Lighthouse English Academy
09/07/2026
কিছু অভিভাবকের উদাসীনতা আর উগ্রতার কারণে সমাজে আজ নৈতিক অবক্ষয় চরম সীমায় পৌঁছেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের প্রতি সম্মানবোধ দিন দিন হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের বর্তমান অবস্থা দেখলে মনে হয়— তারা শিষ্টাচার ও আচরণগতভাবে বিকলাঙ্গ হয়ে গড়ে উঠছে! শিক্ষকের গায়ে হাত! আমরা কোন সভ্যতায় বাস করছি?
একটি স্কুলের অ্যাসেম্বলিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেছিলেন প্রধান শিক্ষিকা কাবেরী করিম। কিন্তু এর জেরে যা ঘটলো, তা চরম লজ্জাজনক!
ছাত্রীর বাবা ক্ষুব্ধ হয়ে স্কুলে গিয়ে সরাসরি প্রধান শিক্ষিকার অফিসকক্ষে ঢোকেন এবং চেয়ারে বসা অবস্থাতেই তাকে আচমকা চড়-থাপ্পড় মারতে শুরু করেন। পরে শিক্ষক-কর্মচারীরা এসে তাকে নিবৃত্ত করেন। বর্তমানে ওই শিক্ষিকা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শিক্ষকের শাসনের পদ্ধতি নিয়ে যদি কোনো অভিভাবকের দ্বিমত থাকে, তবে তা সমাধানের জন্য প্রাতিষ্ঠানিক বা আইনি পথ উন্মুক্ত ছিল। কিন্তু প্রকাশ্য দিবালোকে কর্মক্ষেত্রে ঢুকে একজন প্রধান শিক্ষিকাকে এভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই উগ্র আচরণ শুধু একজন শিক্ষককে অপমান করেনি, বরং বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ এবং কোমলমতি শিক্ষার্থীদের মনেও এক গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে।
একজন শিক্ষকের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।
Click here to claim your Sponsored Listing.