Voice Of Rajshahi

Voice Of Rajshahi

Share

Photos from Voice Of Rajshahi's post 18/12/2025

তানোরে অগ্নিকাণ্ডে নারীসহ গবাদিপশুর প্রাণহানি

রাজশাহীর তানোর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী দগ্ধ হয়েছেন এবং দুটি গরু ও কয়েকটি ছাগল পুড়ে মারা গেছে। বুধবার রাত ১২.৩০ মিনিটে তানোর উপজেলার তানোর বালিকা উচ্চ দিব্যালয়ের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে একটি বসতঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘরে অবস্থানরত এক নারী গুরুতর দগ্ধ হন এবং গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ নারীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

16/12/2025

জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাইমা খান মহোদয়।

স্থান: উপজেলা ডাকবাংলো মাঠ, তানোর, রাজশাহী।

13/12/2025

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান রেখে রাজশাহী-১ আসন, কামারগাঁ ইউানয়নের পোস্টার,বিলবোর্ড নামিয়ে নিচ্ছেন
স্থানীয় নেতা কর্মীরা।
#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Culinary Team

Attire

Website

Address

Rajshahi