Sheikh Rasel sriti sangshod
২১...
30/01/2024
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি..."
এটি গোবিন্দ হালদারের লেখা গান। ১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি তদানিন্তন যশোর জেলার বনগাঁয় জন্মগ্রহণ করা এই গীতিকার ও সুরকার, আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হবার সময়, আয়কর বিভাগে কাজ করতেন। গান লিখতেন এবং সুর করতেন আগে থেকেই। তাঁর বন্ধু কামাল আহমেদ তাঁকে স্বাধীন বাংলা বেতারের কামাল লোহানীর সাথে পরিচয় করিয়ে দেন। উৎসহিত হয়ে তিনি কামাল লোহানীর কাছে ১৫ টি গান লেখা একটি খাতা জমা দেন। এ গানগুলোর মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম প্রচারিত হয় সমর দাসের সুরারোপিত "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে" গানটি। মুক্তিযুদ্ধ চলার সময়েই তার আরও কিছু গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়। পাক হানাদার বাহিনীর আত্মসমর্থনের খবর পাওয়ার পরপরই সন্ধ্যায় ১৬ ডিসেম্বর প্রচারিত হয় "এক সাগর রক্তের বিনিময়ে" গানটি, যা সুর দিয়েছিলেন আপেল মাহমুদ এবং মূল কণ্ঠ দিয়েছিলেন স্বপ্না রায়। গোবিন্দ হালদার আমাদের স্বাধীনতা সংগ্রামে অনেক গান লিখেছেন, সুর দিয়েছেন, যা প্রেরনা যুগিয়েছে আমাদের। তাঁর লেখা কবিতা ও গানের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'দূর দিগন্ত'। গীতিকবি গোবিন্দ হালদার ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
30/01/2024
জহির রায়হান। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ঔপন্যাসিক, ছোট গল্পকার। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি নির্মাণ করেছিলেন "স্টপ জেনোসাইড", যা বিশ্বের তামাম বিবেকবান মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। স্টপ জেনোসাইড ১৯৭২ সালে তাসখন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। ১৯৭৫ সালে দিল্লি চলচ্চিত্র উৎসবে সিডলক পুরস্কার অর্জন করে। পেয়েছেন স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর), একুশে পদক (মরণোত্তর), বিশেষ জাতীয় পুরস্কার (মরণোত্তর), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর), হাজার বছর ধরে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় পুরস্কার (মরণোত্তর)। স্বাধীনতার আগে হাজার বছর ধরে উপন্যাসের জন্য পেয়েছিলেন আদমজী সাহিত্য পুরস্কার, কাঁচের দেয়াল চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন নিগার পুরস্কার। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি, চিরদিনের মত নিখোঁজ হয়ে যান জহির রায়হান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পাঠের সময় অনেকেই ছদ্মনাম ব্যাবহার করলেও তিনি স্বনামে খবর পড়তেন। বিজয় অর্জনের পর বুদ্ধিজীবী হ*+ত্যাকাণ্ড বিষয়ে গঠিত হয় তদন্ত কমিটি। এর চেয়ারম্যান ছিলেন জহির রায়হান। ২৮ জানুয়ারী প্রেস কনফারেন্স করে জহির রায়হান যখন জানালেন, সব তথ্য ও উপাত্ত তাঁর হাতে, সবই তিনি জানেন, কয়েকদিনের মধ্যেই বুদ্ধিজীবী হ*+ত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন তিনি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কাছে হস্তান্তর করবেন। (কথাগুলো ওই কনফারেন্সে উপস্থিত আলী ইমাম ভায়ের কাছ থেকে আমি সরাসরি শুনেছিলাম)। তাঁর ভাই, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার বেঁচে আছেন এবং তাঁকে আঁটকে রাখা হয়েছে, টেলিফোনে এমন একটি সংবাদ পেয়ে তিনি ভাইকে উদ্ধার করতে বেরিয়ে যান। এরপর তাঁর খোঁজ পাওয়া যায়নি। গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জহির রায়হানের স্মৃতির প্রতি।
(collected)
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Khulna
9100