Bayt-e-Noor

Bayt-e-Noor

Share

18/01/2026

নতুন কিছু বের হবে মাথা থেকে এই আশায়........

21/12/2025

My cup of happiness ☕️

15/08/2025

আপনার বাসার নিজের একটা কর্ণার রেডি করুন, যেখানে আপনি একা একটু সময় কাটাবেন। বিশ্বাস করেন এটা খুব জরুরি, আপনার নিজের জন্য এই সময়টুকু আপনার বের করা উচিৎ তাহলে আপনি নিজেকে চিনতে পারবেন।

আমার প্রিয় একজন আপু, তার গোলাপ ফুল একদম পছন্দ ছিল না। কিন্তু নিজের ছাদ বাগানের গোলাপ দেখে দেখে এখন প্রিয় ফুল গোলাপ।

আমরা বড়ই অদ্ভুত প্রানী।

21/07/2025

Let your space breathe.
Let your heart rest.

Bayt-e-Noor — where calmness finds a corner 🌿

20/07/2025

শান্তির একটা কোণা থাকুক...
যেখানে আলো আসে, মনটাও হালকা হয়।

May your home always feel like Noor 🌿

25/06/2025

Assalamu Alaikum from Bayt-e-Noor 🕊️

Your home deserves sukoon.

এই ডাই এর প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে, আমার ভালো লাগে এসব এক্সপেরিমেন্ট করতে। অনেক অনেক কাজ আছে আমার কিন্তু আলসেমিতে ছবি তোলা হয় নাই। এই সুন্দর কুশন কভার আর টেবিল ক্লথ টা করেছিলাম বেশ কিছুদিন আগে। সাদা কালো কম্বিনেশন আমাকে বরাবর টানে, তবে এক্সপেক্ট করি নাই আউটকাম টা এত সুন্দর হবে।

24/06/2025

Assalamu Alaikum from Bayt-e-Noor 🕊️ Your home deserves sukoon.

আমাদের বাসায় ছোট বাচ্চাদের ফুড নিয়ে আমরা কতটা সতর্ক থাকি আসলে। কয়জন একটা স্ট্রিক্ট ফুড চার্ট ফলো করেন বেবীর জন্য?! নূরের চোখের নিচে কালো দাগ হচ্ছে হুট করে, দাগটা অনেকটা লম্বালম্বি। ডাক্তার দেখে জানালো এটা পানিশূন্যতা এবং মাংসপেশির দূর্বলতার কারণে হয়েছে। এবং একটা সুন্দর ডায়েট চার্ট রেডি করে দিয়েছে।

বয়স ২.৫ বছর।

🥚সকালের নাস্তা (৭-৮ টা)
উত্তম উৎস: প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন

খাবার:

১.ওটস (দুধ বা ফলের সাথে)

২.বাচ্চার পছন্দের ফল (যেমন কলা, আপেল, পেয়ারা)

৩.ছোট পরিমাণে আলু বা মিষ্টি আলুর সেদ্ধ

৪.হালকা ডিম (যেমন সেদ্ধ বা অমলেট)

৪.সুজি

৫.প্যানকেক বা খিচুড়ি (স্বাস্থ্যকর উপায়ে)

🍛মধ্যাহ্নের খাবার (১২-১ টা)
উত্তম উৎস: প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ

খাবার:

১.ভাত বা রুটি (গম বা ব্রাউন রুটি) + ডাল (লাল ডাল, মুগ ডাল)

২.সবজি (ফুলকপি, শাক, টমেটো, গাজর, মিষ্টি আলু)

৩.ছোট পরিমাণে মাছ বা মুরগির মাংস (অল্প তেলে)

৪.দই বা ছানা (ক্যালসিয়াম ও প্রোটিনের উৎস)

🍲বিকেল (৩-৪ টা)
উত্তম উৎস: শক্তি, ভিটামিন

খাবার:

১.ফলের স্মুদি (কলার, আপেল, আম)

২.মুড়ি বা স্যুপ (সবজির স্যুপ বা মুরগির স্যুপ)

৩.বাদাম ও মিষ্টি শুকনো ফল (আখরোট, পেস্তা, কিসমিস)

🧀হালকা খাবার (সন্ধ্যা ৬ টা)
খাবার:

১.ছোট পরিমাণে পপকর্ন বা পেস্তা

২.ফলের টুকরো (যেমন কলা, আপেল, আম)

৩.পনির বা চিজ

🥘রাতের খাবার (৮-৯ টা)
উত্তম উৎস: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার

খাবার:

১.ভাত বা রুটি + তরকারি (সবজি বা ডাল)

২.ছোট পরিমাণে মাছ, মুরগির মাংস বা ডিম

৩.দই বা তরল খাবার (যেমন স্যুপ বা পিউরি)

৪.আটা বা ময়দার রুটি, খিচুড়ি বা চিড়া (সেই সাথে সবজি মিশিয়ে)

🍗অতিরিক্ত টিপস:
১.প্রতিদিন ৩-৪ কাপ দুধ বা দই (ক্যালসিয়াম, ভিটামিন D ও প্রোটিনের জন্য)

২.পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন (যতটুকু সম্ভব, সাধারণত ৫-৬ গ্লাস)

৩.মিষ্টি জাতীয় খাবার সীমিত পরিমাণে দিন (বিশেষত প্রক্রিয়াজাত মিষ্টি)

৪. জাঙ্ক ফুড কম খাওয়ানো বা একেবারে না দেয়াটাই উত্তম

23/06/2025

Assalamu Alaikum from Byat-e-Noor, your home deserves Sukoon!

অনেক বাসায় এরকম চিকন একটা গলিপথ থাকে যেটাতে না রাখা যায় কোনো জিনিস, না করা যায় কোনো কাজ। সবচেয়ে মুশকিল হয়ে যায় এই জায়গাটা যখন বাসার সম্পূর্ন লুক নষ্ট করে দেয়। আমার মায়ের বাসায় ঢুকতেই এরকম একটা জায়গা ছিলো মানে এত আজগুবি লাগতো আমার, ভাড়া বাসা হওয়ায় সহ্য করতে হয়েছে। তারপর এরকম সুন্দর করে একটু ডেকোরেট করা হয়েছিলো, হুবুহু এরকম ছিলো না যেমন ফ্লোরের শতরঞ্জি ছিলো না, ছিলো একটা সাদামাটা এস্থেটিক পাপোশ। আমার আফসোস হয়, কেনো সুন্দর করে ছবি তুললাম না। কুশনের প্রতি আমার ভালোবাসা অনেক আগে থেকে, আমি আগে অনেক কুশন কিনতাম। বাসাও ছিলো সাভারে আবার কুশনের প্রাইসও ছিলো মেনে নেয়ার মতো। এই ডেকোরেশনটা একেবারেই সিম্পল কিন্তু বেশ গোছানো সুন্দর আর কাজে আসার মতো।

Want your business to be the top-listed Home Improvement Business in Savar?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Jahangirnagar University
Savar