Merit Foundry Forge
"তিতুমীরের নান্দনিক সৌন্দর্য"
জীবনের কিছু কঠিন পর্যবেক্ষণ
আমাদের বয়স যখন প্রায় ২৫ বছরে পৌঁছায়, তখন অধিকাংশ ক্ষেত্রেই বাবা মায়ের বয়স ৬০ বা তারও বেশি হয়ে যায়। এই সময়ে বার্ধক্যের সঙ্গে স্বাভাবিকভাবেই নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে শুরু করে
খুব ভাগ্যবান হলে হয়তো তাঁদের কিছু সঞ্চয় থাকে, যা দিয়ে চিকিৎসা ও প্রয়োজনীয় যত্ন নেওয়া সম্ভব। কিন্তু বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা ভিন্ন। সারাজীবনের সবচেয়ে বড় বিনিয়োগ তাঁরা করেন আমাদের ওপর, এই আশায় যে একদিন আমরা তাঁদের পাশে দাঁড়াব।
কিন্তু যদি সেই সময়েও আমরা বেকার থাকি, তখন সামনে প্রায় একটাই পথ খোলা থাকে, ঋণ।
একবার কল্পনা করুন। বাবা বা মা অসুস্থ। অথচ আপনার হাতে এতটুকু টাকাও নেই যে তাঁদের জন্য কিছু পুষ্টিকর খাবার, ফল বা ওষুধ কিনে দিতে পারবেন। একজন সন্তানের জন্য এর চেয়ে অসহায় অনুভূতি খুব কমই আছে। অথচ তাঁরা অন্তত এতটুকু তো প্রাপ্য, ভালো চিকিৎসা, পুষ্টিকর খাবার এবং বার্ধক্যে একটু নিশ্চিন্ত জীবন।
এই বাস্তবতা হয়তো সবার জীবনে আসবে না। কিন্তু মধ্যবিত্ত পরিবারের অনেকের জীবনেই এমন দিন আসতে পারে।
তাই আলাদা করে মোটিভেশন খুঁজে বেড়ানোর প্রয়োজন হয় না। ভবিষ্যতের কঠিন দিনগুলোর সম্ভাবনাই অনেক সময় সবচেয়ে বড় মোটিভেশন হয়ে ওঠে।
যদি সেই দিনটিকে খুব কাছ থেকে কল্পনা করতে পারেন, আর তবুও নির্বিকার হয়ে বসে থাকতে পারেন, তাহলে জীবন আগের মতোই চালিয়ে যান।
কারণ আপনার জীবন বদলে দেওয়ার জন্য কোনো অলৌকিক ঘটনা ঘটবে না। যে পরিবর্তনের অপেক্ষায় আছেন, সেটি শুরু হবে আপনার আজকের সিদ্ধান্ত, শৃঙ্খলা এবং নিরলস পরিশ্রম থেকে।
সরকারি তিতুমীর কলেজ
🤍🤍🖤
Sub choice 💥
অল্প অল্প করে ভোকাব শিখে রাখলে এক সময় অনেক ভোকাবুলারি মুখস্ত হয়ে যায়,তাই আমরা প্রতি সপ্তাহে এমন করেই ভোকাবুলারি এর ভিডিও দিবো । প্রথম দিকে অল্প করে দিবো যারা নিয়ম করে মুখস্ত করবেন তারা ইংরেজিতে ভালো করতে পারবেন কয়েক মাসেই অনেক ভোকাব আয়ত্বে আসবে ।
15/07/2026
কিছু শিক্ষার্থীর জন্য সত্যিই মন থেকে দোয়া চলে আসে। তাদের বিনয়ী আচরণ, নিরলস পরিশ্রম এবং অবিচল প্রচেষ্টা হৃদয় ছুঁয়ে যায়। যখন তাদের মুখে শুনি "আলহামদুলিল্লাহ", তখন আনন্দে ও কৃতজ্ঞতায় দু'চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
আরশের মালিক, মহান রব্বুল আলামিনের দরবারে শতকোটি শুকরিয়া আদায় করছি। তিনি যেন তাদের জ্ঞান, আমল ও জীবনে আরও বরকত দান করেন, তাদের সকল নেক আশা পূরণ করেন এবং দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম সফলতা নসিব করেন। আমীন।
15/07/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্ভাব্য মেরিট কতদূর পর্যন্ত যাবে??
প্রথমত পাসের সংখ্যা কম, তাই ঠিকমতো চয়েজ দিলে লাস্ট পর্যন্ত কোন না কোন কলেজে চান্স পেয়ে যাওয়া অবাক করার মতো বিষয় না। এরপরে যারা ফার্স্ট টাইমার তারা অনেকেই ভর্তি হবে না, অনেকে ন্যাশনালে ভর্তি হয়ে যাবে।এভাবে প্রায় সাড়ে চার হাজার আসনের বিপরীতে ৭০০০+ মেরিট পর্যন্ত সাবজেক্ট পাওয়া অসম্ভব কিছু নয়।শেষ পর্যন্ত দেখা যাক কি হয়।
©
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Savar