TechSaler.Com
25/01/2024
আপনার স্মার্টফোনটি পানিতে পড়লে কী করবেন
অনেক সময় মনের ভুলে স্মার্টফোন পানিতে পড়ে যায়। কখনো আবার বৃষ্টিতে ভিজে যায়। বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন না করলে ভিজে যাওয়া স্মার্টফোন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
পানিতে পড়লে বা ভিজে গেলে প্রথমেই স্মার্টফোন দ্রুত বন্ধ করতে হবে। স্মার্টফোনে সুরক্ষা কেস লাগানো থাকলে সেটিও খুলতে হবে। সম্ভব হলে সিম কার্ড, ব্যাটারি ও মাইক্রো-এসডি কার্ডও খুলে ফেলুন।
স্মার্টফোন বেশি ভিজে গেলে ভেতরে থাকা পানি দ্রুত বের করতে হবে। এ জন্য বেশ সতর্কভাবে স্মার্টফোনের ইয়ারফোন বা চার্জ করার পোর্ট নিচে রেখে সাবধানে পানি বের করতে হবে। মনে রাখবেন কোনোভাবেই স্মার্টফোনে ঝাঁকি দেওয়া যাবে না।
পানি বের করার পর সম্ভব নরম তোয়ালে দিয়ে স্মার্টফোন সাবধানে স্পর্শ করে পানি মুছে নিতে হবে। এরপর স্মার্টফোনটি শুকনা চালের মধ্যে ন্যূনতম ৪৮ ঘণ্টা রেখে দিন। এরপর আর্দ্রতা কমাতে সিলিকা জেলের প্যাকেটসহ স্মার্টফোনকে বাতাস নিরোধক পাত্রে বা ব্যাগে রাখতে হবে।
ভেজা অবস্থায় স্মার্টফোন কখনোই চার্জ করা যাবে না। এর ফলে স্মার্টফোনের লজিক বোর্ডে শর্টসার্কিট হতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে। স্মার্টফোন শুকানোর জন্য রোদেও দেওয়া যাবে না। কারণ সূর্যের তাপে স্মার্টফোনের অভ্যন্তরীণ উপাদানগুলোর ক্ষতি হতে পারে। হেয়ার ড্রায়ার দিয়েও স্মার্টফোন শুকানো যাবে না। একটি বিষয় মনে রাখতে হবে, পুরোপুরি না শুকিয়ে স্মার্টফোন চালু বা চার্জ করা যাবে না।
21/01/2024
Remax RPP-579 Power Bank
Specifications:
Brand Name: Remax
Model Number: RPP-579
Output Interface: Type C, For IPH
Input Interface: TYPE-C
Socket Standard: Universal
Protection: Over-discharging, Short Circuit Protection, Over-charging, Low Tension, Other attributes
Function: Quick Charge Support, LED Display
Type: Ultra Slim, Fast Charging, High Capacity, With Cable, PORTABLE, Power Station, LED Display, 2 1 quick charger power bank, for outdoor, Portable power station
Battery Type: Li-Polymer Battery
Weight: 230g
Output Power: 20W
Material: ABS
Product name: Remax fast Charging 22.5W 10000mah power banks
Real capacity: 10000mah
Input type: Type-c*1 iph*1
Output type: Type-c*1 iph*1
Certification: CE/FCC/RoHS/MSDS
Order Link:
https://techsaler.com/remax-rpp-579-pd20wqc22-5w-10000mah-power-bank/
18/01/2024
বর্তমান সময়ে স্মার্টফোনের সবচেয়ে বড় সমস্যা হলো কেনার সময় যথেস্ট দ্রুতগতির ফোন কেনা হলেও একটা সময় পরে ফোনটি স্লো হয়ে যায়। এতে করে ফোনে ঠিকমতো কাজ করা যায় না। স্মার্টফোনের গতি ধীর হয়ে পড়লে কী করবেন?
অপারেটিং সিস্টেম আপডেটঃ
স্মার্টফোন স্লো হওয়ার প্রধান এবং অন্যতম কারণ অপারেটিং সিস্টেম সব সময় আপডেট না থাকা। ওএস আপডেট রাখা খুবই জরুরি। কেননা অপারেটিং সিস্টেমের আপডেটে বিভিন্ন ধরনের বাগ এবং ল্যাগ ফিক্স করে হালনাগাদ সংস্করণ বাজারে ছাড়ে। তাই অপারেটিং সিস্টেম আপডেট এলেই সঙ্গে সঙ্গেই আপডেট করে ফেলতে হবে। অপারেটিং সিস্টেম এ ফোনে থাকা অ্যাপে দুটি সঠিক আপডেট থাকলে আপনার ফোন স্লো হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।
অ্যাপস আপডেট রাখাঃ
অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো আপডেট না রাখলে ফোনের গতি মন্থর হওয়ার কারণ হতে পারে এ অ্যাপসগুলোই। যে কোনো অ্যাপসের নতুন আপডেট এলে সেই অ্যাপসটি আপনার কাছে অনুমতি চাইবে। আপনার কাজ শুধু সেটাকে অনুমতি দেয়া। অবশ্য সে জন্য আপনাকে কিছু পরিমাণ ডাটা খরচ করতে হবে।
ফ্যাক্টরি ডাটা রিসেটঃ
যদি আপনার স্মার্ট ফোনটির গতি অতিরিক্ত মাত্রায় স্লো হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে পারেন। ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েডের সব ডাটার ব্যাকআপ নিয়ে রাখবেন। কেননা, ফ্যাক্টরি ডাটা রিসেট করলে ফোনের সব ডাটা মুছে যায়। এরপর আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি সবকিছু নতুনভাবে সেট-আপ করুন।
মেমরি স্টোরেজ ফুলঃ
স্মার্টফোনে অতিরিক্ত অ্যাপ, ছবি, গান, ভিডিও রাখার কারণে অনেক সময়েই আপনার ফোনের মেমরি ভর্তি হয়ে যায়। তার ফলেই আপনার ফোনটি স্লো চলে। কারণ র্যাম যথেষ্ট মেমরি স্পেস দিতে পারে না। এর থেকে বাঁচতে যত দ্রুত সম্ভব ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ, গান, ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল ডিলিট করুন।
অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিটঃ
প্রয়োজন নেই বা সামান্য প্রয়োজনীয় হয়তো মাসে একবার ব্যবহার করেন এমন অনেক অ্যাপ ইন্সটল করেন স্মার্টফোনে। অযথা এমন অ্যাপ ইন্সটল করার কারণে ফোনের জায়গা দখল করে রাখে ফলে ফোন স্লো হয়ে যায়। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন এ অপ্রয়োজনীয় অ্যাপস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন। আবার পরে প্রয়োজন পড়লে ইন্সটল করে নিতে পারেন। কেননা, অতিরিক্ত অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি কমিয়ে দেবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Lalmonirhat
5520