AdGine

AdGine

Share

06/12/2025

আজকে সহজভাবে একটা বিষয় বুঝে নেই — “মার্কেটিং আসলে কী?”

অনেক ব্যবসায়ী মনে করেন—
একটা ওয়েবসাইট বানালাম, একটা অ্যাড দিলাম… মানুষ কিনবে!
দুঃখজনক হলেও সত্যি—ব্যবসা এভাবে চলে না।

মার্কেটিং মানে শুধু অ্যাড দেওয়া নয়।
মার্কেটিং মানে হলো মানুষের আচরণ বোঝা।

উদাহরণ: ঘরের বাজার

যদি আপনি এদের অ্যাড লাইব্রেরিতে যান, দেখবেন—
এদের ১টা না, ২০০+ অ্যাড চলছে।

এটা কি শুধু টাকা খরচ?
না!
এটা হলো অডিয়েন্স যেভাবে কিনে, তা বোঝার সেরা উদাহরণ।

বাংলাদেশি অডিয়েন্স আসলে কী চায়?

👉 অনেকে ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে
👉 আবার অনেকেই বেশি কমফোর্ট ফিল করে—
• WhatsApp
• Messenger
• Direct Inbox

ঘরের বাজার এই বিষয়টা বুঝেছে।
তাই তারা ওয়েবসাইটের ওপর ভরসা করে বসে নেই।
বরং যেই অডিয়েন্স যেখানে আছে—সেখানেই আলাদা ক্যাম্পেইন চালাচ্ছে।
• ওয়েবসাইটের জন্য আলাদা অ্যাড
• WhatsApp এর জন্য আলাদা CTA
• Messenger এর জন্য আলাদা কন্টেন্ট
• ভিডিও, ছবি, স্টোরি—সব জায়গায় আলাদা উপস্থাপন

এটাই হলো structured marketing.
এটাই হলো audience segmentation.

সাধারণত ভুলটা কোথায় হয়?

অনেকে ভাবে—
“একটা অ্যাড দিলে তো সেল আসা উচিত!”
“মানুষ ওয়েবসাইট থেকে কেন অর্ডার করছে না?”

কিন্তু মানুষ তো আপনার মতো ভাবে না।
তারা যেভাবে কমফোর্ট ফিল করে—সেভাবেই কিনবে।

মার্কেটিং মানে হলো—
• মানুষ কীভাবে সিদ্ধান্ত নেয়
• কোন CTA তে ক্লিক করে
• কোন প্ল্যাটফর্মে ভরসা করে
• তাদের ভয় কোথায়
• তারা কীভাবে কথা বুঝতে চায়

এই জিনিসগুলো না বুঝলে—
অ্যাড দিলেই সেল আসবে—এটা শুধু একটা ভুল ধারণা।
ঘরের বাজার ব্র্যান্ড হলো কীভাবে?

এর পেছনে আছে একজন vision-driven মানুষ—জামশেদ মজুমদার।
তিনি শুধু প্রোডাক্ট বিক্রি করেন না—
প্রেজেন্টেশন, কন্টেন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স—সবকিছুতে সমান গুরুত্ব দেন।

যদিও তাদের প্রোডাক্ট তুলনামূলক হাই রেঞ্জ,
তবুও মানুষ কেনে—কারণ বিশ্বাস।

বিশ্বাস আসে—
• মানসম্মত কন্টেন্ট
• সুন্দর প্রেজেন্টেশন
• প্রোডাক্টের কেয়ার
• ব্র্যান্ড স্টোরি
থেকে।

এমনকি তার ঘরের বাজার লোগো দেখানো ছবিটিও ভাইরাল হয়েছে!
এটা হঠাৎ হয়নি—
বরং এসেছে—
• ধারাবাহিক পরিশ্রম
• স্ট্র্যাটেজিক মার্কেটিং
• মান বজায় রাখা
• অডিয়েন্সের অনুভূতি বোঝা
থেকে।

ব্যবসা করলে মনে রাখবেন:

❌ শুধু অ্যাড দিলে সেল হবে — এই ধারণা ভুল
❌ একটাই অ্যাডে ব্র্যান্ড তৈরি হয় — ভুল
❌ মানুষ ওয়েবসাইটেই কিনবে — এটা আপনার ধারণা, অডিয়েন্সের নয়

মার্কেটিং হলো—

🎨 অডিয়েন্সের মন বোঝার আর্ট
🔬 তাদের আচরণ অনুযায়ী স্ট্র্যাটেজি বানানোর সায়েন্স
📖 ধারাবাহিকভাবে ব্র্যান্ড গল্প বলা

যারা এটা বুঝবে—
তাদের জন্য মার্কেটিং খরচ নয়, ইনভেস্টমেন্ট।

আর যারা সত্যি সত্যিই এই পথে হাঁটবে—
তারা একদিন ঘরের বাজারের মতো নিজের ব্র্যান্ডকে বড় করে তুলবে।

