Bodiul Alam
24/06/2025
তোমার পাশে কিছু নিঃশব্দ মুহূর্ত চাই,
যেখানে থাকবে শুধু তুমি আর আমি,আর একটুকরো নীরব ভালোবাসা।
01/06/2025
দুশ্চিন্তাগ্রস্ত মস্তিষ্ক আমার নিশ্চিন্তে ঘুমাতে দেয়নি আজ বহুদিন!
22/02/2025
তোমাকে ভালোবাসার পর আমি ভেবেছিলাম,
পৃথিবীর অন্য কোথাও বোধহয় এতো সুখ নেই;
শত যুদ্ধের পরেও যেন তোমাতে আঁকড়ে থাকতে চেয়েছিলাম।
শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম তোমার ওই হাত,
আমার মনে হয়েছিল ওই হাত ছেড়ে দিলে-
আমি পরে যাবো জ্বলন্ত অগ্নিগিরিতে নিঃস্ব হয়ে যাবো আমি।
আজ এতো দিন পরে মনে হলো আমি যেটাকে সুখ মনে করতাম, সেটা ছিল প্রচণ্ড ঝড় হওয়ার পূর্বে শীতল বাতাস;
আর এখন সেই ঝড় বইছে।
হয়ত সেদিনের সুখ আমি একাই উপলব্ধি করেছি,
তাই আজ ঝড়টাও আমার ভেতরেই কেবল বইছে।
যে হাত দুটি ধরে রাখার আমি তীব্র চেষ্টা করেছিলাম,
সে হাতগুলো আমাকে অজানা এক শহরের দিকে নিয়ে গেছে- যেখানে কেবল হাহাকার শূন্যতা-শূন্যতা।
এই শূন্য শহরে শুধু আমিই প্রবেশ করেছি,
যাত্রার পথে ছেড়ে দিয়েছে চেনা মুষ্টি বদ্ধ হাত।
এখন আমি দাঁড়িয়ে আছি অজস্র ঝড়ের মুখোমুখি ,
একবুক হাহাকার নিয়ে শূন্যতার শহরে।
Click here to claim your Sponsored Listing.