Halal Entertainment

Halal Entertainment

Share

Photos from Halal Entertainment's post 30/12/2025

একজন ভাইয়ের দুটি কিডনি নষ্ট। জরুরী ভিত্তিতে কিডনী প্রতিস্থাপন করতে হবে। তার জন্য সাহায্য করতে
01841150874 বিকাশ নাম্বারে ডোনেট করবেন।

Photos from Halal Entertainment's post 28/11/2025

জরুরি সাহায্য দরকার — কিডনি প্রতিস্থাপন এর প্রয়োজন

আমার কাজিন বর্তমানে কিডনি ফেইলিউরে আছে। ডাক্তাররা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো পথ নেই।
ট্রান্সপ্লান্ট, অপারেশন, ওষুধ, হাসপাতাল সব মিলিয়ে এই বিশাল খরচ তাদের পরিবারের পক্ষে বহন করা একেবারেই সম্ভব হচ্ছে না।
যারা সাহায্য করতে পারবেন, ছোট বা বড় যেকোনো সাহায্যই আমাদের উপকারে আসবে।
📍 টাকা পাঠানোর মাধ্যম:
01841150874- বিকাশ
01974080990-নগদ

(প্রমাণাদি সংযুক্ত করে দেওয়া হলো)

16/10/2025

দয়া করে কথাগুলো একবার শুনুন🙏
শেয়ার করে আপনার পরিবার, পরিজন দের শুনতে বলুন 🙏

সারাদিন ফেসবুকে ফিৎনা ও গোনাহ এর জিনিস দেখতে দেখতে এখন হিদায়াতের কথা যেন ভালোই লাগেনা 😅

রবের থেকে আমরা দূরে সরে যাচ্ছি না তো? ভাবুন! আল্লাহর কাছে পানাহ চান। নিজের জন্য, উম্মাহর জন্য৷

আমিন 🤲🤲

15/10/2025

আজ সকালে ময়মনসিংহ রাজিব বাসে ঢাকা আসছিলাম।গাজীপুর চৌরাস্তা থেকে ডা: এজাজুল ইসলাম বাসে ওঠেন।এর আগে উনার সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি।আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ চলাফেরা।বাসে সিট না পেয়ে ড্রাইভারের সাথের বসার জায়গায় বসছিলেন আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম উনি বসলেন না ওখানেই বসলেন।বাসে আরো অনেকে উনার সম্মানে সিট ছেড়ে উনাকে বসতে বললেও উনি ওখানেই বসলেন বরং আমার সাথের সিট খালি হওয়ায় আবারো উনাকে ডাকলাম উনি উনার পাশের আরেকজনকে বসতে বললেন।বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারের সাথে হাটা বা কথা বলা অথবা বসা অকল্পনীয় অথচ উনি এত বড় ডাক্তার গুনি অভিনেতা হয়েও এত সাধারণ চলাফেরা বাসের সবাইকে বিমহিত করেছে।আসলে সত্যিই উনি গরিবের ডাক্তার।

আল্লাহ উনার ভালো করুক। আমিন৷

14/10/2025

হঠাৎ আমার পূরানো আইডিতে ঢুকতে না ঢুকতে, বরাবরের মত এই স্ট্যাটাস টা চোখের দৃষ্টিকোণ কে কেরে নিলো, তাই আজকে আবারও শেয়ার না করে পারলাম নাহ।
তাহমিদা জান্নাত নামের এই মেয়েটা মারা গেছে ক্যানসারে ।তার ফেসবুক আপডেটগুলো একজন শেয়ার করেছে। বাস্তবতা কি জিনিস, তা দেখিয়ে দিয়ে গেলো, মারা যাবার আগে লেখা স্ট্যাটাস (পড়লে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না)-

7--3--2013...
আজ আমার ক্যান্সার জীবনের সপ্তম দিন। খবরটা বাবা মা আমাকে দেয়ার সাহস করে নাই । সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া । কিভাবে নিব ব্যাপারটা বুঝতে পারছিলাম না । আমিতো ক্যানসারকে চাই নাই । তাহলে সে কেন আসলো আমার কাছে । আমিতো অন্য কাউকে চেয়েছিলাম…যাহা পাই তাহা চাইনা ।

13--7…2013..
শেষ পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ হল আমার.. । ব্লিডিং বেড়ে যাচ্ছে । কি অদ্ভুত । একসময় জ্বরের ভান করে পড়ে থাকতাম । আর এখন স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয় । পোয়েটিক জস্টিস । ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোজ খবর নিয়ে আসে । এই যে একসময় বৃষ্টি ভালো লাগত না । কিন্তু এখন যেন বৃষ্টিকেই আপন মনে হয় । রোদ অসহ্য লাগে । রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয় ।

22--9--2013...
আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল । ঐশি, মৌমিতা,সানি, রিয়ন । অনেকদিন পর একটা ভালো সময় কাটালাম । কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে । আমি জানি ওরা আমায় প্রচন্ড ভালোবাসে । সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না। লজ্জায় বোধহয় । সম্পর্কটা শেষ হয়েছে প্রায় তিনমাস । আমার ক্যান্সারের কথা শুনে সানিই আস্তে আস্তে দূরে সরে যায় । আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে । খারাপ লেগেছে ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার অধিকার কি থাকেনা একজন ক্যন্সার রোগীর । সবাই এমন অভিনয় করে কেন ?

