Zerobyte_Coder

Zerobyte_Coder

Share

Photos from Zerobyte_Coder's post 14/03/2026

৬ বছর আগের কথা!
যখন মানুষ বেঁচে থাকার জন্য সর্বশেষ চেষ্টা করেছিলো!

20/01/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

16/11/2024

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপের ওয়েবসাইট রয়েছে, যেখানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য দরকারি স্কলারশিপ, ফান্ডিং, এবং প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। যেমন:
𝟏. 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬𝐡𝐢𝐩 𝐁𝐚𝐫𝐝
বিশ্বজুড়ে বিভিন্ন ফেলোশিপ এবং গবেষণা ভিত্তিক প্রোগ্রামের তথ্য পাওয়া যায়। ওয়েবসাইট: https://fellowshipbard.com/
𝟐. 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐏𝐨𝐫𝐭𝐚𝐥
এটি একটি আন্তর্জাতিক স্কলারশিপ পোর্টাল যা বিশ্বের বিভিন্ন দেশের স্কলারশিপের তালিকা এবং প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। ওয়েবসাইট: https://www.scholarshipportal.com
𝟑. 𝐃𝐀𝐀𝐃 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা বৃত্তির জন্য একটি সুপরিচিত প্ল্যাটফর্ম। ওয়েবসাইট: https://www.daad.de/en/
𝟒. 𝐅𝐮𝐥𝐛𝐫𝐢𝐠𝐡𝐭 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦
Fulbright স্কলারশিপ প্রোগ্রামটি যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে পরিচালিত হয়, যা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ওয়েবসাইট: https://foreign.fulbrightonline.org/
𝟓. 𝐄𝐫𝐚𝐬𝐦𝐮𝐬 𝐌𝐮𝐧𝐝𝐮𝐬
ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে পরিচালিত এই প্রোগ্রামটি মূলত যৌথ মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য স্কলারশিপ প্রদান করে। ওয়েবসাইট: https://www.eacea.ec.europa.eu/index_en
𝟔. 𝐂𝐡𝐞𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
মাস্টার্স লেভেলের জন্য যুক্তরাজ্যের সরকারী স্কলারশিপ প্রোগ্রাম। ওয়েবসাইট: https://www.chevening.org/
𝟕. 𝐂𝐨𝐦𝐦𝐨𝐧𝐰𝐞𝐚𝐥𝐭𝐡 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন স্কলারশিপ প্রদান করে। ওয়েবসাইট: https://cscuk.fcdo.gov.uk/
𝟖. 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐊𝐨𝐫𝐞𝐚 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩
কোরিয়া সরকার কর্তৃক প্রদত্ত স্কলারশিপ প্রোগ্রাম। ওয়েবসাইট: http://www.studyinkorea.go.kr/
𝟗. 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚𝐧 𝐀𝐰𝐚𝐫𝐝𝐬 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
অস্ট্রেলিয়ান সরকার থেকে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ প্রদান করা হয়। ওয়েবসাইট: https://www.dfat.gov.au/people-to-people/australia-awards
𝟏𝟎. 𝐌𝐄𝐗𝐓 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩
জাপান সরকারের উচ্চশিক্ষা স্কলারশিপ। ওয়েবসাইট: https://www.studyinjapan.go.jp/en/
𝟏𝟏. 𝐒𝐰𝐢𝐬𝐬 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
সুইজারল্যান্ড সরকারের পিএইচডি ও গবেষণা ভিত্তিক স্কলারশিপ। ওয়েবসাইট: https://www.sbfi.admin.ch/sbfi/en/home.html
𝟏𝟐. 𝐍𝐮𝐟𝐟𝐢𝐜 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
