May Be Atul
তুমি ভুল করেছো এটাই যথেষ্ট কারণ
তোমাকে ক্ষমা করার।
তুমি ভুল করেছ কারণ-
আমি করেছি ব্যক্তিত্বের মৃত্যুকে বরণ।
আচ্ছা, চিরকাল কি আমি বর্ণ হয়ে রবো?
কখনো কি বাক্য হতে পারবো না?
আমি কেন বর্ণের মতো ব্যবহৃত হই,
আমার ও তো দেহে রক্ত আছে, যে রক্ত দেখলে মানুষ আচমকা অশ্রুজোরায়, আমারও তো সাদ আছে, যে সাধ পূরণে মানুষ কত শত দেশে যায়,
বর্ণ দিয়ে কোটি গল্পের ব্যাখ্যা হলেও, তার নিজেরই কোন ব্যাখ্যা নেই।
আমার পরিচয়: আমি একটা অক্ষর মাত্র।
মনের কথা কই কারে
সয়ে রই দুঃখ পারে,
যে পারে মোর, ইচ্ছের কবর, কেবল আত্মার কবর, কেবল শখের কবর।
শহরের অট্টালিকায় আমি যে ধুলিকণা,
কুড়িয়ে কে নিবে মোরে,
কে নিবে মোর খোজ যেখানে স্বপ্ন বুনা।
মানসিক ভারসাম্যের মতো যে মরুতে আছি পরে,
সপ্ন সমুদ্র তা থেকে বহু দূরে।
স্বপ্ন মোর এক পাহার,
আক্ষেপ দ্বিগুণ তার
রূপের শ্রাবণে অর্থের প্লাবনে অর্ধ চক্ষু মোর আত্মচিৎকারে প্রতিনিয়ত বলে ওঠে,
প্রিয়তম তুমি ক্ষমার অযোগ্য
ভ্রাতৃত্বের সমাপ্তি ঘটে অস্তিত্বের বিনাশ নিয়ে।
জীবনের বিনাশ হতো, যদি কিছু প্রেম আমার হতো।
স্থান শূন্য, পূণ্য হয় আবহমান প্রকৃতির নিয়মে। অনিয়ম হয় শুধু, আমার ফাকা ঘরে ফাঁকি দেয় ফাশি হয়ে ফ্যাসিস্ট।
মায়া
খুঁজি নিজের ছায়ায়।
হারিয়ে হারিয়ে ,যা পেয়েছি কুড়িয়ে, তা বিশ্বাস নয় মায়া মাত্র। বিশ্বাসের বিনাশ আছে।
অনাগত ,আগত হলে, খুজবো তোমায় বিগত।
পোষ্য কুকুর হিংস্র হয়,
হিংস্র কুকুর পোষ্য নয়।
বিশ্বাস ও বেশ্যা হয়,
বেশ্যারা কখনো বিশ্বস্ত নয়।
আত্মসমর্পণ লজ্জার হলেও
ক্ষণিকের জন্য !
তা মৃত্যুর কাছে অমৃত।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mymensingh
2240