Daily Upakul Protidin
13/12/2025
লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই ২ স'ন্ত্রা'সী
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের সঙ্গে ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলাউদ্দিন ওরফে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক মামলা সহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। অন্য আটক পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে বরকতের বাসা ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাসায় থাকা আরও তিন জন পালিয়ে যায়।
তারা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।
অপরদিকে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড রিভলবারের গুলি, চারটি দেশীয় এলজি, ১০রাউন্ড এলজির গুলি ও তিন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাত বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এলোপাতাড়ি গুলি করে আরও তিন জন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান থাকবে।
06/01/2025
রায়পুরে চুরির অভিযোগে একজনজনকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকসার ব্যাটারী চুরির অভিযোগে আবুল কালাম (৩৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ...
04/01/2025
https://upakulpratidin.com/news-view/93
রায়পুরের আরিফ মেম্বার হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুর রহমান আরিফ (৪৬) হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ .....
04/01/2025
দৈনিক উপকূল প্রতিদিন । মেহনতি মানুষের দৈনিক । লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Lakshmipur
৩৭০০।