Insider MPI

Insider MPI

Share

Photos from Insider MPI's post 10/12/2025

- ব্যানারে এক জনের নাম নেই দেখে খুব আফসোস হচ্ছে।

ময়মনসিংহ পলিটেকনিক চান্দা দলের কলিজা ছিড়ে যাচ্ছে। আগে উনি ছিলেন কুত্তা লীগের আব্বা, এখন চান্দা দলের আব্বা। (step father🥱)

বিঃদ্রঃ আগামীকাল ১১ ডিসেম্বর ২০২৫ইং তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ইং আয়োজন করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। সকলেই আমন্ত্রিত 🌸

26/11/2025

জুলাই আন্দোলনে আহত কারিগরি শিক্ষার্থীদের ডকুমেন্টরি তৈরি এবং সংবর্ধনা অনুষ্ঠান - ২০২৫
আয়োজন : ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট

24/11/2025

- ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ৮ম পর্বের ফরম ফিলাপের নোটিশ প্রকাশ করেছে ম.প.ই কতৃপক্ষ।

Stay with Insider MPI
সথ্যের পথে, সত্যের সাথে।

22/11/2025

''বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার নেতৃতদ দিচ্ছেন। বললেন ম.প.ই এর উপাধ্যক্ষ।

_এক বিবৃতিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের দূর্নীতিবাজ, আওয়ামী ধূসর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান উপাধ্যক্ষ শওকত হোসেন লিখেন, গণতন্ত্রের মানসকন্যা ও বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিচ্ছেন। তার (শেখ হাসিনার) সুযোগ্য নেতৃত্বে রুপকল্প ২০২১ সালে বাস্তবায়ন করে ২০২৩ সালে কারিগরি শিক্ষার হার ৩০ শতাংশ এবং ২০৪০ সালে ৫০ শতাংশে উন্নীত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও লিখেন, দক্ষ মানবসম্পদ গঠন ও এসডিজি বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশে পরণত হয়েছে।

INSIDER MPI
“সত্যের পথে; সত্যের সাথে।”

22/11/2025

শুভ সকাল 🌸
- অন্যের পিছনে আঙুল দিলে নিজের পিছনে কখন যা বাশ ডুকে যাবে টের-ই পাবেন না।
সকাল বেলা সাবধান করে দিলাম, আপনাদের দিনটি ভালো কাটুক।

Stay with Insider MPI
সত্যের পথে, সত্যের সাথে।

21/11/2025

ভয়াবহ ভূমিকম্পের দৃশ্যমান প্রভাব পরেছে ঢাকা পলিটেকনিকের লতিফ হলে। (৪র্থ তলায়)

আতঙ্কে শিক্ষার্থীরা.....

Photos from Insider MPI's post 21/11/2025

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ সারাদেশ।
এই প্রথম দেশেই ভূমিকম্পের কেন্দ্রস্থল মনে হলো।

Stay with Insider MPI
সত্যের পথে; সথ্যের সাথে।

20/11/2025

শিক্ষার্থীকে জুতা কিনে দিলেন ম.প.ই এর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, দাবি শিক্ষার্থীর;

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কেপায়েত উল্লাহ ও উপাধ্যক্ষ শওকত হোসেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে সহায়তা করে থাকেন, ফেসবুকের এক মন্তব্যে এমন দাবি করেছেন এক শিক্ষার্থী। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই মন্তব্যে তিনি জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দুজনই নিয়মিত পড়াশোনার খরচসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে তাকে সহযোগিতা করে আসছেন।

শিক্ষার্থী তার মন্তব্যে লিখেন,
“কলেজ ভর্তি হওয়ার পর থেকে স্যার আমাকে এবং আমার মত কয়েকজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে পড়াশোনার খরচ দিয়ে সাহায্য করছেন। কিছু দিন আগেও অধ্যক্ষ স্যার আমাকে এক জোড়া জুতা কিনে দিয়েছেন। শওকত হোসেন স্যারও যখন যা প্রয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ্ দিয়ে গেছেন। কলেজের সব স্যাররাই আমাকে সাহায্য করেন।”

তবে বিষয়টি যাচাই করার জন্য Insider MPI সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো ধরনের প্রমাণ বা দলিল দিতে পারেননি। ফলে তার দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

19/11/2025

ম.প.ই এর উপাধ্যক্ষ শওকত হোসেনের নির্দয় আচরণে শিক্ষার্থীর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ভঙ্গ।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান উপাধ্যক্ষ শওকত হোসেনের আচরণের ফলে তাকে বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। Insider MPI কে পাঠানো এক বার্তায় তিনি দাবি করেন “এই ব্যক্তির জন্যই আমি পলিটেকনিকে পড়া ছাড়ছি।”

