Mahbub Vibes

Mahbub Vibes

Share

08/02/2026

ওয়াকারের বিরুদ্ধে দেয়া একটা বক্তব্য প্রকাশ করায় বাংলাদেশ টাইমস পত্রিকার অফিস থেকে স্টাফ, দারোয়ান সহ ২১ জন সাংবাদিককে তুলে নিয়ে গিয়েছিল সেনা সদস্যরা। কিছুক্ষণ আগে আবার ছেড়েও দিয়েছে। কিন্তু কথা হচ্ছে এভাবে বিনা নোটিশে সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়ার রাইট সেনা সদস্যরা কই পাইলো? ওয়াকারের সমালোচনা কি করা যাবে না? ওয়াকারকে নিয়ে সংবাদ প্রকাশ করা যাবে না?

আর প্রকাশিত সংবাদ যদি ভুলও হয় তাহলেও তো এভাবে অ'স্ত্রের মুখে সাংবাদিকদের তুলে নিয়ে যেতে পারে না। তারা নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাতে পারে, বিবৃতি দিতে পারে। কিন্তু অফিস থেকে সাংবাদিকদের তুলে যাওয়ার ধৃষ্টতা সেনাবাহিনী কিভাবে করলো?

নির্বাচনের আগ মুহূর্তে এভাবে সংবাদমাধ্যমের গলা টিপে ধরার চেষ্টা কেন সেনাবাহিনীর? কী চায় তারা?

সেনাবাহিনীর এই ধৃষ্টতার প্রতিবাদ জানিয়ে রাখলাম।

দেশ ওয়াকারের কাছে বর্গা দেয়া হয়নি।

Want your business to be the top-listed Media Company in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Pabna