AdGine — Digital Marketing Specialist

06/07/2025

🔶 ব্র্যান্ড কী❓

ব্র্যান্ড মানে শুধুমাত্র একটি নাম, লোগো, বা পণ্য নয়।

ব্র্যান্ড হলো — কোনো ব্যক্তি, পণ্য বা প্রতিষ্ঠানের প্রতি মানুষের মনে গড়ে ওঠা অনুভূতি, বিশ্বাস ও অভিজ্ঞতার সম্মিলিত প্রতিচ্ছবি।

👉 উদাহরণস্বরূপ:

➡️Apple মানেই শুধু আইফোন নয়, বরং “প্রিমিয়াম, স্টাইল, ইনোভেশন”-এর অনুভূতি।

➡️Daraz মানেই “অনলাইন ডিসকাউন্ট ও ক্যাশ অন ডেলিভারি”-এর অভিজ্ঞতা।

🧠 অর্থাৎ, আপনি কি বিক্রি করছেন সেটাই শুধু ব্র্যান্ড না....

📌
"ব্র্যান্ড হলো আপনি যখন সামনে না থাকেন, তখন মানুষ আপনার সম্পর্কে কী ভাবে বা বলে, সেটাই আপনার ব্র্যান্ড।"
— 𝗝𝗲𝗳𝗳 𝗕𝗲𝘇𝗼𝘀(Founder, Amazon)

CEO: Hawlader Mohammad Arif

22/06/2025

🎯 নতুন ব্যবসার শুরুতে “5P” – যা না জানলে হোঁচট খাবেই!

বিজনেসে শুধু পণ্য কিনে এনে বিক্রি করলেই চলবে না।
আমাদের বুঝতে হবে – “কেন মানুষ কিনবে?”
আর সেটা বুঝতেই দরকার হয় 5P of Marketing।

এখন চল বলি সহজ করে👇

1️⃣ Product (পণ্য) – "তুমি আসলে কী দিচ্ছো?"

তোমার পণ্য বা সার্ভিস কি মানুষ সত্যিই চায়?
মান ভালো? দেখতে আকর্ষণীয়? সমস্যার সমাধান দিতে পারে?

📌 উদাহরণ: মিনি ফ্যান বিক্রি করছো — সেটা যদি ব্যাটারি না ধরে বা দেখতে বাজে হয়, মানুষ একবার কিনে আর ফিরবে না।

2️⃣ Price (মূল্য) – "তুমি কত নিচ্ছো, আর কেন?"

দাম বেশি হলে মানুষ চিন্তা করবে, কম হলে ভাববে ভেজাল।
তোমাকে এমন দাম ঠিক করতে হবে যেখানে মান আর মূল্য দুটোতেই গ্রাহকের বিশ্বাস তৈরি হয়।

📌 উদাহরণ: সবাই যদি ৪৯৯ টাকায় বিক্রি করে, তুমি ৪৮০ টাকায় দিলে মানুষ ভাববে, "এইটা কি আসলেই ভালো?"
তাই “মূল্য” মানিয়ে নিতে হয় বুদ্ধিমত্তার সাথে।

3️⃣ Place (বিক্রির জায়গা) – "তুমি কোথায় আছো?"

তোমার কাস্টমাররা কোথায় থাকে? অনলাইনে? ফেসবুকে? মার্কেটে?
তুমি যদি ভুল জায়গায় দাঁড়িয়ে থাকো, মানুষ তোমাকে খুঁজে পাবে না।

📌 উদাহরণ: তুমি যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকো, তবে ইনবক্স, কমেন্ট, ফেসবুক শপ – এগুলোতেই ফোকাস দাও।

4️⃣ Promotion (প্রচারণা) – "মানুষ জানবেই বা কীভাবে?"

তুমি যদি কথা না বলো, মানুষ জানবে কীভাবে যে তুমি কী দিচ্ছো?
সঠিক মেসেজ, ডিজাইন, অফার, কন্টেন্ট – এগুলোই কাস্টমারকে টানে।

📌 উদাহরণ: "৩ দিনেই হোম ডেলিভারি + ফ্রি গিফট!" – এই ছোট লাইনটাই হয়তো সেল বাড়িয়ে দেবে ৩০%!