নেদারল্যান্ডসের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ। ওয়েবসাইট: https://www.studyinholland.nl/
𝟏𝟑. 𝐒𝐰𝐞𝐝𝐢𝐬𝐡 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
সুইডিশ ইনস্টিটিউটের মাস্টার্স লেভেলের স্কলারশিপ। ওয়েবসাইট: https://si.se/en/apply/scholarships/
𝟏𝟒. 𝐂𝐡𝐢𝐧𝐚 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥
চীন সরকার এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান করে। ওয়েবসাইট: http://www.csc.edu.cn/
𝟏𝟓. 𝐒𝐢𝐧𝐠𝐚𝐩𝐨𝐫𝐞 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
সিঙ্গাপুর সরকার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ প্রদান করে। ওয়েবসাইট: https://www.moe.gov.sg/
𝟏𝟔. 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝟒𝐃𝐞𝐯
Scholars4Dev ওয়েবসাইটে উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগের বিস্তারিত তথ্য পাওয়া যায়। ওয়েবসাইট: https://www.scholars4dev.com/
𝟏𝟕. 𝐅𝐢𝐧𝐝𝐀𝐏𝐡𝐃
এটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য বিভিন্ন সুযোগ খুঁজে পাওয়ার একটি Platform। ওয়েবসাইট: https://www.findaphd.com/
𝟏𝟖. 𝐅𝐢𝐧𝐝𝐀𝐌𝐚𝐬𝐭𝐞𝐫𝐬
এই ওয়েবসাইটটি মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় তথ্য এবং স্কলারশিপের সুযোগ নিয়ে কাজ করে। ওয়েবসাইট: https://www.findamasters.com/
𝟏𝟗. 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐃𝐞𝐬𝐤
ইন্টার্নশিপ, ফেলোশিপ, কনফারেন্স এবং অন্যান্য সুযোগের বিস্তারিত তথ্য এখানে পাওয়া যায়। ওয়েবসাইট: https://www.opportunitydesk.org/
𝟐𝟎. 𝐄𝐝𝐮𝐅𝐮𝐧𝐝𝐢𝐧𝐠 𝐈𝐧𝐝𝐞𝐱
বিভিন্ন ফান্ডিং এবং স্কলারশিপের ডেটাবেস। ওয়েবসাইট: https://www.edufundingindex.com/index
𝟐𝟏. 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐢𝐞𝐬
আন্তর্জাতিক স্কলারশিপ, ফেলোশিপ, ইন্টার্নশিপ, কনফারেন্স সম্পর্কিত তথ্য প্রদান করে। ওয়েবসাইট: https://www.youthop.com/
𝟐𝟐. 𝐆𝐨𝐀𝐛𝐫𝐨𝐚𝐝 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
বিশ্বব্যাপী স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম সম্পর্কিত তথ্য রয়েছে। ওয়েবসাইট: https://www.goabroad.com/scholarships-abroad
𝟐𝟑. 𝐁𝐑𝐈𝐂 (𝐁𝐢𝐨𝐥𝐨𝐠𝐢𝐜𝐚𝐥 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫)
এই কোরিয়ান ওয়েবসাইটটি জীববিজ্ঞান, বায়োটেকনোলজি, এবং বায়োমেডিক্যাল গবেষণার ক্ষেত্রে স্কলারশিপ এবং চাকরির সুযোগ নিয়ে কাজ করে। ওয়েবসাইট: https://www.ibric.org/bric/biojob/recruit.do
𝟐𝟒. 𝐓𝐡𝐞 𝐀𝐬𝐢𝐚𝐧 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐁𝐚𝐧𝐤 (𝐀𝐃𝐁) 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করে। ওয়েবসাইট: https://www.adb.org/wor.../careers/japan-scholarship-program
𝟐𝟓. 𝐓𝐡𝐞 𝐑𝐨𝐭𝐚𝐫𝐲 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐆𝐫𝐚𝐧𝐭 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
রোটারি ফাউন্ডেশন বিশ্বব্যাপী মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ প্রদান করে। ওয়েবসাইট: https://www.rotary.org/en/our-programs/scholarships......................
Credit: Azizul Haque

