Math basic
. কার্ল ফ্রিডরিক গাউস ( Carl Friedrich Gauss ) ছিলেন বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান গণিতবিদদের একজন । ক্ষণজন্মা গণিতজ্ঞ হিসেবে তার অবদান অসামান্য । ১৭৭৭ খ্রিষ্টাব্দে জার্মানিতে জন্ম নেওয়া এই তুখােড় গণিতবিদ গাউস গণিতের বিকাশে গুরুত্বপূর্ণ সব তত্ত্ব আবিষ্কার করে গেছেন । গণিত ছাড়াও জ্যোতির্বিজ্ঞানে তার অবদান বিশাল । গণিতের কথা শুনে ভয় পেয়ে গেলেন ? গাউস নিশ্চয়ই বােরিং একজন ব্যক্তি ছিলেন বলে মনে হয় ? তাহলে গাউসের ছেলেবেলার গল্পটা শুনুন ।
গাউস তখন প্রাইমারি স্কুলে পড়েন , একেবারে অল্প বয়স তার । শৈশবে গাউস ছিলেন অত্যন্ত দুরন্ত শিশু , সারাক্ষণ দুষ্টামিতে জ্বালাতেন শিক্ষকদের । একদিন গাউস ক্লাসে বসে খালি কথা বলছেন । ধরা পড়ে গেলেন শিক্ষক জে জি বাটনারের কাছে । বাটনার সাহেব জানতেন যে এই ছেলেটা দুষ্টু হলেও আবার পড়ালেখায় একেবারে সবার ওপরে । বিশেষ করে অঙ্ক করতে পারে খুব ভালাে করে । বাটনার ভাবলেন , পাইসি ! ! আজ একে অঙ্ক দিয়েই শায়েস্তা করব , এমন অঙ্ক করতে দেব যে , কথাবার্তা বন্ধ হয়ে যাবে সারা দিনের জন্য ।যেই ভাবা সেই কাজ । বাটনার গাউসকে ডাকলেন মধুর করে , কার্ল বাবা , এখানে আসাে তাে । এই অঙ্কটা একটু করাে তাে দেখি ! অঙ্ক মেলার আগ পর্যন্ত চুপচাপ কোনার চিপায় গিয়ে থাকো বসে , কথা বলতে পারবে না কিন্তু । অঙ্কটা দিলেন এমন যে , ওটা মেলাতে গেলে অন্তত কয়েক ঘণ্টা লাগবে নিশ্চিত । কী সেই অঙ্ক ? প্রাইমারি স্কুলে তাে আর ক্যালকুলাস পড়ানাে যায় না , তাহলে ? বাটনার ভেবেচিন্তে বের করলেন , গাউসকে শায়েস্তা করবেন । যােগ অঙ্ক দিয়েই , কিন্তু বিশাল বড় একটা যোেগ অঙ্ক । । খসখস করে কাগজে লিখে দিলেন সমস্যাটা , আর ধরিয়ে দিলেন । গাউসের হাতে । সমস্যাটা ছিল এ রকম —
যােগফল বের করাে ১ + ২ + ৩ + ৪ + . . . + ১০০ অর্থাৎ প্রথম ১০০টা সংখ্যার যােগফল বের করা । গাউসের বন্ধুরা তখন মাত্র যােগ করতে শিখেছে । তাও দুইটার জায়গায় তিনটা সংখ্যা যােগ করতে দিলেই সবাই খাবি খেতে শুরু করে । তাই ভাবলেন , এই বিশাল যােগফল বের করতে হলে গাউস কেন , তার বাপেরও অনেক সময় লাগবে নির্ঘাত । কিন্তু এ কী ! মুখ থেকে সমস্যার পুরােটা বেরােনাে মাত্রই ঝট করে গাউস বলে ফেললেন , উত্তর হচ্ছে ৫০৫০ ! ! বাটনারের মাথায় হাত ! কী হওয়ার কথা ছিল আর কী হলাে ! ! তো , গাউস কী করে বের করলেন এই সমাধান ? তাও আবার ওই বয়সে ? ক্যালকুলেটর ছাড়াই ?
কবিতা অঙ্ক
৩৯.৩৭ইঞ্চিতে হয় ১মিটার
জেনে রেখো ১০০০সিসি=১লিটার
১কি.মি হয় ০.৬২ মাইলে
১ কুইন্টাল=১০০০কেজি লেখে রাইখো ফাইলে।
মিলি, সেন্টি, ডেসি ১০ এর গুনিতক হয়,
একই ভাবে ডেকা, হেক্টো কিলোগ্রাম পাই।
১ইঞ্চিতে সর্বদা হয় ২.৫৪সে.মি
১মাইলে১.৬১কি.মি মনে রেখো তুমি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Rangpur
111112