ICT Solve Point
15/12/2023
♦️♦️ বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার প্রধান উপাদান সমূহ
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান সমূহ হলো-
১। হার্ডওয়্যার।
২। সফটওয়্যার।
৩। কানেক্টিভিটি।
৪। ডেটা।
৫। মানুষের সক্ষমতা।
হার্ডওয়্যারঃ হার্ডওয়্যার এর মধ্যে রয়েছে বিভিন্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি, যেমন- কম্পিউটার এবং এর সাথে যুক্ত পেরিফেরাল যন্ত্রপাতি, মোবাইল ফোন, স্মার্ট ফোন, অডিও-ভিডিও রেকর্ডার, স্যাটেলাইট,রেডিও,টেলিভিশন, ইত্যাদি।
সফটওয়্যারঃ সফটওয়্যার এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাঊজার, কমিউনিকেটিং সফটওয়্যার, বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ইত্যাদি।
কানেক্টিভিটিঃ নিরাপদ নেটোয়ার্ক বা কানেক্টিভিটি গ্লোবাল ভিলেজের মুল ভিত্তি। এই কানেক্টিভিটি বা নেটোয়ার্কের মাধ্যমেই তথ্য- উপাত্ত মানুষের কাছে পৌঁছায়। এই কানেক্টিভিটির মাধ্যমেই মানুষ গ্লোবাল ভিলেজের সাথে সবসময় যুক্ত থাকে।
ডেটাঃ ডেটাকে প্রসেসিং করে ব্যাবহারযোগ্য তথ্যে পরিণত করা হয়। গ্লোবাল ভিলেজে বসবাস করতে বিভিন্ন সময় যে বিভিন্ন তথ্যের দরকার হয় তা ডেটা প্রসেসিং করার মাধ্যমে পাওয়া যায়। গ্লোবাল ভিলেজে ডেটা বা তথ্যকে একে অপরের সাথে প্রয়োজন অনুসারে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে হয়।
মানুষের সক্ষমতাঃ গ্লোবাল ভিলেজ যেহেতু তথ্য-প্রযুক্তি নির্ভর তাই এটির সঠিক ব্যাবহারের জন্যে তথ্য-প্রযুক্তি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার। মানুষ যদি তথ্য-প্রযুক্তি ব্যাবহারের সক্ষমতা অর্জন করতে না পারে তাহলে গ্লোবাল ভিলেজ মানুষের কোনো উপকারে আসবে না। তাই মানুষের সক্ষমতা গ্লোবাল ভিলেজের অন্যতম উপাদান।
বুলিয়ান বীজগণিত নিয়ে ইংরেজ গণিতবিদ জর্জ বুল ১৮৪৭ সালে তার প্রকাশিত প্রথম গ্রন্থ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ওফ লজিক (যুক্তিবিজ্ঞানের গাণিতিক বিশ্লেষণ)-এ সর্বপ্রথম আলোচনা করেন। পরবর্তীতে তিনি ১৮৫৪ সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার এন ইনভেস্টিগেশান অফ দ্য লজ অফ থট (চিন্তার নিয়ম নিয়ে কিছু চিন্তাভাবনা) গ্রন্থে বুলিয়ান বীজগণিত নিয়ে বিস্তারিত আলোচনা করেন।[১] বুলিয়ান বীজগণিত তিনভাবে সাধারণ বীজগণিত থেকে ভিন্ন হতে পারে: চলকের মান গ্রহণে, যা সাংখ্যিক কোন চিহ্নের বদলে লজিক মেনে চলে, যথাক্রমে "১" এবং "০"; এই মানগুলোতে প্রযোজ্য অপারেশনে; এবং এই অপারেশনগুলোর বৈশিষ্ট্যে, অর্থাৎ তাদের নিয়মে। গাণিতিক যুক্তি, ডিজিটাল যুক্তি, গণকযন্ত্রের প্রোগ্রামিং, সেট তত্ত্ব এবং পরিসংখ্যানে বুলিয়ান বীজগণিতের ব্যবহার রয়েছে। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির ওপর ভিত্তি করে এক ধরনের বীজগণিত তৈরি করেন, যাকে বুলিয়ান বীজগণিত বলা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : ২০২০-২১; ইউনিট-B; গ্রুপ-১; সেট-১ [অ-বাণিজ্য]
01. মোডেমের কাজ কী?