16--1--2014..
অনেকদিন লিখিনি । অনেক দেরি হয়ে গেছে । রোগটা আমাকে গ্রাস করে ফেলছে । ইদানিং সানিকে খুব মনে পড়ে । ওকে ফোন দেই ধরেনা । ক্যান্সার তো ছোঁয়াচে না । তবে কেন এত অবহেলা । আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে পরিচয় । কোন শর্ত ছাড়াই ভালোবাসে আমায় । কিন্তু আমার কিছু করার নেই । একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার কিংবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার নেই ।

26--1--2014....
দ্বিতীয় কেমো দিয়ে বাসায় আসলাম । চুলের ব্যপারে সবসময় একটু বেশি খুত খুতে ছিলাম আমি । নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার কিনতাম । এখন আর ওসবের প্রয়োজন হয়না । চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব । কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি । আয়নায় তাকাতে ভালো লাগেনা । এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই চলেছে দিন দিন । এই সম্পর্ক বেশিদিন টিকবে না আমি জানি । ওইদিন মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাঁদছে । ভালোবাসার বিয়ের এ কি পরিণতি । ভালোবাসার থেকে বোধহয় ক্যান্সারও ভালো…

2--2---2014...
২৬ ঘন্টা পর আমার জ্ঞ্যান ফিরল । রিসানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষন । ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে । ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে । না হলে বেঁচে থাকাটাই বৃথা…

13---3--2014...
গত ৪৮ ঘন্টায় আমায় নিয়ে যমে ডাক্তারে টানাটানি হয়েছে । আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে জিতে । কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারের হবে । লিখার শক্তি পাচ্ছিনা… সানিকে অনেক মিস করছি । যদিও মিস করাটা উচিত না । ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই…

25---5---2014...
এই লিখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে । শেষ শক্তিটুকু জমিয়ে লিখাটা লিখছি । আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়রিটা রিসানের ভাগে পড়েছে । ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে । ও অনেক ভালো থাকুক । লিখতে লিখতে চোখের কোণে জল জমে একফোটা । এই জলটা কার জন্য । জানিনা । খুব মিস করব । বাবা মাকে, আমার ছোট্ট বোনটাকে । বন্ধুদের মিস তো করবই । সানি ভালো থাকুক । স্কুলের সামনে যে মামাটা আচার বিক্রি করত, তাকেও অনেক মিস করব অনেক । আচ্ছা স্বর্গে কি আঁচার বিক্রি হয় । মনে হয় না । আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল । আফসোস । যাহা চাই তাহা পাইনা । অবশেষে মে মাসের ২৭ তারিখে তার যুদ্ধটা শেষ হয়।

অপেক্ষা 💘💘

সংগৃহীত

08/10/2025

শহীদুল আলম কে কিডন্যাপ করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। তার মুক্তির জন্য আওয়াজ তুলুন। পোস্টটি শেয়ার করুন।

06/10/2025

**ভাইরে ভাই!! এমন ঘটনা ঘটানোও সম্ভব? সিনেমার ঘটনাও ফেল করবে এই ঘটনার কাছে।
একটাবার পড়ুন পুরোটা -

ঘটনা মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে।

সেখানের ‘অভিজুয়েলার্সে’র মালিক শুভর দোকানে গতকাল রাত ১১টার দিকে ডাকাতি হয়। মোটর সাইকেল যোগে ৬জন ডাকাত এসে স্বর্ণের দোকান লুটপাট করে, এসময় মালিক শুভর পিঠে ধা/রা/লো অস্ত্র দিয়ে বেশ কয়েতটি আঘাত করে।

ডাকাতদল চলে যাবার পর আশেপাশের মানুষ ছুটে এসে মালিক শুভকে হাসপাতালে পাঠায় ও পুলিশে ফোন দেয়।

