Journalist Toki

Journalist Toki

Share

08/07/2026

ভোলার সেতু কি আসলে হবে?
ভোলার মানুষ হেরে যায় না! সেতু ছাড়া ফিরে যাবে না। ইনশাআল্লাহ, সেতু হতে হবে এবং হবেই।

একটি জেলার মানুষের স্বপ্নকে আর অপেক্ষায় রাখা উচিত নয়। ভোলার মানুষ বছরের পর বছর উন্নয়নের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার সেই অপেক্ষার অবসান হোক। আমরা বিশ্বাস করি, মানুষের ন্যায্য দাবি কখনো হারিয়ে যায় না। ভোলা বরিশাল সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি লাখো মানুষের স্বপ্ন, সম্ভাবনা এবং ভবিষ্যতের প্রতীক।

এই আশার বাইরে কিছুই শুনতে চাই না। ইনশাআল্লাহ, ভোলার সেতু হবেই।

তকি খান
সাংবাদিক | মুখপাত্র, নিরাপদ নৌপথ বাংলাদেশ

#ভোলা #ভোলা_বরিশাল_সেতু #ভোলার_দাবি #উন্নয়নের_অধিকার

07/07/2026

ভোলাতে নারীর গলায় জুতার মালা ও মারধর, নারী জাতির সম্মান মাটির সাথে মিশিয়ে দেওয়ার সাহস কোথায় পেলেন?

দেশে আইন আছে, প্রশাসন আছে, বিচারব্যবস্থা আছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে?

একজন নারীকে এভাবে প্রকাশ্যে অপমান করা শুধু তাঁর ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়, এটি সমগ্র নারী সমাজের সম্মানের ওপর নির্মম আঘাত। এ ধরনের বর্বরতার সঙ্গে জড়িত প্রত্যেকের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

আমি আশা করছি, খুব শিগগিরই তাদেরও জনসমক্ষে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

তকি খান
সাংবাদিক | মুখপাত্র, নিরাপদ নৌপথ বাংলাদেশ

#বাংলাদেশ #ভোলা #নারীর_সম্মান #নারীর_নিরাপত্তা #বিচার_চাই #আইনের_শাসন

Want your public figure to be the top-listed Public Figure in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Pabna
1214