09/11/2024

08/10/2024

ড্রিম গ্যাপ: মানুষের স্বপ্নের আপেক্ষিকতার তত্ত্ব

মানুষের চাহিদা ও স্বপ্নের ভিন্নতা এতটাই বিশাল যে একেক জনের জন্য যে লক্ষ্য শেষবিন্দু, আর অন্যের জন্য সেই একই লক্ষ্য হতে পারে শুরুর বিন্দু। এই আপেক্ষিকতা নিয়েই ভার্সিটি লাইফের প্রথম দিক হতে যে কনসেপ্ট টা আমার মাথায় ঘুরেছে বহুবার, সেটাকে আমার চিন্তা বিজ্ঞানে আমি নাম দিয়েছিলাম “ড্রিম গ্যাপ”, যা মানুষের চাহিদা ও স্বপ্নের ভিন্নতা এবং পরিবর্তনশীলতাকে নির্দেশ করে।

চাহিদা ও স্বপ্নের আপেক্ষিকতা

আমাদের সমাজে প্রতিটি মানুষ তার জীবনের অবস্থান, পারিপার্শ্বিক অবস্থা, এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে স্বপ্ন দেখে। গ্রাম থেকে উঠে আসা একজন মানুষের স্বপ্ন হতে পারে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পাওয়া, নিজের বাড়ি বানানো, কিংবা একটি গাড়ি কেনা। এই লক্ষ্যে পৌঁছানোই তার জন্য জীবনের অন্যতম সফলতা হতে পারে। কিন্তু এমন একজন ব্যক্তি, যার সবকিছুই আগে থেকেই রয়েছে—একটি সুন্দর বাড়ি, গাড়ি এবং অর্থনৈতিক সচ্ছলতা—তার স্বপ্নের সীমা কিন্তু এখানে থেমে থাকে না। তার স্বপ্নগুলো হতে পারে আরও বড়, আরও উচ্চাকাঙ্ক্ষী, যেমন বিশ্ব ভ্রমণ, বড় কোনো উদ্যোগে অংশ নেওয়া, কিংবা সমাজে নতুন কিছু সৃষ্টি করা।

ড্রিম গ্যাপের উদাহরণ

এই তত্ত্বের বাস্তব উদাহরণ সমাজের প্রতিটি স্তরে দেখতে পাওয়া যায়। ধরুন, একই ক্লাসে পড়াশোনা করা দুই ছাত্রের মধ্যে একজনের স্বপ্ন হতে পারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে একটি সরকারি চাকরি পাওয়া এবং নিজের পরিবারের দায়িত্ব নেওয়া। অন্যদিকে, তার সহপাঠী, যার পারিবারিক অর্থনৈতিক অবস্থান ভালো, ইতিমধ্যে ব্যক্তিগত গাড়ি এবং সব সুযোগ-সুবিধা রয়েছে, তার স্বপ্ন হতে পারে নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার করা, কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া, কিংবা একটি স্টার্টআপ চালু করা।একজনের স্বপ্ন যেখানে শেষ, অন্যজনের হয়তো সেখান থেকেই শুরু। তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার মধ্যে যে ব্যবধান রয়েছে, সেটাই হলো "ড্রিম গ্যাপ"। এটি দেখায়, আমরা প্রতিটি মানুষ আপেক্ষিকভাবে ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে স্বপ্ন দেখি।

আপেক্ষিক স্বপ্নের ধরন

স্বপ্নের ধরন মানুষের জীবনযাত্রার প্রেক্ষাপটে আলাদা হয়। যেমন, কেউ হয়তো বন্ধুদের নিয়ে কক্সবাজার বা সেন্টমার্টিনে যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আরেকজন হয়তো ছোটবেলায় তার পরিবারের সাথে ইতিমধ্যেই সেই স্থানগুলো ভ্রমণ করেছে এবং তার স্বপ্ন সেখান থেকে আরও বৃহৎ কিছু। এই পার্থক্যগুলোই ড্রিম গ্যাপের মূল বিষয়বস্তু।

ড্রিম গ্যাপের প্রভাব

এই তত্ত্বটি আমাদের শেখায় যে মানুষ তার নিজস্ব প্রেক্ষাপট এবং অবস্থার ওপর নির্ভর করে স্বপ্ন দেখে এবং তা পূরণে চেষ্টা করে। একজন ব্যক্তির স্বপ্নের চূড়া অন্য ব্যক্তির কাছে সামান্য কিছু মনে হতে পারে। আর এভাবেই জীবনে চলতে থাকা আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা আপেক্ষিক হয়ে দাঁড়ায়।
"ড্রিম গ্যাপ" শুধু মানুষের স্বপ্নের মধ্যে ব্যবধানই নয়, বরং আমাদের প্রেরণা ও জীবন-যাত্রার দৃষ্টিভঙ্গিরও একটি চিত্র তুলে ধরে। এটি বুঝতে পারলে আমরা অন্যের স্বপ্ন এবং চাহিদাকে সম্মান করতে শিখি এবং নিজেদের জীবনের লক্ষ্য পূরণে আরও অনুপ্রাণিত হতে পারি।

পরিশেষে আমার দৃষ্টিভঙ্গির দিক থেকে একটি কথা বলতেই পারি “ ড্রিম গ্যাপ আমাদের শেখায়, স্বপ্নের আপেক্ষিকতায় লুকিয়ে আছে আমাদের নিজস্ব গল্প, এবং সেই ব্যবধানই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা "🙂

-ধন্যবাদ। এত কষ্টকরে শেষ পর্যন্ত, ধৈর্য নিয়ে পড়ার জন্য ! হয়তো অন্য কোনো দিন আলোচনা হবে সামনা সামনি 😅
-কাওসার আহমেদ
-চাপে থাকার সময় উদ্ভুট চিন্তা ভাবনার ডায়েরীমালা 🙃

Want your school to be the top-listed School/college in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Pabna
6600