TechTweak PC Care

TechTweak PC Care

Share

27/09/2024

☞কম্পিউটার কথন -১

➤সাধারণ সমস্যা - কম্পিউটারের ডিসপ্লে ব্লাক আসা অথবা ল্যাপটপের কিবোর্ডে ক্যাপস লকে লাইট ব্লিংক করা। অনেক সময় ডিসপ্লে ব্লাকের সাথে বাজার ও বিপ করা।

✔ প্রধানত এই সমস্যাটি হয়ে থাকে র‍্যামের কারনে। এক্ষেত্রে র‍্যাম পরিবর্তন করা অথবা র‍্যামটি খুলে, র‍্যামের কন্ডাক্ট পরিষ্কার করে লাগালেই ৯০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যায়। অনেক সময় একই সমস্যা দেখা যায় নতুন করে র‍্যাম সংযোজন করলে। সিস্টেম থাকা আগের র‍্যামের সাথে নতুন লাগানো র‍্যাম এর বাজ স্পিড না মিললে সমস্যা শুরু হয়। এ এম ডি সিস্টেম আবার আরও একধাপ জটিল। ওকই কোম্পানির র‍্যাম না হলে সিস্টেম ইউজারকে পাগল করে ফেলে! অন্য একদিন লেখা যাবে এ এম ডি সিস্টেম নিয়ে।

এখন সমস্যার সমাধানে আসা যাক! এই ধরনের সমস্যা বাড়িতেই সমাধান করা সম্ভব। দরকার হবে একটি স্টার স্ক্রু-ড্রাইভার, ইরেজার এবং পরিষ্কার কাপড়।

যদি ডেস্কটপ কম্পিউটার হয় তাহলে কেসিংয়ের বাদিকের প্যানেল ( সমানে থেকে দেখলে বাদিকের) টা খুলতে হবে। পেছনে দুটি স্ক্রু থাকে যেগুলো খুলে প্যানেলটা পেছনের দিকে স্লাইড করলেই খুলে আসবে। অবশ্য বর্তমান গ্লাস কেসিংয়ের র‍্যাম কোথায় থাকে সেটি দেখায় যায়। বাজেট গ্লাস কেসিংয়ের অবশ্য অনেক ক্ষেত্রেই স্ক্রু থাকে না, পুশ ক্লিপ থাকে। যেটি চিহ্নিত অংশকে বাইরের দিকে টান দিলে খুলে আসে। আর যদি একান্তই প্যানেল খোলা না যায়, কেসিংয়ের মডেল দিয়ে ইউটিউব সার্চ করলেই দেখে নেওয়া যাবে।

কেসিং খোলা শেষ হলে র‍্যাম খোলার জন্য র‍্যাম স্লটের দুই পাশের দুইটা ক্লিপ বাহিরের দিকে টান দিতে হবে। অনেক আধুনিক মাদারবোর্ডে একটি ক্লিপ খুললেই কাজ হয়ে যায়।

র‍্যাম খোলার পরে সোনালী রঙের কন্ডাক্ট গুলোকে ইরেজার দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। জমে থাকা কালো রঙের কার্বোন মুছে যাবে এবং অতঃপর পরিষ্কার কাপড় দিয়ে ইরেজার ডাস্ট পরিষ্কার করতে হবে। দরকার হলে মুখ দ্বারা বাতাস দিয়েও পরিষ্কার করা যায়।

এবার র‍্যাম লাগানোর পালা, যদি আপনার কম্পিউটারে অনেক গুলো র‍্যাম থাকে তাহলে র‍্যাম খোলার আগে ছবি তুলে রাখতে পারেন। তাহলে র‍্যামের স্লট ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। র‍্যাম লাগানোর সময় র‍্যামের ছোট ও বড়ো কাটা অংশ দেখে লাগাতে হবে। স্লটে বসিয়ে ক্লিপ গুলো চাপ দিয়ে লাগাতে হবে। এরপর কেসিং এর প্যানেল লাগালেই কাজ শেষ।

✪সতর্কতা :
◑ কেসিং খোলার আগে অবশ্যই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং মাদারবোর্ড থেকে সকল ক্যাবল আনপ্লাগ করতে হবে। সকল ক্যাবল আনপ্লাগ করার পর সিপিইউ এর পাওয়ার বাটন ৩ থেকে ৫ সেকেন্ড চেপে ধরে রাখতে হবে, তাহলে সকল ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যাবে।

◑ইরেজার দিয়ে পরিষ্কারের সময় আলতো চাপে মুছতে হবে।

◑ র‍্যাম লাগানোর সময় অবশ্যই পূর্বের স্লট এবং ছোট ও বড়ো কাটা অংশ মিলিয়ে লাগাতে হবে।

যদি এরপর ও আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দিচ্ছি অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সেই সাথে হোম সার্ভিস। সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ এর সার্ভিস পাবেন আমাদের কাছে। ম্যাসেজ করতে পারেন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে।
Cell & Message : 01746648861

08/01/2024

Hi there, We are going to announce a special discount on home pc servicing for our Mirpur region. Stay Connected....

Want your business to be the top-listed Computer & Electronics Service in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

House: 1& 2 Road:7 Block: F Mirpur 2
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 09:00 - 21:00