Back To Purity

Back To Purity

Share

29/11/2025

বাউলদের গোড়ার ইতিহাস | ইমরান রাইহান হাফিজাহুল্লাহ | Back To Purity

28/11/2025

Asif Adnan Hafizahullah

26/11/2025

মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ
খতিব, বায়তুল মোকাররম মসজিদ।

22/11/2025

একটি সতর্কবার্তা: সমাজের অবক্ষয় ও আসন্ন বিপদ!

আসুন, আমরা সবাই নিজেদের অবস্থা নিয়ে চিন্তা করি। বিশ্বজুড়ে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প ও বিপর্যয় আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে—আমরা কি আল্লাহ্‌র সতর্কবার্তা উপেক্ষা করছি?

আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ১৫টি এমন কাজের কথা উল্লেখ করেছেন, যেগুলো সমাজে ছড়িয়ে পড়লে কঠিন আযাব নেমে আসতে পারে।

হাদিসের আলোকপাত (জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১):

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

যখন নিচের ১৫টি কাজ ঘটবে, তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির অপেক্ষা করবে।

সেই ভয়ংকর ১৫টি কাজ কি আমাদের সমাজে বিরাজমান নয়?

১. গানীমাতের মাল ব্যক্তিগত সম্পদ হওয়া।
২. আমানতের খেয়ানত হওয়া।
৩. যাকাতকে জরিমানা মনে করা।
৪. ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন।
৫. পুরুষ স্ত্রীর অতিরিক্ত অনুগত হওয়া, কিন্তু মায়ের অবাধ্য হওয়া।
৬. পিতাকে দূরে ঠেলে বন্ধুকে কাছে টানা।
৭. মসজিদে উচ্চস্বরে কলরব করা।
৮. পাপাচারীরা গোত্রের নেতা হওয়া।
৯. নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হওয়া।
১০. অনিষ্টের ভয়ে মানুষকে সম্মান করা।
১১. গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার।
১২. মদ পান করা।
১৩. উম্মাতের শেষ প্রজন্মের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পাত করা।

এই লক্ষণগুলো যদি সত্যিই আমাদের সমাজে স্পষ্ট হয়ে থাকে, তবে আমাদের অবশ্যই সাবধান হতে হবে।

এখনই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা অপরিহার্য। যাবতীয় পাপ ও অন্যায় থেকে মুক্ত হয়ে নিজেদের জীবনকে পবিত্র করা সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।

আল্লাহ্‌ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং তাঁর গজব থেকে রক্ষা করুন। আমিন।

#ভূমিকম্প #সতর্কবার্তা #তওবা #ইসলাম #হাদিস #বিপদ #সমাজ_সংস্কার

Want your place of worship to be the top-listed Place Of Worship in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Narsingdi