Clean Chandpur-Matlab
05/06/2026
Clean Chandpur - ক্লিন চাঁদপুর Matlab Branch…
🌿 ক্লিন চাঁদপুর – মতলব শাখার উদ্যোগে পরিচ্ছন্ন মতলব গড়ার পথে আরেকটি পদক্ষেপ।
মতলবকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার।
গতকাল মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব কেএম ইশমাম স্যারের নেতৃত্বে এবং ক্লিন চাঁদপুর – মতলব শাখার উদ্যোগে মতলব সেতুতে অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সেতুর পুরো এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সৌন্দর্যমণ্ডিত মতলব গড়ার প্রত্যয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পরিবেশ রক্ষায় এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আসুন, শুধু পরিষ্কার করাই নয়, পরিষ্কার রাখার প্রতিজ্ঞাও করি।
💚 “আমার মতলব, আমার দায়িত্ব”
#ক্লিন_চাঁদপুর #ক্লিন_মতলব
03/06/2026
আজ ০৩.০৬.২০২৬ ইং
মতলব সেতুতে ভ্রম্যমান দোকান উচ্ছেদ কর্মসূচিতে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব কেএম ইশমাম স্যারের নেতৃত্বে ক্লিন চাঁদপুর মতলব শাখা…
03/06/2026
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পথে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনাদের নিঃস্বার্থ শ্রম, সময় ও ভালোবাসাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার শক্তি। এই যাত্রায় Clean Chandpur - ক্লিন চাঁদপুর সবসময় আপনাদের পাশে আছে, থাকবে—সম্পূর্ণ আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে।
বিডি ক্লিন-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে রইল শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।
চলুন একসাথে গড়ে তুলি পরিচ্ছন্ন, সুন্দর ও জীবাণুমুক্ত বাংলাদেশ।
#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে Clean Chandpur - ক্লিন চাঁদপুর এর সাথে যারা অসামান্য অবদান রেখে চলেছেন তাদের প্রত্যেকের নিঃস্বার্থ শ্রমের প্রতি বিডি ক্লিন এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।
যেহেতু আমাদের সবার লক্ষ্য পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ সেহেতু পরিচ্ছন্ন দেশ গড়ার কাজে আমরা বিডি ক্লিন শর্ত বিহীন সর্বোচ্চ আন্তরিকতায় আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
বিডি ক্লিন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আপনাদের সকলের প্রতি আবারো শ্রদ্ধা জ্ঞাপন সহ অশেষ ভালবাসা প্রকাশ করছি।
বিডি ক্লিন
"পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"
বিডি ক্লিন
"মানসিকতার মানোন্নয়নে অব্যাহত চর্চা"
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
29/05/2026
আজ ২৯.০৫.২০২৬ ইং
মতলব থেকে বাবুরহাট এর রাস্তায় তীব্র জ্যাম নিরসনে কাজ করেছেন Clean Chandpur-Matlab শাখার আহ্বায়ক ফয়সাল খান এবং সদস্য সচিব মঈন গাজী…
27/05/2026
Clean Chandpur-Matlab এর পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও শুভকামনা..
ঈদ মোবারক..❤️
মতলব পানির টাংকি এলাকায় তীব্র যানজট; এম্বুলেন্স ও সাধারণ মানুষের সহায়তায় মাঠে ক্লিন চাঁদপুর মতলব শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আহম্মেদ মুছা…
মতলবের ভাঙ্গাড় পার থেকে পানির টাংকি পর্যন্ত রাস্তার পাশের ড্রেনের কাজ চলার কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে এই রুটে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ও রোগীদের বহনকারী যানবাহনগুলো চরম ভোগান্তিতে পড়ছে।
জনসাধারণের এই দুর্ভোগ কিছুটা লাঘব করতে নিজের জায়গা থেকে সামান্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্লিন চাঁদপুর মতলব শাখা। বিশেষ করে জ্যামে আটকে থাকা মুমূর্ষু রোগীদের এম্বুলেন্সগুলোকে যেন দ্রুত পার করে দেওয়া যায়, সেজন্য রাস্তায় দাঁড়িয়ে সেগুলো এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং যান চলাচল সচল রাখতে ভূমিকা রাখছে।
উন্নয়ন কাজের এই সময়ে সবাইকে ধৈর্য ধরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
Clean Chandpur-Matlab
30/04/2026
সবাইকে Clean Chandpur-Matlab এর পক্ষ থেকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা..💐
20/04/2026
এসএসসি , দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা।
ভয় নয়, সাহস নিয়ে এগিয়ে যাও। তোমাদের মেধা আর পরিশ্রম অবশ্যই সফলতা এনে দেবে।
সবাই ভালো ফলাফল করো—এই দোয়া রইলো।
13/04/2026
পুরাতন সব দুঃখ ভুলে, নতুন স্বপ্নে ভরুক মন।
শুভ হোক আপনার পহেলা বৈশাখ..
Clean Chandpur-Matlab এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই
শুভ নববর্ষ..💖
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Matlab Bazar
3640