Pixel It Work
01/04/2025
আপনি কি আপনার পণ্য বা সার্ভিসের জন্য গ্রাহক খুঁজছেন? নাকি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সার্ভিস গ্রাহকের কাছে উপস্থাপন করছেন ? আধুনিক বিশ্বে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে দেয় আপনার ব্যাবসার সাফল্য বা ব্যর্থতা। "গ্রাহকের জন্য পণ্য খুঁজুন, পণ্যের জন্য গ্রাহক নয়"—এই সহজ বাক্যটিই আজকের প্রতিযোগিতাময় বাজারে টিকে থাকার গোপন চাবিকাঠি।
অনেক ব্যবসায়ীই আগে পণ্য বা সার্ভিস তৈরি করেন, তারপর সেটার মার্কেটিং করে গ্রাহক খোঁজার চেষ্টা করেন। কিন্তু এই পদ্ধতিতে সমস্যা হলো:
👉 গ্রাহকের প্রকৃত চাহিদা উপেক্ষিত হয়।
👉 পণ্য বিক্রি করতে অতিরিক্ত মার্কেটিং খরচ হয়।
👉 প্রতিযোগীদের সাথে টক্কর দিতে হিমশিম খেতে হয়।
উদাহরণস্বরূপ, ধরুন আপনি শীতকালে হিটার বানালেন, কিন্তু আপনার টার্গেট অঞ্চলের মানুষ যদি গরম জলবায়ুতে থাকেন, তাহলে আপনার পণ্য অপ্রাসঙ্গিক।
গ্রাহক-কেন্দ্রিক পদ্ধতির সুবিধা
👉 গ্রাহকের সমস্যা বুঝে পণ্য ডিজাইন করলে তা স্বয়ংক্রিয়ভাবে বিক্রি হয়।
👉 গ্রাহক দেখবে আপনি তার কথা শোনেন, ফলে তার বিশ্বাস বাড়বে জা আপনাকে লয়াল কাস্টমারে পরিনিত করবে ।
👉 Unique পণ্য তৈরি করলে মার্কেটে আপনার একচেটিয়া আধিপত্য থাকবে।
💯 গ্রাহকের জন্য পণ্য খুঁজুন"—এই দর্শন শুধু ব্যবসার কৌশল নয়, এটি একটি মানসিকতা। গ্রাহকই আপনার ব্র্যান্ডের হৃদয়। তাদের চাহিদা ও স্বপ্নকে প্রাধান্য দিন, সাফল্য নিজেই আপনার দরজায় কড়া নেবে।