HSC ICT 2.0

HSC ICT 2.0

Share

08/05/2023

– ইসলাম অহংকার করতে শেখায় না!🌸
– ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়!🤲🕋🥀

08/05/2023

Post 03 Chapter 1
ভার্চুয়াল রিয়েলিটি কী?
ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়।

ভার্চুয়াল রিয়েলিটি বিস্তারিত জানতে ক্লিক করো



কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
মানুষের চিন্তাভাবনা ও শেখার সক্ষমতাকে প্রোগ্রামিং এর মাধ্যমে কোন যন্ত্রে সিমুলেশন করা হলে যন্ত্রে যে বুদ্ধিমত্তা প্রকাশ পায় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিস্তারিত জানতে ক্লিক করো



রোবটিক্স কী?
প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, রোবট তৈরি, পরিচালনা ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবোটিক্স বলা হয়।

রোবটিক্স বিস্তারিত জানতে ক্লিক করো



রোবট কী?
রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরণের ইলেকট্রো-মেকানিক্যাল যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে।

রোবট বিস্তারিত জানতে ক্লিক করো



ক্রায়োসার্জারি কী?
ক্রায়োসার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষসমূহ ধ্বংস করা হয়।

ক্রায়োসার্জারি বিস্তারিত জানতে ক্লিক করো



বায়োমেট্রিক কী?
কোন ব্যক্তির গঠনগত বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার প্রযুক্তি হলো বায়োমেট্রিক।

বায়োমেট্রিক বিস্তারিত জানতে ক্লিক করো



বায়োইনফরমেটিক্স কী?
বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বায়োলজিক্যাল ডেটাসমূহ বিশ্লেষণ করা এবং বিশ্লেষণের জন্য বিভিন্ন পদ্ধতি, সফ্টওয়্যার বা টুলস তৈরি করা হয়।

08/05/2023

Post:-02 Chapter 1
আউটসোর্সিং কী?
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং।



ফ্রিল্যান্সিং কী?
কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তবদ্ধ না হয়ে, স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং।



দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং কী?
শিক্ষা গ্রহনের জন্য কোন শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা একদেশ থেকে অন্য দেশে যেতে হয় না। অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে। এমনকি একজন শিক্ষার্থী অনলাইনেই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে এবং ঘরে বসেই ফলাফল দেখতে পারে। এতে সময়, অর্থ, পরিশ্রম সাশ্রয় হয়। এই ধারণাকে বলা হয় দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং।



টেলিমেডিসিন কী?
ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।



অফিস অটোমেশন কী?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরণের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন।



স্মার্ট হোম বা হোম অটোমেশন কী?
স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যেকোনো স্থান থেকে কোন বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোমকে হোম অটোমেশনও বলা হয়।



ই-কমার্স কী?
ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা লেনদেন হয়ে থাকে।

Want your school to be the top-listed School/college in Mathbaria?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Mathbaria