Freelancing Tech BD

Freelancing Tech BD

Share

04/04/2026

মুমিনের আসল ঠিকানা জান্নাত‘ #মিজানুর রহমান আজহারী

03/04/2026

কোরআনকে আল্লাহ আলো বলেছেন

03/04/2026

Earn Money From Facebook.

09/08/2025

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।

বরকত হলো — আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পুরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয়না।

বরকত হলো — ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।

বরকত হলো — ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।

বরকত হলো — মানুষজনের সাথে পরিচিতি ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।

বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।

03/08/2025

‎এক প্লেট সাদা ভাতের পাশে খুব সামান্য সাদামাটা তরকারি দিয়ে ভাত খাওয়ার পর আমার মুখ দিয়ে আপনাআপনি চলে আসতো আলহামদুলিল্লাহ।

‎কারণ — আমি জন্মাইনি দেশের স্বাধীনতার পর দুর্ভিক্ষের সেই সময়টাতে। যখন মানুষ ভাত খেতে না পেয়ে মানুষের দরজায় ভাতের মাড় ভিক্ষা করতো ।

‎সারাদিন দরজায় কড়া নেড়েও ভাতের মাড় ভিক্ষা পাওয়া যেতো না।

‎মধ্যাহ্ন উপন্যাসে হুমায়ূন আহমেদ লিখেছিলেন,

‎"ক্ষুধার যন্ত্রণায় বৃদ্ধা যখন মারা যায়, তার পাশে এক টুকরো আলু পরেছিলো, তা স্পর্শ করার সাধ্য বৃদ্ধার ছিলো না।"

‎মানুষ কতটা শক্তিহীন হয়ে পড়লে এমনটা হয় ভেবে তখন শিউরে উঠেছিলাম।

‎তবু নিশ্চিন্ত হতে চেয়েছিলো তখন আমার কিশোর মন, আজকাল আধুনিক পৃথিবীতে এসব হবে না। ‎কত কত মানবিক প্রতিষ্ঠান আছে এই পৃথিবীতে।

‎কিন্তু আজকাল শিউরে উঠছি রোজ প্যা*লেস্টা*ইনের দুর্ভি*ক্ষে*র ছবি দেখে।

‎এক বেলা না খেলেই মেজাজ খারাপ হয়ে যাওয়া মানুষ আমি বুঝবো না কতটা ক্ষুধার যন্ত্রণায় একটা মানুষ জ্ঞান হারিয়ে ফেলে?

‎কখনো বা আবার জ্ঞান ফিরে আসে। ‎তারপর মারা যায়।

‎একজন মা কতটা অসহায় হয়ে পড়লে সন্তানের মৃ*ত্যু দেখার ভয়ে তাকে ঘরে দরজা আটকে রেখে পালিয়ে যায়।

‎কতদিন না খেয়ে থাকলে একজন মানুষের শরীরে চামড়া বাদে কোনো মাংস অবশিষ্ট থাকে না, চোখ মেলে তাকানোর শক্তিটুকু লোপ পায়!

‎একজন পুরুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে?
‎‎—৩০-৩৪ দিন?

‎একজন নারী না খেয়ে কতদিন বাঁচতে পারে?
‎‎—২৮-৩০ দিন?

‎একটা বাচ্চা না খেয়ে কতদিন বাঁচতে পারে?
‎—১৫-১৬ দিন?

‎মায়ের বুকের দুধ শুকিয়ে গেলে একটা শিশু কতদিন বাঁচতে পারে?
‎—৫-৬ দিন?

‎উত্তর খুঁজছেন?

‎হিজ*রায়ে*লের নর*পিশা*চদের জিজ্ঞেস করুন। ওরা সবধরনের পরীক্ষা চালিয়েছে প্যা*লেস্টা*ইনের অসহায় মানুষদের উপর।

‎যেমন করে বিজ্ঞানীরা ইঁদুরকে বন্দী করে পরীক্ষা চালায়।

‎শুধু বো*মা মেরে একটা জনপদ ধ্বং*স করে ফেলা আর কাউকে না খাইয়ে কষ্ট দিয়ে তিলে তিলে মারার ভেতর তফাৎ রয়েছে।

‎যেমন তফাৎ রয়েছে স*ন্ত্রাস ও নর*পিশা*চের ভেতর।

‎প্যালে*স্টাইনে ওরা ত্রাণ ঢোকা বন্ধ করে দিয়েছে। ত্রাণ দিয়ে ফাঁদ পেতে গু*লি করে মানুষ মেরেছে। ‎সমুদ্রে মাছ ধরা বন্ধ করেছে। যাতে কিছুই খেতে না পায় মানুষ।

‎এত নির্মমতার উদাহরণ বিশ্বে কতটা আছে আমার জানা নেই।

‎হিজ*রায়ে*লের কিছু কিছু সেনা অল্পবয়সী। ‎প্যা*লেস্টা*ইনে যে ওয়েতে মানুষ মা*রা গেছে, যতসংখ্যাক মানুষ মারা গেছে, অনেকে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গেছে। অনেকে দেশে ফিরে গেছে।

‎অথচ সামরিক বাহিনীতে দৃঢ় মানসিকতার মানুষ ছাড়া এরকম মিশনে কাউকে পাঠায় না।

‎কতটা আধুনিক হয়ে গেলে এই সভ্য দুনিয়া এত নির্মমতা সহ্য করতে পারে তা ভাবতে ভাবতেই...

‎আবার ভাবি, এক প্লেট সাদা ভাতের পাশে খুব সামান্য তরকারি পেলেই আমি খুশি।

‎কারণ আজকের প্যা*লেস্টা*ইন বা*সীর মতো আমাকে ত্রাণের ট্রাক থেকে ঝাঁপিয়ে পড়ে খুব সামান্য খাবার সংগ্রহ করতে হচ্ছে না... বিধ্বস্ত শরীর নিয়ে।

‎আমার এত দুর্বল শরীর নিয়ে, এত বিধ্বস্ত মন নিয়ে, এত দুর্বল ঈমান নিয়ে, আমি হয়তো রবের উপর সন্তষ্টি রেখে ওদের মতো বলতে পারতাম না, ‎"গা*জা থেকে জান্নাত খুব কাছে..

Want your business to be the top-listed Business in Naogaon?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Naogaon