(a) তথ্য প্রেরণ
(b) তথ্য সংরক্ষণ
(c) তথ্য সংশোধন
(d) তথ্য মুদ্ৰণ
ANs: A
Solve প্রেরক বা প্রাপক হিসেবে ব্যবহৃত যে ডিভাইস বা যন্ত্র ডেটা কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন ও ডিমডুলেশন প্রক্রিয়ার সাহায্যে উৎস ও গন্তব্যের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে মোডেম বলে। তথ্য প্রেরণে মোডেমের ব্যবহার সাধারণত টেলিফোন লাইন ও মাইক্রোওয়েভ যোগাযোগ উল্লেখযোগ্য ।
02. সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি হলো—।
(a)ওয়াইফাই
(b) ওয়াইম্যাক্স
(c) ব্লুটুথ
(d) স্যাটেলাইট
Ans: D
Solve সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগ পদ্ধতি হলো স্যাটেলাইট। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ, টেলিভিশন সিগন্যাল, আবহাওয়া, GPS প্রভৃতির সাথে তথ্য সরবরাহ করা যায় ৷
03. ‘ওয়েইবো” কোন দেশের স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ?
(a) জাপান
(b) তাইওয়ান)
(c) চীন
(d) থাইল্যান্ড
Ans: c
Solve চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ওয়েইবো’ এটি চীনের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মিডিয়া সাইট, চীনে ৩০% এর বেশি ইন্টারনেট ব্যবহারকারীরা এটা ব্যবহার করে ।
04. কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে?
(a) দশমিক
(b) বাইনারি
(c) অক্টাল 10.10
(d) হেক্সাডেসিমেল
Ans: B
Solve কম্পিউটার ডিজাইন অন্যান্য সংখ্যাপদ্ধতির তুলনায় বাইনারি সংখ্যা পদ্ধতি বহুল ব্যবহৃত। মাত্র দুটি অবস্থান থাকায় যেকোনো ইলেকট্রনিক যন্ত্র তৈরির বর্তনী বা সার্কিট অনেক ছোট হয়। বাইনারি বিট ব্যবহারের ফলে দ্রুততার সাথে তথ্য ব্যবহার করা সম্ভব হচ্ছে । দশমিক পদ্ধতির সকল হিসাব বাইনারি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা যায়।
05. গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড কোনটি?
(a) হার্ডওয়্যার
(b) সফ্টওয়্যার
(c) কানেকটিভিটি
(d) ডেটা
Ans: c
Solve বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেকটিভিটি সে কারণেই মানুষ যখন যেখানেই অবস্থান করেন না কেনো সবসময়ই মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকতে পারছে। বিশ্বের তথ্য ভান্ডারের সাথে সার্বক্ষনিকভাবে বা প্রয়োজনে সংযুক্ত থেকে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য কানেকটিভিটি মূল ভূমিকা পালন করে ।
06. কোন IEEE টি Wi-Fi স্টান্ডার্ড?
(a) 802.11
(b) 802.11u
(c) 802.15
(d) 802.16
Ans: a
Solve WiFi এর স্ট্যান্ডার্ড IEEE হলো ৮০২.১১। প্রযুক্তিগতভাবে IEEE ৮০২.১১ বি স্ট্যান্ডার্ড নামে পরিচিত। দ্রুততর সংস্করণ হলো IEEE ৮০২.১১ জি যার গতি ৫৪ এমবিপিএস।
07. কম্পিউটার Queue হিসাবে পরিচিত কোনটি ?
(a) FIFO Memory
(b) FILO memory
(c) Flash Memory
(d) কোনোটিই নয়
Ans: a
Solve FIFO এর পূর্ণরূপ হলো First In First Out মানে যে প্রথমে প্রবেশ করবে সে প্রথমে বের হবে। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত হয় FIFO এবং LIFO |
08. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি?
(a) বাফার
(b) ক্ল্যাডিং
(c) জ্যাকেট
(d) কোর
Ans: d
Solve অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম কোর। ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।
09. ওয়েবপেজে ব্যবহারকারীর সাথে অ্যানিমেশন এবং ইন্টারঅ্যাক্টিভিটি করা যায় কোন মাধ্যমে ৷
(a) Java Script
(b) PHP
(c) Visual Basic
(d) Visual C+
Ans: A
Solve Java Script একটি জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা ওয়েবপেজের অ্যানিমেশন, ইন্ট্রারঅ্যাক্টিভিটি ও ফাংশনালিটি বৃদ্ধি, ফরম ভেলিডেশন, ব্রাউজার নির্দেশ, সময় ও তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহৃত হয় ।
10. কৃত্তিম বৃদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়?
