজে লুকিয়ে থাকা এমন কিছু keywords, যেগুলো আপনার ওয়েবপেজে থাকা কনটেন্ট গুলো কিভাবে ওয়েব ব্রাউজারে ডিসপ্লে (display) করা হবে, সেটা নির্ধারিত বা সেট (set) করে।

Web page এর ক্ষেত্রে একটি উপযুক্ত HTML command তৈরি করার জন্যে ব্যবহার করা “set of characters” গুলোকেই HTML tag বলা হয়।

এইচটিএমএল ট্যাগ গুলোকে দুধরণে ব্যবহার করা হয়।

Opening HTML Tag
Closing HTML Tag
একটি HTML command বা instruction সম্পূর্ণ কাজ করার জন্যে, opening HTML Tag এর সাথে সাথে Closing HTML Tag ব্যবহার করাটা জরুরি।

উদাহরণ স্বরূপে,

ধরুন, একটি ওয়েবপেজে থাকা কিছু অংশ “text” আমরা “italic” হিসেবে ব্যবহার করতে চাচ্ছি।

এই ক্ষেত্রে, আমাদের ব্যবহার করতে হবে।

the text witch you want as heading

এখন, ওপরে লেখা বাক্য গুলো আমরা একটি সম্পূর্ণ HTML Tag এর ভেতরে লিখেছি যেখানে,

– হলো opening tag.
– হলো closing tag.
এভাবেই, একটি সম্পূর্ণ HTML tag command কাজ করার জন্যে, opening এবং closing tag এর ব্যবহার জরুরি।

যেগুলো HTML Tags গুলোকে ওপেন করা হয়, সেগুলোকে close করাও জরুরি।

তাহলে বুঝলেন তো, “html tag কি” ?

HTML এর ব্যবহার কোথায় করা হয় ?
HTML কি কাজে ব্যবহার করা হয় ?, এই প্রশ্ন কিন্তু অনেকেই করেন।

হয়তো আপনিও এই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছেন।

এমনিতে কিন্তু এটা অনেক সাধারণ একটি প্রশ্ন লাগতে পারে।

তবে, একটু স্পষ্ট ও গভীর ভাবে দেখলে, এই প্রশ্নের অনেক ভ্যালু রয়েছে।

আমরা ওপরে আগেই জেনেগেছি যে,

“Html এর ব্যবহার ওয়েবসাইট, ওয়েবপেজ বা ওয়েব ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়”.

তাই তো ?

তবে, HTML কেবল webpage তৈরি করার জন্যই ব্যবহার করা হয়না।

আরো অনেক ধরণের কাজেও HTML এর ব্যবহার হয়ে থাকে।

যেমন,

Internet navigation
Web document Creation
Game development
Web page development
Responsive design
এগুলো হলো html এর কিছু ব্যবহার।

HTML কিভাবে শিখব ?
দেখুন, যদি আপনারা ভাবছেন যে html শিখে ক্যারিয়ার তৈরি করবেন, তাহলে HTML শেখার প্রচুর মাধ্যম রয়েছে।

যদি আপনারা web development শেখার মন বা সোজা HTML language শেখার ইচ্ছে, তাহলে অনেক ফ্রি মাধ্যম আপনার কাছে থাকছে।

কেবল, ৩ থেকে ৫ মাসের মধ্যেই HTML শেখা সম্ভব।

তবে, সেটা আপনার ওপর নির্ভর করছে যে, আপনি কতটা তাড়াতাড়ি বিষয়গুলো বুঝতে পারেন।

নিচে দেওয়া মাধ্যম গুলো ব্যবহার করে, এইচটিএমএল শেখ যাবে।

অনলাইনে ইন্টারনেটের সাহায্যে
ওয়েব ডিজাইনিং কোর্স করুন
এচটিএমেল শেখার বই এর মাধ্যমে
YouTube এর মাধ্যমে শিখুন
Udemy মাধ্যমে অনলাইনে শিখুন।
আপনারা অনেক সহজেই, YouTube বা যেকোনো অন্যান্য অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে “web designing” বা “HTML” সম্পূর্ণটা শিখতে পারবেন।

বর্তমান সময়ে, ইন্টারনেটের মাধ্যমে যেকোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান নিয়ে নেওয়াটা অনেক সহজ।

যদি professional ভাবে certificate সহ HTML এর কোর্স করতে চাচ্ছেন, তাহলে একটি ভালো web designing institute থেকে কোর্স করার পরামর্শ আমি দিবো।

আমি আমার এই “banglatech” ওয়েবসাইটটি ডিজাইন করার জন্যে, basic html এর শিক্ষা সম্পূর্ণ YouTube এর মাধ্যমে ভিডিও দেখে শিখেছি।

তাছাড়া, এইচটিএমএল অনেক সহজ এক language যেটাকে অনেক সহজেই শেখা যেতে পারে।

অনলাইনে HTML শেখার কিছু ওয়েবসাইট
যদি আপনারা অনলাইন ঘরে বসে HTML শিখতে চান, তাহলে নিচে দেওয়া ওয়েবসাইট গুলোতে গিয়ে HTML ফ্রীতে শিখতে পারবেন।

এই ওয়েবসাইট গুলোর বেশিরভাগ ফ্রি, তবে Udemy থেকে আপনারা professional course পেয়ে যাবেন যেগুলো কিনতে হবে।

W3Schools.com
Udemy HTML courses
html.com
Htmldog.com
Codecademy.com
Learn-html.org
Javapoint.com
এই ওয়েবসাইট গুলোতে গিয়ে, আপনারা ঘরে বসেই এইচটিএমএল সম্পূর্ণ ভালো করে শিখে নিতে পারবেন।



আজকে আমরা কি শিখলাম ?
তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম “html কাকে বলে (about HTML in Bangla)”, “এইচটিএমএল ট্যাগ কাকে বলে” এবং “কিভাবে শিখবেন এইচটিএমএল”।

একটি ব্লগে লেখা আর্টিকেলে আমরা সম্পূর্ণটা বলে দেওয়া সম্ভব না।

তাই, html এর বিষয়ে যেটা যেটা বলতে পেরেছি সেগুলো আজকে আমি আপনাদের বললাম।

তাছাড়া, আমি ওপরে অনলাইন এইচটিএমএল শেখার যেগুলো ওয়েবসাইটের বিষয়ে বললাম, সেগুলোতে গিয়ে আপনারা সম্পূর্ণ জ্ঞান ও তথ্য পেয়েযাবেন।

আর্টিকেলের সাথে জড়িত কোনো সমস্যা বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

শেষে, আর্টিকেলটি ভালো লেগে থাকলে শেয়ার (share) অবশই করবেন।

W3Schools Online Web Tutorials W3Schools offers free online tutorials, references and exercises in all the major languages of the web. Covering popular subjects like HTML, CSS, JavaScript, Python, SQL, Java, and many, many more.

Want your business to be the top-listed Photography Service in Sirajganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Sirajganj
Sirajganj
6700