ASIF SAYS
Aesthetic Pose দিয়ে ছবি তুলতে জানিনা বলে এই ঈদে ও ছবি আপলোড করা হয়ল না ।😑
"একটি অনিবার্য সত্যকে আপনাদের গ্রহণ করতে হবে। তা হলো- আপনার জীবনে এমন কিছু বিষয়ের মুখোমুখি হবেন যা আপনি পরিবর্তন করতে পারবেন না, তবে ধৈর্য এবং আস্থার মাধ্যমে ঐ বিষয়কে জয় করতে পারবেন।"
যতদিন বেঁচে আছেন, ততদিন মানুষ আপনার দুয়ারে আসবে। কেউ আসবে সাহায্য চাইতে, কেউ আসবে সাহায্য করতে, কেউবা কেবল সান্ত্বনার কথা শোনাতে। জীবিত মানুষের ঘর সবাই চিনে। জীবিত মানুষকেও সবাই মনে রাখে, খোঁজ নেয়।
কিন্তু যখন এই জীবন শেষ হয়ে যাবে? যখন আপনি চলে যাবেন আলমে বরযখে, তখন কি কেউ আপনার ঘরে আসবে? আসবে আপনাকে দেখতে? আসবে সান্ত্বনা দিতে? আসবে সাহায্য করতে? না, কেউ আসবে না। ধীরে ধীরে মানুষ আপনার নামটাও ভুলে যাবে। শুধু নামটাই ভুলবে না, যে কবরটাতে আপনাকে শুইয়ে রাখা হয়েছে, সেই ঘরটাও কেউ চিনবে না। সবাই ভুলে যাবে-কোন ঘরটাতে আপনি অবস্থান করছেন।
এটাই তো জীবন। এটাই তো সুনিশ্চিত ভবিষ্যৎ।
'শুধু কথা বলা হয়নি বলে, কত সম্পর্ক ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে, কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে।'
কথাটা আসলেই সত্যি। সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে যেতে থাকি। দূরুত্ব বাড়তে বাড়তে একসময় কথা বলাটাই বন্ধ হয়ে যায়। আর ওখানেই সম্পর্কের শেষ। এভাবেই এই শহরে অসংখ্য সম্পর্কের সমাপ্তি ঘটে শুধু কথা বলা হয় না বলে।
কোনো কারণ নেই। কোনো তর্ক নেই! কোনো টানাপোড়ন নেই! অথচ কোনো রকম দোষারোপ পর্ব ছাড়াই কিছু কিছু কাছের মানুষের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়!
অনেক দিন পর হুট করে সেসব কাছের মানুষের কথা মনে পড়লেও, কোনো এক অজানা কারণে আর যোগাযোগ করতে ইচ্ছে হয় না!
সময় যে দূরত্ব একবার তৈরি করে দেয়, কোনো কিছু দিয়েই তাকে আর নৈকট্যে আনা যায় না! সময়ের সৃষ্টি করে দেওয়া শূন্যস্হান বড্ড ভয়ংকর! Zindagi mein kuch khas nahi,
Aur joh khash hain woh pass nahi🤍
ভিক্ষুকের থালায় কয়েকটা পয়সা দিয়ে মনে হলো উর্ধ্বমূল্যের এই বাজারে দোয়া আজও সস্তাই।
মির্জা গালিব
না কারো চোখের নূর আমি, না কারো হৃদয়ের শান্তি আমি, যা কাজেই আসেনি কখনো কারো, সেই এক মুঠো ধুলিকণা আমি।
মাঝে মাঝে মনে হয়, জীবনে এত গুনাহ করছি মারা গেলে জাহান্নামে কি জায়গা হবে !
প্রবাসীদের শুক্রবারের সকালের নাস্তা হলো ঘুম, যতো দেবেন মানা নাই।
আমরা অন্তরস্থল হতে ততটা ভদ্র না যতটা না দেখায়, সব লোক দেখানো ও বাহ্যিক ভদ্রতা.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Raozan
4344