(a) বায়োমেট্রিক্স
(b) রোবটিক্স
(c) বায়োইনফরমেটিক্স
(d) ন্যানোটেকনোলজি
Ans: b
Solve যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচলন পক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়। রোবটে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়। কম্পিউটার রোবটের সকল কাজকর্ম নিয়ন্ত্রণ করে। সকল রোবটের কাজের ধারা পূর্ব থেকেই ঠিক করে দেয়া থাকে ।
11. শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কী?
(a) .gov
(b) .com
(c) .edu
(d) .org
Ans: c
Solve ডোমেন নেইমের রুট লেভেল/টপ লেভেল অংশ থেকে ডোমেইনের ধরন বোঝা যায়। যেমন- .com থাকলে কমার্শিয়াল প্রতিষ্ঠান, .edu থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, .net থাকলে নেটওয়ার্ক, .org থাকলে প্রতিষ্ঠান ইত্যাদি।
12. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
(a) মোবাইল
(b) ওয়াকিটকি
(c) টেলিফোন
(d) রেডিও
Ans: D
Solve সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে কেবল একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। উদাহরণ: রেডিও ব্রডকাস্ট, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।
13. গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে?
(a) IE
(b) Firefox
(c) Safari
(d) Chrome
Ans: d
14. বুলিয়ান বীজগণিতে বার চিহ্ন - কি নির্দেশ করে
(a) OR
(b) AND
(c) NOT
(d) কোনোটিই নয়
Ans: c
Solve বুলিয়ান অ্যালজেব্রায় দুটি সম্ভাব্য মান () এবং । কে একটি অপরটির পূরক বলা হয়। পূরককে (-) অথবা ( ) চিহ্নদ্বারা প্রকাশ করা হয়। পূরক (-) বা বার চিহ্ন NOT অপারেশন।
15. কম্পিউটার প্রোগ্রামের রুটিকে বলা হয়-
(a) Follies
(b) Mistake
(c) Bugs
(d) Spam
Ans: c
Solve কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ। প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং।
16. নিচের কোনটি ১৬ বিটের কোড?
(a) ASCII
(b) BCD
(c) EBCDIC
(d) UNICODE
Ans: D
Solve বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের কোড। এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬ বা ২১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় ।
17. নিচের কোন স্মৃতিটি নন ভোলাটাইল?
(a) ROM
(b) DRAM
(c) SRAM
(d) কোনোটিই নয়
Ans: a
18. দুইজন ব্যক্তির মোবাইলে কথপোকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে?
(a) ফুল-ডুপ্লেক্স সিমপ্লেক্স.
(b) হাফ-ডুপ্লেক্স
(c) সিমপ্লেক্স
(d) মাল্টিকাস্ট
Ans: A
Solve ফুল-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যেকোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে পারবে। উদাহরণ : টেলিফোন, মোবাইল ।
19. ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হলো-
(a) URL
(b) ISP
(c) GH
(d) Norton
Ans: A
Solve একটি ওয়েবসাইট বা পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে। URL হলো Uniform Resource Locator এর সংক্ষিপ্ত রূপ। ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হলো URL ।
20. সংক্ষিপ্ত ডেটা গ্রুপ আকারে প্রদর্শিত হয় কোন রিপোর্টে?
(a) সামারি রিপোর্ট
(b) ক্রসটেবুলেশন রিপোর্ট
(c) রিপোর্টস ফরম
(d) রিপোর্ট উইথ লেবেল
Ans: B
Solve ক্রস-টেবুলেশন হলো একটি দ্বি-মাত্রিক টেবিল যা সারনির ঘরগুলোতে বর্ণিত নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোর উত্তরদাতাদের সংখ্যা রেকর্ড করে।
21. ওয়াইম্যাক্স ব্যবহৃত হয় – এর ক্ষেত্রে।
(a) PAN
(b) LAN
(c) MAN
(d) WAN
Ans: c
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Address
Rangpur Division