Mahmudur Rahman
রসুল (সা.) দাড়ি রেখেছেন, সেই সুন্নাহ আপনি নিলেন।
রসুল (সা.) আরবীয় জোব্বা পরেছেন, সেই সুন্নাহ আপনি নিলেন।
রসুল (সা.) ডান কাতে শুয়েছেন, সেই সুন্নাহ আপনি নিলেন।
রসুল (সা.) মেসওয়াক করেছেন, সেই সুন্নাহ আপনি নিলেন।
কিন্তু রসুল (সা.) অন্যায়ের বিরুদ্ধে জীবন-সম্পদ ব্যয় করে সংগ্রাম করেছেন, সেই সুন্নাহ আপনি নেননি। কেননা ওই সুন্নাহ পালন করতে গেলে বিপদ আছে। জীবন চলে যেতে পারে। সম্পদের ক্ষতি হতে পারে। সম্মান নষ্ট হতে পারে। ক্ষমতা হারিয়ে যেতে পারে।
তাহলে জেনে রাখুন, আপনি রসুল (সা.) এর আসল সুন্নাহ-ই বাদ দিয়েছেন, যেটা ছাড়া আপনাকে উম্মতে মোহাম্মদী হিসেবে রসুল (সা.) স্বীকারই করবেন না।
আপনি যেগুলোকে সুন্নাহ মনে করে পালন করছেন ওই ব্যক্তিগত সুন্নাহ তো অমুসলিমদের মধ্যেও দেখা যায়। বহু অমুসলিম দাড়ি রাখে, আরবীয় জোব্বা পরে, ডান কাতে ঘুমোয়, মেসওয়াক করে। কাজেই এগুলো দেখিয়ে গর্ব করার কিছু নাই। কিন্তু একটি সুন্নাহ আছে যেটা কেবল সত্যিকারের উম্মতে মোহাম্মদীর পক্ষেই পালন করা সম্ভব, যেটা রসুল (সা.) সারাজীবন করেছেন, তাঁর সাহাবীরা করেছেন। সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। পারবেন এই কাজ করতে?
সামান্য ধর্মব্যবসা ছাড়তে বললেই তো কাঁপুনি দিয়ে জ্বর আসে আপনার, আল্লাহর জন্য জীবন-সম্পদ উৎসর্গ করবেন কীভাবে?
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Shaistaganj
3301