ঘটনা এখানে শেষ হলে হতে পারতো। কিন্তু মুল ঘটনা অন‍্য জায়গায়।

পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে অপারোশনে নামে। এবং কয়েকঘন্টার মধ‍্যে আসামীদের ধরে ফেলে। আসামীদের মধ‍্যে রয়েছে আমান, মিলন, শরিফ, নয়ন ও সোহাগ।

ওদিকে আহত শুভর অবস্থা খারাপ হতে থাকলে তাকে ঢাকা পাঠানো হয়।
শহরে উত্তেজনা বাড়তে থাকে।
পুলিশ আসামীদের ধরে থানায় নিয়ে এসে উত্তম মাধ‍্যম দিলে ঘটনার মোড় অন‍্যদিকে চলে যায়।

আসামীরা যা বলে তা আপনি হয়তো আগে কোনদিন শুনেন নি
আসামীরা জানায়, তারা কোন ডাকাত নয়। তাদের দিয়ে নাটক করিয়েছে স্বয়ং শুভ, অর্থাৎ ঐ দোকানের মালিক।

এবং এই ঘটনা ঘটানোর জন‍্য তাদের নগদ পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এবং, ঘটনার সত‍্যতা প্রমাণ করার জন‍্যই পূর্বপরিকল্পনা অনুযায়ী শুভর পিঠে ছু/রি মারা হয়েছে।

অর্থাৎ, পুরো ঘটনা পরিকল্পনা অনুযায়ী পারফেক্টলি শেষ করেছে
এবার প্রশ্ন হল, শুভ এমন কাজ করতে গেল কেন?
এটা শুনলে মানুষের উপর থেকে আপনার বিশ্বাস উঠে যাবে।

বিষয়টি হচ্ছে, শুভর দোকান বেশ বড় দোকান। তার দোকানে অনেক স্বর্ণ জমা থাকে। অনেকে গহনা বানানোর জন‍্যও অনেক স্বর্ণ জমা রাখে। সব মিলিয়ে এই মুহুর্তে তার দোকানে ৩৯ ভরি ৭ আনা সোনা জমা ছিল।

শুভর টার্গেট ছিল, দোকানে ভয়াবহ ডাকাতি হয়ে সব লুটপাট করে নিয়ে গেছে খবর ছড়িয়ে সকলের আমানত রাখা স্বর্ণ আত্মসাত করা।

এবার চিন্তা করেন, একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব‍্যবসায়ী যদি এমনটা করে তাহলে বিশ্বাস করবেন কাকে?
পুলিশ সম্পূর্ন স্বর্ণ উদ্ধার করেছে।

মানুষের সচেতনতার জন‍্য পোস্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।

ছবিঃ কিছুক্ষণ আগে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সমস্ত ঘটনার বিবরণ জানান।

06/10/2025

ফিলিস্তিনের পক্ষে কথা বলা আমরা কোনোদিন থামাব না।ফিলিস্তিনে লড়াই করা প্রতিটা মা বোনের পাশে দাঁড়ানো এ যুগের প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।ফিলিস্তিনের পক্ষে কথা বলতে থাকুন।

06/10/2025

ফিলিস্তি*নের এক শিশুর আজ জন্মদিন।
ইসরায়েল ধ্বংস করে দিয়েছে তার পরিবার, ঘরবাড়ি।

তাতে কি? আল্লাহ তো আছে! ইস*রায়েল তো আল্লাহ কে তার থেকে কেড়ে নিতে পারবেনা!

তাইতো তার মুখে এক চিলতে হাসি।
ফিলিস্তিনের ছোট্ট শিশুদের ইমান দেখে মাঝে মাঝে লজ্জা ই হয়। নিজ দেশের বড় বড় আলেম ওলামা মুফতি রা যেখানে ইসলামের মান ইজ্জত ডুবাতে ব্যস্ত,

সেখানে ফিলিস্তিনের শিশুরা আমাদের শিখিয়ে যাচ্ছে প্রকৃত ইমানের অর্থ কি!

06/10/2025

নেককার স্ত্রী : দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত

হাদিসে এসেছে, ‘আল্লাহর ভয়-ভীতি অর্জনের পর একজন মুমিনের সবচেয়ে বড় অর্জন একজন দ্বীনদার-নেককার, পূণ্যবতী স্ত্রী। স্বামী তাকে কোনো কাজের আদেশ দিলে সে তা পালন করে, তার দিকে তাকালে, সে তাকে সন্তুষ্ট করে এবং যদি সে তাকে কসম দিয়ে কিছু বলে, সে তা পূর্ণ করে, আর স্বামীর অনুপস্থিতে সে তার নিজের সম্ভ্রম এবং স্বামীর মালের হেফাজত করে।’ (সুনানে ইবনে মাজাহ হাদিস : ১৮৫৭)

আল্লাহ সকল মুমিন বোন কে কবুল করুক, আমিন।

Website