ঘটনা জানতে চাইলে ওই শিক্ষার্থী জানান, তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রোমেডিকেল বিভাগের ২য় পর্বের শিক্ষার্থী। বাংলাদেশ বিমান বাহিনিতে আবেদন করার পর তার জরুরি ভিত্তিতে এসএসসি মার্কশিট প্রয়োজন হয়। এ জন্য তিনি ইনস্টিটিউটে প্রয়োজনীয় নথির কপি সংগ্রহ করতে গেলে সমস্যার সম্মুখীন হন। শিক্ষার্থী দাবি করেন, উপাধ্যক্ষ শওকত হোসেন তার নিকট একাডেমিক শাখায় দায়িত্বর মোহাম্মদ আলীর দ্বারা মোটা অংকের অর্থ দাবি করেন। আমি টাকা দিতে না পারায় আমাকে মার্কশীট এর কপি দেওয়া হয় না। আমার সাথে অন্য দুইজন শিক্ষার্থী টাকা দিয়ে কপি তুলে নেয়, কিন্তু শওকত স্যার মোহাম্মদ আলীকে বলেন টাকা না দিলে তাকে জানিয়ে দেন, ভর্তি বাতিল না করলে তাকে মার্কশিট বা তার কপি সরবরাহ করা হবে না। শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, বারবার অনুরোধ ও মিনতি করেও তিনি কোনো সহায়তা পাননি। অবশেষে ভর্তি বাতিল করে তিনি প্রয়োজনীয় মার্কশিট সংগ্রহ করতে বাধ্য হন। এতে তার ইঞ্জিনিয়ার হওয়ার দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে যায় বলে তিনি জানান।

ওই শিক্ষার্থী বলেন,
“তার নির্দয় আচরণের কারণে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন আমার ও আমার পরিবারের সামনে সেখানেই থেমে যায়।”

INSIDER MPI
“সত্যের পথে; সত্যের সাথে।”

19/11/2025

কারিগরি শিক্ষাবোর্ড ও কারিগরি ছাত্র আন্দোলনের বৈঠক চলছে...

পরীক্ষার ফর্ম ফিলাপ ফি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আজ ১৯ নভেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নিজেও উপস্থিত আছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ফি অতিরিক্ত বৃদ্ধি হওয়ায় অনেকেই অর্থনৈতিক চাপের মুখে পড়েছেন এবং এ বিষয়ে তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অসন্তোষ ছড়িয়ে পড়ায় বিষয়টি দ্রুত গুরুত্ব পায়।

বৈঠকে ফি বৃদ্ধির কারণ, শিক্ষার্থীদের দাবি, আর্থিক সক্ষমতা, কেন্দ্র ফি ব্যবস্থা এবং সামগ্রিক বোর্ড খরচ পুনর্মূল্যায়নসহ গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা চলছে। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানিয়েছেন, অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করেছে এবং তা পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

INSIDER MPI
“সত্যের পথে; সত্যের সাথে।”

19/11/2025

ম.প.ই-এর উজ্জ্বল নক্ষত্র মোঃ মানিক মিয়া

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের পরিচিত ও সর্বজনপ্রিয় শিক্ষক মোঃ মানিক মিয়া অল্প সময়েই শিক্ষার্থীদের হৃদয়ে বিশেষ স্থান অর্জন করেছেন। বর্তমানে তিনি পাওয়ার টেকনোলজি বিভাগে ইনস্ট্রাক্টর পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের কাছে তিনি “মানিক খান স্যার” নামেই বেশি পরিচিত।

তার বিনয়ী স্বভাব, দায়িত্বশীলতা ও দক্ষতার কারণে তিনি শিক্ষার্থীদের কাছে একজন সৎ, যোগ্য ও আদর্শ শিক্ষক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। প্রতিটি শিক্ষার্থীকে তিনি নিজের সন্তানের মতো মনে করেন এবং কোনো শিক্ষার্থী কোনো বিষয় বুঝতে না পারলে বারবার ধৈর্যের সঙ্গে বুঝিয়ে দেন। এজন্য শিক্ষার্থীরা তাকে অত্যন্ত নিকটজন হিসেবে মনে করে।

এক শিক্ষার্থী Insider MPI-এর নিকট লেখেন
মানিক খান স্যার এমন উদার মনের মানুষ, যার তুলনা খুবই কম। তিনি শুধুমাত্র পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন; বরং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করেন এবং নিজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীর ভাষায়
“স্যারের গুণাগুণ লিখে বা বলে শেষ করা যাবে না। এমন একজন শিক্ষক যদি প্রতিটি প্রতিষ্ঠানে থাকত, তাহলে কোনো শিক্ষার্থীই শেখার ক্ষেত্রে পিছিয়ে পড়ত না।”

শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতা, মানবিক আচরণ এবং শিক্ষার মান উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা তাকে ম.প.ই-এর উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে।
জেনে অবাক হবেন যে, মানিক খান স্যার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজির সাবেক ছাত্র ছিলেন।

INSIDER MPI
“সত্যের পথে; সত্যের সাথে।”

18/11/2025

ব্রেকিং নিউজ :

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে আ-গু-ন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার
রাত ০১:০৬
১৯-১১-২০২৫ইং

Want your business to be the top-listed Media Company in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Mymensingh
2200