Addin Academy Alumni Association

Addin Academy Alumni Association

Share

18/12/2025

আদদ্বীন একাডেমী এর সাবেক কৃতি শিক্ষার্থী (SSC 2022) সোহানা আক্তার নীড় শিক্ষা, অধ্যবসায় ও নিষ্ঠার সমন্বয়ে শিক্ষাবর্ষ-২০২৫ এ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ এ ভর্তির সুযোগ পাওয়ায় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

10/06/2025

প্রাচীন গ্রিসে নারীদের মেডিকেল পড়া নিষিদ্ধ ছিল। খ্রিস্ট পূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী, নাম তার অ্যাগনোডিস। ছোটবেলা থেকেই তার ডাক্তার হওয়ার শখ ছিল। তিনি চুল কেটে পুরুষ বেশে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন।

ডাক্তারি শিক্ষা শেষ করে অ্যাগনোডিস একদিন এথেন্সের রাস্তায় হাঁটছিলেন। সেসময় তিনি প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনতে পান। নারীটি প্রচণ্ড ব্যথায় মরে গেলেও চাননি কোনো পুরুষ তাকে স্পর্শ করুক!

অ্যাগনোডিস ভেতরে গিয়ে ডেলিভারি করাতে চাইলে মহিলাটি কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সে ভেবেছিল অ্যাগনোডিস একজন পুরুষ। সেদিন অ্যাগনোডিসকে জামাকাপড় খুলে প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। তারপর তিনি সফলভাবে ওই নারীর সন্তান প্রসব করান।

গল্পটি শীঘ্রই গ্রিসের নারী মহলে মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ নারীরা অ্যাগনোডিসের কাছে ভিড় জমাতে শুরু করে। পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হয়ে অ্যাগনোডিসকে অভিযুক্ত করে বলেছিলেন, অ্যাগনোডিস একজন চরিত্রহীন পুরুষ, সে বিভিন্নভাবে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।

বিচারে অ্যাগনোডিসকে আদালতের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। কিন্তু এবার তাকে মেডিসিন অধ্যয়ন করা এবং একজন নারী হিসেবে চিকিৎসা শাস্ত্র অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সাথে সাথে গ্রিসের নারীরা এই দণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিশেষ করে সেই সব বিচারকদের স্ত্রীরা যারা মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। কেউ কেউ বলেছিলেন, যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয় তবে তার সাথে তাদেরকেও মৃত্যুদন্ড দিতে হবে। অবশেষে নারীদের চাপ সহ্য করতে না পেরে বিচারকরা অ্যাগনোডিসের সাজা তুলে নেন। তারপর থেকে গ্রীসে নারীদের চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার অনুমতি দেওয়া হয়, তারা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবে এই শর্তে।

অ্যাগনোডিস প্রথম গ্রীক নারী চিকিৎসক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে তার চিহ্ন রেখে গিয়েছিলেন। নারীদের জন্য ইতিহাস সৃষ্টি করা কোনদিনই সহজ কোনো কাজ ছিল না। হিমালয়সম প্রতিকূলতার পাহাড় একটু একটু করে কেটেই তৈরি হয়েছে আজকের নারী জাতি।
#সংগৃহিত

13/05/2024

আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় এবছরেও আদ্‌দ্বীন একাডেমী, পাগলাপীর, সদর, রংপুর ফলাফলের দিক থেকে রংপুর সদর উপজেলায় শীর্ষে অবস্থান করছে। অত্র প্রতিষ্ঠান থেকে ২০২৪ শিক্ষাবর্ষে SSC পরীক্ষায় ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে
A+ =63+1=64 জন
A= 61 জন
A-=2 জন
F=1 জন। (শারীরিকভাবে অসুস্থ থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাই তার ফলাফল F এসেছে। )
ইনশাআল্লাহ্‌ বোর্ড চ্যালেঞ্জ করলে আরও A+ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Want your school to be the top-listed School/college in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Saidpur Road Paglapir Rangpur
Rangpur