FIDA ZAMAN
25/07/2025
সন্ধ্যার নাস্তা হিসেবে পুষ্টিগুণে ঠাসা,হাইপ্রোটিন আর কম কার্বযুক্ত একটি আইটেম ছোলা মাখা-----
কীভাবে বানাবেন:-
সারারাত বা ৬-১২ ঘন্টা ছোলা ভিজিয়ে রেখে সেটাকে স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর তার সাথে টমেটো, ধনিয়াপাতা,পেয়াজ, কাচামরিচ দিয়ে মেখে নিলেই তৈরি দারুণ মজাদার ও সহজ একটি সন্ধ্যার নাস্তা।।
🚩যারা ওজন কমানোর ডায়েট করেন বা ডায়াবেটিস পেশেন্ট অথবা জিম করে থাকেন তারা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করেন যে মোটামুটি ভাবে হাই প্রোটিন ও লো কার্ব সমৃদ্ধ যেকোনো একটি সন্ধ্যার নাস্তা গ্রহণ করার তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে 🚩
বি.দ্র: যাদের কিডনির সমস্যা,ক্রিয়েটিনিন বেশি,ইউরিক এসিডের সমস্যা,ছোলায় এলার্জি ইত্যাদি সমস্যা আছে তাদের জন্য নয়।।
19/07/2025
সকালে এধরণের নাস্তা খেলে যা হতে পারে -
এ ধরনের নাস্তায় সম্ভাব্য প্রভাব:
★অতিরিক্ত ক্যালরি গ্রহণ : পরোটা ও বিস্কুটে প্রচুর ক্যালরি থাকে, যা যদি অতিরিক্ত খাওয়া হয়, তা ওজন বাড়াতে পারে।
★ডায়াবেটিসের ঝুঁকি: এগুলোর মধ্যে উচ্চ পরিমাণে সুগার থাকে, যা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
★পুষ্টির অভাব: এই ধরনের নাস্তায় প্রোটিন, ভিটামিন, এবং খনিজের অভাব থাকে, যা সঠিক পুষ্টির জন্য দরকার।
তাই এমন সুষম নাস্তা বেছে নিন যা আপনার চাহিদা অনুযায়ী আপনাকে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট সরবরাহ করবে।
Click here to claim your Sponsored Listing.