Homeo24 Tv
হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা-
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায় প্রকাশ্য দিবালোকে হারুনুর রশিদ হারুন (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে। ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যা বলছে পুলিশ। এ ঘটনায় রুবেল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, হারুনুর রশিদ গয়েশপুর বাজারে ফিরোজা হোমিও হল নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। দুপুরে ওই প্রতিষ্ঠানে বসে ছিলেন তিনি। হঠাৎ রুবেল সেখানে গিয়ে হারুনকে দোকান থেকে বের করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর উত্তেজিত জনতা রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(তথ্যসূত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-১৬-০১-২০২৪, পৃষ্ঠা-০৯)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Mathbaria
৮৫৬১
Opening Hours
| Monday | 09:00 - 14:00 |
| 16:00 - 21:00 | |
| Tuesday | 09:00 - 14:00 |
| 16:00 - 21:00 | |
| Wednesday | 09:00 - 14:00 |
| 16:00 - 21:00 | |
| Thursday | 09:00 - 14:00 |
| 16:00 - 21:00 | |
| Friday | 16:00 - 21:00 |
| Saturday | 09:00 - 14:00 |
| 16:00 - 21:00 | |
| Sunday | 09:00 - 14:00 |
| 16:00 - 21:00 |