Rumaisa Farin
জানি না কেন যে আজ মন হারালো দূর আকাশে...💚☘️
25/04/2026
আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি সুন্দর। পৃথিবীতে কত মানুষই তো আছে রাস্তায়,অফিসে,স্কুলে,কলেজে, রিকশাতে কিংবা বাসে। কখনো কি এটা ভেবে দেখেছো,যে এতো এতো মানুষের ভিড়ে কেনো আমি তোমাকে চাইলাম..?
আমি তোমাকে ভালোবাসি, মানে এই না যে তুমি সবার চোখে সুন্দর হতে হবে।তুমি যেমন তুমি সবসময় তেমনই থাকবে।স্মার্ট কিংবা আধুনিক হতে হবে এমনটা নয়।তুমি প্রথমে যেমনটা ছিলে ঠিক তেমনটাই থেকো।আমি তোমাকে ভালোবাসি মানে তোমার পুরোটাই আমার চোখের দখলে।
আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সব কিছু আমার কাছে সুন্দর। তোমার কন্ঠ, তোমার হাসি, এলোমেলো চুল বা অগোছালো তুমি।ভালোবাসার মধ্যে রয়েছে বিশাল এক যত্ন আর মায়া।
তাই আমি তোমাকে ভালোবাসি মানে তুমি পুরোপুরি আমার। আমি তোমাকে ভালোবাসি মানে পৃথিবীর সমস্ত নারী তোমাকে ভালোবাসার অধিকার হারিয়েছে।😘❤️
Click here to claim your Sponsored Listing.