5️⃣ People (মানুষ / কাস্টমার ও স্টাফ)
কারা সেবা দেবে ও কারা পাবে?
– গ্রাহক, কর্মচারী, ডেলিভারি বয়, কাস্টমার কেয়ার

উদাহরণ:
যদি কাস্টমারকে অর্ডার নেওয়ার পর দ্রুত ডেলিভারি বা উত্তর না দাও, সে আবার অর্ডার করবে না।

গুরুত্ব:
বিশ্বাসযোগ্য ও ভদ্র আচরণ বিজনেসে গ্রোথ আনে।
_____

Hawlader Mohammad Arif

AdGine

21/06/2025

🎯 𝙏𝙧𝙖𝙙𝙞𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙞𝙣𝙜 𝙑𝙎 𝘿𝙞𝙜𝙞𝙩𝙖𝙡 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙞𝙣𝙜🔍

🔹 𝐓𝐫𝐚𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠:

👉 কি:- অফলাইন মার্কেটিং যেটা আমরা বহু বছর ধরে দেখে আসছি।
👉 মাধ্যমে:

📺 টিভি বিজ্ঞাপন
📻 রেডিও
📰 পত্রিকা ও ম্যাগাজিন
🏞️ বিলবোর্ড
📃 লিফলেট/ফ্লায়ার

👉 টার্গেটিং কেমন:
একটি নির্দিষ্ট এলাকাভিত্তিক বা বয়সভিত্তিক আন্দাজে করা হয়।
👉 উদাহরণ:
ঢাকার নিউ মার্কেটের সামনে ২০ ফুটের বিলবোর্ডে অফারের পোস্টার।

❌ সমস্যা:-

* খরচ বেশি
* ফলাফল ট্র্যাক করা যায় না
* সবার কাছে পৌঁছায় না

---

🔹 𝘿𝙞𝙜𝙞𝙩𝙖𝙡 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙞𝙣𝙜:

👉 কী: "অনলাইন মাধ্যমে কাস্টমারকে টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া"।
👉 মাধ্যমে:

📱 Facebook, Instagram, YouTube
🌐 Google Ads, Website
✉️ Email Marketing
💬 Messenger Campaigns

👉 টার্গেটিং কেমন:-
নির্দিষ্ট কাস্টমারকে টার্গেট করা যায় — যেমনঃ
* বয়স: ২৫–৪০
* লোকেশন: কেবল খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর,কুমিল্লা ইত্যাদি ✅

* আগ্রহ: “ফ্ল্যাট কিনবেন”, “ব্রাইডাল মেকআপ”, “IELTS”, ইত্যাদি

👉 উদাহরণ:
যারা “নতুন ফ্ল্যাট”, “আবাসন প্রকল্প” খুঁজে দেখছে, তাদের ফেসবুক নিউজফিডে বিজ্ঞাপন দেখানো।

✅ সুবিধা:-

* খরচ কম
* কাস্টমারকে নির্ভুলভাবে টার্গেট করা যায়
* ফলাফল ট্র্যাক ও অ্যানালাইসিস করা যায়
* রিয়েল টাইমে পরিবর্তন করা যায়।

📝
👉Traditional মার্কেটিং হল একমুখী গলা ফাটানো প্রচার, আর Digital মার্কেটিং হল সঠিক কাস্টমারকে ফিসফিস করে বললেও শুনিয়ে দেওয়া!"🎯
বর্তমানে সেরা ফল পেতে হলে *𝘿𝙞𝙜𝙞𝙩𝙖𝙡 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙞𝙣𝙜:* ছাড়া গতি নেই।
---

Hawlader Mohammad Arif

21/06/2025

Alhamdulillah customer feedback 💝

AdGine

10/06/2025

🚀 আপনার পেজ এবং ব্যবসার গ্রোথ আনুন — প্রফেশনালভাবে।
আপনার ফেসবুক পেজের অর্গানিক ফলোয়ার বাড়াতে চান?
আমরা আপনাকে সাহায্য করি বাস্তব মানুষ এবং সঠিক কাস্টমারদের কাছে পৌঁছাতে — কোনো বট নয়, কোনো শর্টকাট নয়।

🔹 যা আমরা দিচ্ছি:
✔️ অর্গানিক ফেসবুক ফলোয়ার বৃদ্ধি
✔️ টার্গেটেড অডিয়েন্স রিচ
✔️ আপনার ব্যবসার জন্য রিয়েল কাস্টমার
✔️ কার্যকর মার্কেটিং স্ট্র্যাটেজি ।

📊 নিচে আমাদের একটি বাস্তব কাজের ফলাফল দেখানো হয়েছে।
আমাদের পদ্ধতি শুধু সংখ্যা নয়, ব্যবসার মূল্যও নিয়ে আসে।

🎯 এটাই সঠিক সময় আপনার ব্র্যান্ডকে এগিয়ে নেয়ার।
✅ আপনার ব্যবসাকে সঠিক মানুষের কাছে পৌঁছাতে আমরা আছি।

📥 এখনই ইনবক্স করুন — শুরু করুন পেশাদার গ্রোথ।

📞 যোগাযোগ: 01322108037
📧 ইমেইল: [email protected]
AdGine – রিয়েল গ্রোথ. রিয়েল পিপল. রিয়েল রেজাল্ট।

CEO & Founder: Hawlader Mohammad Arif

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Bagerhat
Khulna