Basic English Studies

Basic English Studies

Share

10/04/2024

সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক। এই প্রত্যাশায় দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের Basic English Studies এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

🌹🌹ঈদ মোবারক🌹🌹

15/12/2023

Basic English Studies এর পক্ষ থেকে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

12/10/2023

Appropriate Preposition ৪র্থ পর্ব।
-Blind to (কোন দোষ দেখতে না পাওয়া; মন্দ কিছু বুঝতে না চাওয়া): He is blind to his son’s faults. – তিনি তার ছেলের দোষের প্রতি অন্ধ। অর্থাৎ তিনি তার ছেলের দোষ দেখতে পান না।

-Blush at (দোষ বা ভূলের জন্য লজ্জা বা বিব্রত বোধ করার কারনে মুখ লাল হওয়া): He blushed at his own mistake at the meeting. – তিনি সভায় নিজের ভুলের জন্য লজ্জিত হন।

-Boast of / about (নিজের উপর অতিরিক্ত গর্ব প্রকাশ করা; বড়াই করা): Rahim boasted of / about his parent’s wealth. – রহিম তার পিতামাতার সম্পদ নিয়ে গর্ব করেছিল।

-Born of / to (পিতামাতার থেকে জন্মগ্রহণ করা): Rahim was born of / to wealthy parents. – রহিম ধনী পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছিলো। Faruk was born of / to poor parents. – ফারুক দরিদ্র পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছিলো। He was born of/to Bangladeshi parents. – সে বাংলাদেশী পিতা -মাতার থেকে জন্মগ্রহণ করেছিলো।

-Born into (পরিবারে জন্মগ্রহণ করা): Rafiq was born into an aristocratic family. – রফিক একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলো। Faruk was born into a wealthy family. – ফারুক একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলো। These children were born into poor families. – এই শিশুরা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলো।

-Born on (জন্মগ্রহণের দিন বা তারিখ): Rahim was born on April 29, 2010. – রহিমের জন্ম ২৯ এপ্রিল, ২০১০।

-Born in (জন্মগ্রহণের বছর বা স্থান): Rahim was born in 2010. – রহিমের জন্ম ২০১০ সালে। Rahim was born in Rajshahi on April 29, 2010. – রহিমের জন্ম রাজশাহীতে ২৯ শে এপ্রিল, ২০১০। Rahim was born in a small village in Bangladesh. – রহিমের জন্ম বাংলাদেশের একটি ছোট গ্রামে।

-Born with (কোন রোগ, ব্যাধি বা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করা): This baby was born with weak eye vision. – এই শিশুটি দুর্বল চোখের দৃষ্টি নিয়ে জন্মগ্রহণ করেছিল।

-Borrow something from (কারো কাছ থেকে কিছু ধার নেওয়া): I borrowed a pen from my friend. – আমি আমার বন্ধুর কাছ থেকে একটি কলম ধার নিয়েছিলাম। Yesterday he borrowed one hundred taka from me. – গতকাল সে আমার কাছ থেকে একশ টাকা ধার নিয়েছিল।

-Bound for (কোন ব্যক্তি বা বস্থু কোন একটি অবস্থানের দিকে বা গন্তব্যের দিকে যাওয়ার জন্য নির্ধারিত): I am bound for my home today. – আমি আজ আমার বাসার দিকে যাবো। The train is bound for Dhaka. – ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাবে।

-Burdened with [কোন কাজ বা কোন দায়িত্ব (যা সাধারনত: (মানসিকভাবে) বহন করা হয়, তা দ্বারা ভারাক্রান্ত হওয়া বা থাকা]: I was burdened with many problems. – আমি অনেক সমস্যায় ভারাক্রান্ত ছিলাম। Rahim was burdened with a huge bank loan. – রহিম ব্যাংকের বিশাল লোনের বোঝা দ্বারা ভারাক্রান্ত ছিল। That man is burdened with guilt. – সেই মানুষটি অপরাধবোধে ভারাক্রান্ত।

-Burst into [সাধারনত: আবেগ প্রকাশ করার জন্য হঠাৎ করে একটা শব্দ শুরু করা, বিশেষ করে গান গাওয়া, কান্না করা বা হাসতে শুরু করা প্রভৃতি): Getting the exam result, Rahim burst into tears. – পরীক্ষার ফলাফল পেয়ে রহিম কান্নায় ভেঙে পড়লো (অর্থাৎ হটাৎ কান্না করতে শুরু করলো)। He burst into laughter. – সে হাসিতে ফেটে পড়ল (অর্থাৎ হটাৎ হাসতে লাগলো)। Rahim burst into song at the good news. – সুসংবাদে রহিম গানে ফেটে পড়ল (অর্থাৎ হটাৎ গান গাইতে শুরু করলো)।

-Busy with (কোন সুনির্দিষ্ট কাজ নিয়ে ব্যস্ত থাকা): I am busy with my English learning course. – আমি আমার ইংরেজি শেখার কোর্স নিয়ে ব্যস্ত।

Busy at (কোন স্থানে ব্যস্ত থাকা): My English teacher remains busy at school. – আমার ইংরেজি শিক্ষক স্কুলে ব্যস্ত থাকেন। His wife is busy at the hospital to take care of her husband. – তার স্ত্রী তার স্বামীর যত্ন নেওয়ার জন্য হাসপাতালে ব্যস্ত।

Note: কোন সুনির্দিষ্ট কাজ নিয়ে ব্যস্ত থাকা বুঝাতে busy-এর পর কোন preposition ব্যবহার না করে gerund অর্থাৎ verb-ing ব্যবহার করা যায়। যেমন, I am busy learning English. – আমি ইংরেজি শিখতে ব্যস্ত।

Want your school to be the top-listed School/college in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

High School Road, Dewanganj, Jamalpur
Mymensingh